ই-পেপার মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

এবার ফেসবুকে দেখা যাবে ‘ডিসলাইক’ বাটন

আমার বার্তা অনলাইন:
০৭ নভেম্বর ২০২৫, ১৮:৩৮

সোশ্যাল মিডিয়ার ইতিহাসে অনেক প্রতীক্ষিত একটি ফিচারকে অবশেষে বাস্তবে রূপ দিল ফেসবুক। বহু বছর ধরে ব্যবহারকারীরা এমন একটি ব্যবস্থা চাচ্ছিলেন যার মাধ্যমে তারা কোনো মন্তব্য বা পোস্টের প্রতি নেতিবাচক প্রতিক্রিয়া জানাতে পারবেন।

অবশেষে সেই চাওয়া পূরণ হতে চলেছে। ফেসবুক তাদের মোবাইল অ্যাপে পরীক্ষামূলকভাবে চালু করেছে নতুন ‘ডিসলাইক’ বাটন। যদিও ফিচারটি এখনো সবার মোবাইলে পৌঁছায়নি। তবুও এটি নিয়ে অনলাইনে এরইমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

সর্বশেষ মোবাইল অ্যাপ আপডেটের পর অনেক ব্যবহারকারী নতুন ‘ডিসলাইক’ বাটনটি দেখতে পাচ্ছেন। এর মাধ্যমে কোনো মন্তব্যে সহজেই বিরূপ প্রতিক্রিয়া জানানো সম্ভব। শুরুতে ফেসবুক একটি নিচের দিকে তীরচিহ্নযুক্ত ‘Annoying’ নামে বাটন পরীক্ষা করেছিল, তবে কিছু সময়ের মধ্যেই সেটির নাম পরিবর্তন করে আরও বহুল ব্যবহৃত শব্দ ‘Dislike’ ব্যবহার করা হয়।

ফিচারটি এখনো শুধুমাত্র মোবাইল অ্যাপেই সীমাবদ্ধ। ওয়েব সংস্করণে এটি দেখা যাচ্ছে না। এছাড়া সব ব্যবহারকারীর কাছে ফিচারটি পৌঁছায়নি। মেটা কর্তৃপক্ষও এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো ঘোষণা দেয়নি।

প্রযুক্তিবিদদের ধারণা ফেসবুক প্রথমে সীমিত পরিসরে ব্যবহারকারীদের ওপর এই ফিচার পরীক্ষা করে তাদের প্রতিক্রিয়া যাচাই করবে, এরপর ধীরে ধীরে সবার জন্য তা উন্মুক্ত করা হবে।

দীর্ঘদিন ধরে ফেসবুক ব্যবহারকারীরা প্রতিবাদ, অসন্তোষ বা অসম্মতি প্রকাশের একটি সরাসরি ও সহজ উপায় চেয়ে আসছিলেন। এখন পর্যন্ত প্ল্যাটফর্মে থাকা ‘লাইক’ ও অন্যান্য রিঅ্যাকশনগুলো মূলত ইতিবাচক প্রতিক্রিয়ার প্রতীক ছিল। কিন্তু সব পোস্ট বা মন্তব্যের ক্ষেত্রেই যে ইতিবাচক প্রতিক্রিয়া জানানো লাগবে তা নয়।

তবে এবার ব্যবহারকারীদের বাস্তব অনুভূতি প্রকাশের স্বাধীনতা দিতে চাচ্ছে মেটা। বিশেষজ্ঞদের মতে, ‘ডিসলাইক’ বাটন যুক্ত হওয়ায় ফেসবুকে যোগাযোগের ধরন বদলে যেতে পারে। মন্তব্যে সরাসরি অসন্তুষ্টি বা আপত্তি জানানোর সুযোগ তৈরি হলে প্ল্যাটফর্মের আলোচনা আরও স্বচ্ছ ও বাস্তবসম্মত হবে।

আমার বার্তা/এল/এমই

চালু হলো বাংলা ভাষার প্রথম এআই প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই’

বাংলা ভাষার জন্য এই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই (kagoj.ai)’ চালু

ভারতে কঠিন চ্যালেঞ্জের মুখে হোয়াটসঅ্যাপ

ভারতে হোয়াটসঅ্যাপের জন্য শুরু হয়েছে এক কঠিন সময়। এই দেশেই অ্যাপটির সবচেয়ে বড় বাজার। সেখানেই

ভারতে কঠিন পরীক্ষায় হোয়াটসঅ্যাপ

ভারতে হোয়াটসঅ্যাপের জন্য শুরু হয়েছে এক কঠিন সময়। এই দেশেই অ্যাপটির সবচেয়ে বড় বাজার। সেখানেই

যুক্তরাষ্ট্রে অনিশ্চয়তায় রয়েছে টিকটকের বিনিয়োগকারীরা

যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ আবারও অনিশ্চয়তায় পড়েছে। চীনা মালিকানাধীন অ্যাপটির মার্কিন কার্যক্রম বিক্রির সময়সীমা আরও এক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল ইহসান একাডেমিতে আনন্দঘন বার্ষিক ফলাফল দিবস পালিত

সহিংসতা রোধে এমপিপ্রার্থীদের আগ্নেয়াস্ত্র লাইসেন্সে নতুন নীতিমালা

রাইয়্যানের আজ শুভ জন্মদিন

গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের দোরগোড়ায় যাবে স্বাধীনতার সুফল

বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

পুলিশ কমিশন অধ্যাদেশ কার্যত লোক-দেখানো ও অর্থহীন: টিআইবি

লোকসংগীত ও আধুনিক গানে ইবিতে "কুয়াশার গান" উৎসব

ওসমান হাদিকে নিয়ে সিইসির বক্তব্যের ব্যাখ্যা দাবি জামায়াত আমিরের

বিজয় দিবস হোক নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন: প্রধান উপদেষ্টা

এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: নাহিদ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীর রিমান্ডে

১৩ ব্যাংকের অতিরিক্ত ১৪ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

নির্ধারিত সময়েই নির্বাচন হবে, আমিও সঙ্গে থাকব: তারেক রহমান

টাকা ছাপিয়ে নয়, প্রাকৃতিক উপায়ে মুদ্রা সরবরাহ বাড়াতে হবে: গভর্নর

হাদির ওপর গুলির প্রতিবাদে শহীদ মিনারে ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ ও বেদনার দিন: তারেক রহমান

হাদিকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ফয়সালের স্ত্রীসহ তিনজন ৫ দিনের রিমান্ড

সড়ক দুর্ঘটনায় তিতাস গ্যাসের সহকারী প্রকৌশলী আবুল হাসনাতের মৃত্যু

সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার: রিজওয়ানা হাসান

সংসদ ভোট ও গণভোটে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ