ই-পেপার শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩৩

চালু হলো বাংলা ভাষার প্রথম এআই প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই’

আমার বার্তা অনলাইন:
১৫ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৫

বাংলা ভাষার জন্য এই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই (kagoj.ai)’ চালু হয়েছে। একইসঙ্গে উন্মোচন করা হয়েছে নতুন বাংলা ফন্ট ‘জুলাই’। বাংলা ভাষাকে ডিজিটাল প্রযুক্তির সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করার লক্ষ্যেই এই দুই উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে এ দুটি প্রযুক্তির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, গত দুই সপ্তাহে চার হাজার মানুষ পরীক্ষামূলকভাবে ‘কাগজ ডট এআই’ ব্যবহার করেছেন এবং ভালো ফল পেয়েছেন। বাংলা ভাষাকে সবার জন্য উন্মুক্ত করতে এই প্ল্যাটফর্মের এপিআই উন্মুক্ত করে দেওয়া হবে। পাশাপাশি সাইবার নিরাপত্তা নিশ্চিত করে সোর্স কোডও উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, ভাষার স্থানীয় সাংস্কৃতিক ধারা অক্ষুণ্ন রাখতে শিগগিরই দেশের প্রতিটি নৃগোষ্ঠীর ভাষার ১০ হাজার ওরাল মিনিট সংগ্রহ করা হবে। এর মাধ্যমে একটি বাংলা এলএলএম (লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল) তৈরির উদ্যোগ নেওয়া হবে। ডেভেলপমেন্ট জার্নি ও ইকোসিস্টেমে ভাষাগুলোকে যুক্ত করতে পারলে সাইবার স্পেসে সেগুলোকে টিকিয়ে রাখা সম্ভব হবে। বর্তমানে যেসব টুল নিয়ে কাজ চলছে, সেগুলোর এপিআই ব্যবহারকারীদের কাছে উন্মুক্ত করার কথাও জানান তিনি।

ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, যত বেশি ব্যবহারকারী এসব টুল ব্যবহার করবেন, তত বেশি সমস্যা চিহ্নিত হবে এবং এর ফলে উন্নয়ন প্রক্রিয়া ও ডেভেলপমেন্টের গতি আরও বাড়বে।

অনুষ্ঠানে জানানো হয়, ‘কাগজ ডট এআই’ বাংলা ভাষাভিত্তিক লেখালেখি, দাপ্তরিক নথি প্রস্তুত, ভাষা প্রক্রিয়াকরণ এবং কনটেন্ট তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিশ্চিত করবে। বাংলা ভাষার ডিজিটাল অগ্রযাত্রায় এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে বাংলা ভাষার জন্য এ ধরনের কোনো পূর্ণাঙ্গ এআই প্ল্যাটফর্ম চালু হয়নি।

এছাড়া নতুন বাংলা ফন্ট ‘জুলাই’ দাপ্তরিক ও প্রাতিষ্ঠানিক ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, এই ফন্ট কম্পিউটারনির্ভর বাংলা লেখার ক্ষেত্রে বিদ্যমান নানা সীমাবদ্ধতা দূর করতে সহায়ক হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব জহিরুল ইসলামসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রযুক্তি বিশেষজ্ঞ ও আমন্ত্রিত অতিথিরা।

উল্লেখ্য, উদ্বোধন হওয়া এই দুই সেবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বাস্তবায়নাধীন ‘গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ প্রকল্পের আওতায় তৈরি করা হয়েছে।

আমার বার্তা/এমই

থ্রেডসে বিজ্ঞাপন দেওয়ার সুযোগ দিচ্ছে মেটা

মেটার মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসে বিজ্ঞাপন দেখানো শুরু হচ্ছে। আগামী সপ্তাহ থেকে বিশ্বজুড়ে সব ব্যবহারকারীর জন্য

চ্যাটজিপিটিতে বয়স শনাক্তের ফিচার চালু

চ্যাটজিপিটিতে ব্যবহারকারীর বয়স অনুমান করার নতুন ফিচার চালু করছে ওপেনএআই। এর মাধ্যমে কোনো অ্যাকাউন্ট কিশোরের

চ্যাটজিপিটিতে বয়স শনাক্তের ফিচার চালু

চ্যাটজিপিটিতে ব্যবহারকারীর বয়স অনুমান করার নতুন ফিচার চালু করছে ওপেনএআই। এর মাধ্যমে কোনো অ্যাকাউন্ট কিশোরের

গুগল পিক্সেল ১০এ ফেব্রুয়ারিতেই আসতে পারে

গুগলের পরবর্তী বাজেট স্মার্টফোন পিক্সেল ১০এ নিয়ে আলোচনা জোরালো হচ্ছে। সাম্প্রতিক ফাঁস হওয়া তথ্য বলছে,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনসার–ভিডিপির জাপানিজ ভাষা প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা থেকে শুক্র-শনি বাদ দেওয়ার দাবি

শান্তি বোর্ড গঠনের ঘোষণা দিলেন ট্রাম্প, জাতিসংঘকে পাশ কাটানোর শঙ্কা

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না পারলে আইসিসি বিশাল মিস করবে

উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় তারেক রহমানকে ভোট দেওয়ার আহ্বান সালামের

আদেশ প্রত্যাহার, ঋণ খেলাপি নন চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সারোয়ার

এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

দায়িত্ব পালনে সেনাবাহিনীকে নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান

সরকারের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতেই ক্রিকেটারদের ডাকা হয়েছিল: আসিফ নজরুল

এই দেশে আর ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না: জামায়াত আমির

কার্ডের সুবিধার নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে: নাহিদ ইসলাম

আইসিসি ও ভারত আমাদের কনভিন্স করার কোনো চেষ্টাই করেনি

বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করবে আফগানিস্তান

সরকারের একটি মহল কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস

উগ্রবাদীদের চাপে বাংলাদেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত: আসিফ নজরুল

নির্বাচন ও গণভোট উপলক্ষে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান

আমরা ক্ষমতায় গেলে চা শ্রমিক-দিনমজুরদের ফ্যামিলি কার্ড দেবো

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায়, তবে ভারতে নয়: বুলবুল

আইসিসি থেকে বাংলাদেশ সুবিচার পাইনি: যুব ও ক্রীড়া উপদেষ্টা