ই-পেপার বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

ইউটিউবের থেকেও বেশি আয় হবে এক্সে: ইলন মাস্ক

আমার বার্তা অনলাইন:
০১ জানুয়ারি ২০২৬, ১৫:০৯

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় ঘোষণা দিলেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। শিগগির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ কনটেন্ট তৈরি করে ইউটিউবের থেকেও বেশি আয় করা সম্ভব হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

এক্সের এক ব্যবহারকারীর পোস্টের জবাবে মাস্ক জানান, যদি সঠিক নিয়মনীতি ও স্বচ্ছ মনিটাইজেশন ব্যবস্থা চালু করা যায়, তবে নির্মাতাদের পারিশ্রমিক বাড়ানো যাবে। এ বিষয়ে এক্সের প্রোজেক্ট হেড নিকিতা বিয়েরকে দায়িত্বও দিয়েছেন তিনি।

মাস্ক স্বীকার করেন, বর্তমানে এক্স এখনো কনটেন্ট ক্রিয়েটরদের যথাযথ আয় নিশ্চিত করতে পারছে না। তার ভাষায়, ইউটিউবের পেমেন্ট সিস্টেম তুলনামূলকভাবে বেশি কার্যকর ও সংগঠিত। তাই এক্সে রেভিনিউ শেয়ারিং মডেলে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি।

তিনি আরও জানান, নতুন ব্যবস্থায় কৃত্রিম এনগেজমেন্ট বা সিস্টেমের অপব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কেবল বাস্তব ভিউ, প্রকৃত দর্শক এবং মানসম্মত কনটেন্টের ওপর ভিত্তি করেই আয় নির্ধারিত হবে। এসব শর্ত পূরণ হলে এক্সে আয় ইউটিউবকেও ছাড়িয়ে যেতে পারে বলেই বিশ্বাস করেন মাস্ক।

বিশেষজ্ঞদের মতে, এ পরিবর্তন বাস্তবায়িত হলে কনটেন্ট ক্রিয়েটরদের সামনে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে। একদিকে ইউটিউবের পাশাপাশি এক্স হয়ে উঠতে পারে শক্তিশালী বিকল্প আয়ের উৎস, অন্যদিকে ছোট ও মাঝারি ক্রিয়েটরদের জন্য আয় করার সুযোগ আরও সহজ হয়ে যাবে। সেই সঙ্গে টেক্সট, ছবি, ভিডিও সব ধরনের কনটেন্ট থেকেই উপার্জনের সুযোগ বাড়বে।

মাস্কের এই মন্তব্যকে ঘিরে ডিজিটাল কনটেন্ট দুনিয়ায় নতুন প্রতিযোগিতার আভাস দেখা যাচ্ছে। এখন সবার নজর, এক্স কবে এবং কীভাবে এই প্রতিশ্রুতি বাস্তবে রূপ দেয়।

আমার বার্তা/এল/এমই

বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেবে মেটা

ডিজিটাল সেবা করের চাপ সামলাতে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান

শিশুদের মোবাইল আসক্তি ঠেকাতে কর্ণাটকের কড়া সিদ্ধান্ত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা

ইরান যুদ্ধের কারণে সাইবার হামলার শঙ্কা

ইরান যুদ্ধকে ঘিরে উত্তেজনা বাড়ার পর যুক্তরাষ্ট্রের আর্থিক খাত সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। সম্ভাব্য সাইবার হামলার

আরব আমিরাত ও বাহরাইনে আমাজনের সার্ভার ক্ষতিগ্রস্ত

আমাজনের ক্লাউড ইউনিট (এডব্লিউএস) জানিয়েছে, ইরানের প্রতিশোধমূলক হামলায় বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের ডেটা সেন্টারগুলোতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের কাছে বাড়তি জ্বালানি সহায়তা চেয়ে চিঠি দিল বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি তদন্তে ফিলিপাইনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি ভরাটের দায়ে বালু জব্দ করে নিলামে বিক্রি

মির্জাপুরে গ্যাস সংযোগ অভিযান

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশ করতে চায় মন্ত্রণালয়

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন ওঠানামা

ঈদে বিমানবন্দর থেকে জয়দেবপুর বিআরটি লেনে একমুখী চলবে গাড়ি

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১১৪ রানেই অলআউট পাকিস্তান

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী

আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে গণভোট থাকছে না: ইসি

পাম্পে পুলিশের সঙ্গে সেনা সদস্য মোতায়েন চায় ওনার্স অ্যাসোসিয়েশন