ই-পেপার বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

ওপেন এআইয়ে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে ডিজনি

আমার বার্তা অনলাইন:
২৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭

বিশ্বের বিনোদন জগতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান ডিজনি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআইয়ে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। একই সঙ্গে ওপেনএআইয়ের ভিডিও তৈরির প্ল্যাটফর্ম ‘সোরা’-তে ডিজনির চরিত্র ব্যবহারের অনুমতিও দিচ্ছে প্রতিষ্ঠানটি। এটি সোরা প্ল্যাটফর্মের জন্য প্রথম বড় ধরনের চরিত্র-লাইসেন্সিং চুক্তি। এই চুক্তির মাধ্যমে ডিজনি সরাসরি এআইভিত্তিক কনটেন্ট তৈরির জগতে প্রবেশ করল।

চুক্তি অনুযায়ী, সোরা ব্যবহারকারীরা ২০০টির বেশি ডিজনি চরিত্র নিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। এর মধ্যে থাকছে মিকি ও মিনি মাউস। থাকছে এরিয়েল, সিনড্রেলা ও বেলসহ জনপ্রিয় ডিজনি প্রিন্সেসরা। ফ্রোজেন, মোয়ানা ও টয় স্টোরির চরিত্রও থাকছে।

এছাড়া মার্ভেল ও লুকাসফিল্মের চরিত্র ব্যবহারের অনুমতিও মিলবে। এর মধ্যে রয়েছে ব্ল্যাক প্যান্থার। থাকছে স্টার ওয়ার্সের ইয়োদার মতো চরিত্রও। তবে এই চুক্তিতে কোনো অভিনেতার মুখ বা কণ্ঠ ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। শুধু অ্যানিমেটেড চরিত্র ব্যবহারের সুযোগ থাকবে। চুক্তির অংশ হিসেবে চ্যাটজিপিটিতেও পরিবর্তন আসছে। ব্যবহারকারীরা ডিজনির চরিত্র ব্যবহার করে ছবি তৈরির অনুরোধ করতে পারবেন।

ডিজনির প্রধান নির্বাহী কর্মকর্তা রবার্ট আইগার এক বিবৃতিতে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতি বিনোদন শিল্পে একটি গুরুত্বপূর্ণ সময় এনে দিয়েছে। এই সহযোগিতার মাধ্যমে ডিজনি দায়িত্বশীলভাবে গল্প বলার পরিসর বাড়াতে চায়। সৃজনশীল মানুষ ও তাদের কাজের সুরক্ষা ডিজনির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান বলেন, ডিজনি বিশ্বজুড়ে গল্প বলার ক্ষেত্রে স্বর্ণমানদণ্ড। এই অংশীদারত্ব নতুন প্রজন্মের সৃষ্টিশীলতাকে উৎসাহ দেবে।এআই ও সৃজনশীল শিল্প একসঙ্গে কাজ করতে পারে এই চুক্তি তার উদাহরণ।

চুক্তিটি প্রাথমিকভাবে তিন বছরের জন্য করা হয়েছে। এই সময়ের মধ্যে এটি আংশিকভাবে একচেটিয়া থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন ডিজনি প্রধান। ডিজনি জানিয়েছে, সোরা প্ল্যাটফর্মে চরিত্র ব্যবহারের ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ থাকবে। কীভাবে চরিত্রগুলো ব্যবহার করা যাবে, তা ডিজনি নির্ধারণ করবে। এর আগে ডিজনি এআই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ তুলেছিল।

সম্প্রতি গুগলকেও এ বিষয়ে আইনি নোটিশ পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। ডিজনির দাবি, কিছু এআই টুল ব্যবহারকারীদের এমন ছবি ও ভিডিও তৈরির সুযোগ দিচ্ছে, যা তাদের কপিরাইট লঙ্ঘন করছে। এই প্রেক্ষাপটে ওপেনএআইয়ের সঙ্গে এই চুক্তিকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাদের মতে, এটি এআই ও বিনোদন শিল্পের সম্পর্কের নতুন দিক উন্মোচন করল।

আমার বার্তা/এল/এমই

বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেবে মেটা

ডিজিটাল সেবা করের চাপ সামলাতে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান

শিশুদের মোবাইল আসক্তি ঠেকাতে কর্ণাটকের কড়া সিদ্ধান্ত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা

ইরান যুদ্ধের কারণে সাইবার হামলার শঙ্কা

ইরান যুদ্ধকে ঘিরে উত্তেজনা বাড়ার পর যুক্তরাষ্ট্রের আর্থিক খাত সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। সম্ভাব্য সাইবার হামলার

আরব আমিরাত ও বাহরাইনে আমাজনের সার্ভার ক্ষতিগ্রস্ত

আমাজনের ক্লাউড ইউনিট (এডব্লিউএস) জানিয়েছে, ইরানের প্রতিশোধমূলক হামলায় বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের ডেটা সেন্টারগুলোতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের কাছে বাড়তি জ্বালানি সহায়তা চেয়ে চিঠি দিল বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি তদন্তে ফিলিপাইনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি ভরাটের দায়ে বালু জব্দ করে নিলামে বিক্রি

মির্জাপুরে গ্যাস সংযোগ অভিযান

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশ করতে চায় মন্ত্রণালয়

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন ওঠানামা

ঈদে বিমানবন্দর থেকে জয়দেবপুর বিআরটি লেনে একমুখী চলবে গাড়ি

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১১৪ রানেই অলআউট পাকিস্তান

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী

আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে গণভোট থাকছে না: ইসি

পাম্পে পুলিশের সঙ্গে সেনা সদস্য মোতায়েন চায় ওনার্স অ্যাসোসিয়েশন