ই-পেপার বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

দেশে এলো হাইব্রিড প্রযুক্তির মোটরসাইকেল

আমার বার্তা অনলাইন:
১৭ জানুয়ারি ২০২৬, ১৭:৩১

অটোমোবাইল জগতে আলোচিত হাইব্রিড প্রযুক্তি এবার মোটরসাইকেল খাতে। ইয়ামাহা ও এসিআই মোটরসের যৌথ উদ্যোগে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে ইয়ামাহার অত্যাধুনিক এফজেড-এস হাইব্রিড মোটরসাইকেল।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত এক অনুষ্ঠানে ইয়ামাহা বাংলাদেশের একমাত্র পরিবেশক এসিআই মোটরস এই হাইব্রিড মোটরসাইকেল বাজারে আনার ঘোষণা দেয়। দীর্ঘদিন ধরেই উচ্চ প্রযুক্তির মোটরসাইকেল নিয়ে বাইকপ্রেমীদের মধ্যে নানা জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল ইয়ামাহার এই নতুন মডেল উন্মোচনের মধ্য দিয়ে।

অনুষ্ঠানে জানানো হয়, ইয়ামাহা এফজেড-এস হাইব্রিডে ব্যবহৃত হয়েছে আধুনিক হাইব্রিড ইঞ্জিন প্রযুক্তি, যা তেল ও ব্যাটারির সমন্বয়ে পরিচালিত। এর ফলে সাধারণ মোটরসাইকেলের তুলনায় বেশি মাইলেজ পাওয়া যায় এবং প্রায় ২০ শতাংশ পর্যন্ত জ্বালানি সাশ্রয় সম্ভব। পাশাপাশি এটি দ্রুত পিকআপ নিশ্চিত করে এবং পরিবেশের জন্য ক্ষতিকর কার্বন নিঃসরণ উল্লেখযোগ্যভাবে কমায়। স্মুথ ও আরামদায়ক রাইডিং অভিজ্ঞতাও এই বাইকের অন্যতম বৈশিষ্ট্য।

এই মডেলে রয়েছে ৪.২ ইঞ্চি ফুল টিএফটি ডিজিটাল ডিসপ্লে, গিয়ার ইন্ডিকেটর, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, এলইডি হেডলাইট, টেললাইট ও ইন্ডিকেটর। এছাড়াও রয়েছে স্টপ অ্যান্ড স্টার্ট সিস্টেম, যা ট্রাফিক সিগন্যালে আলাদাভাবে বাইক বন্ধ ও চালু করার ঝামেলা কমায়। ইয়ামাহা ওয়াই-কানেক্ট ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে স্মার্ট কানেক্টিভিটিও যুক্ত করা হয়েছে।

নিরাপত্তার দিক থেকেও বাইকটি আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ। এতে রয়েছে এবিএস (ABS) ও টিসিএস (TCS) সেফটি ফিচার, যা সাধারণত গাড়িতে ব্যবহৃত হয়ে থাকে।

প্রাথমিকভাবে ইয়ামাহা এফজেড-এস হাইব্রিড মোটরসাইকেলটি দুটি আকর্ষণীয় রঙে সায়ান মেটালিক গ্রে ও রেসিং ব্লু ইয়ামাহার সকল অনুমোদিত শোরুমে পাওয়া যাবে। গ্রাহকদের প্রি-বুকিংয়ের মাধ্যমে মোটরসাইকেলটি সংগ্রহ করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় ব্যান্ড দলছুট-এর বাপ্পা মজুমদার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস। এছাড়াও অনলাইনে যুক্ত ছিলেন ইয়ামাহা মোটর ইন্ডিয়া সেলসের ডিরেক্টর হিরোশি সেতোগাওয়াসহ ইয়ামাহা ও এসিআই মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আমার বার্তা/এল/এমই

ইরান যুদ্ধের কারণে সাইবার হামলার শঙ্কা

ইরান যুদ্ধকে ঘিরে উত্তেজনা বাড়ার পর যুক্তরাষ্ট্রের আর্থিক খাত সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। সম্ভাব্য সাইবার হামলার

আরব আমিরাত ও বাহরাইনে আমাজনের সার্ভার ক্ষতিগ্রস্ত

আমাজনের ক্লাউড ইউনিট (এডব্লিউএস) জানিয়েছে, ইরানের প্রতিশোধমূলক হামলায় বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের ডেটা সেন্টারগুলোতে

টার্গেট আইটির কার্যক্রম শুরু

দেশের তথ্যপ্রযুক্তি খাতে কার্যক্রম পরিচালনা করছে টার্গেট আইটি প্রতিষ্ঠান। ২০২৬ সালের শুরুতে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি ওয়েব

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিকসহ সব অংশীজনের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র: হেগসেথ

যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

১৮ মার্চও ছুটির প্রস্তাব, অনুমোদন হলে ঈদের ছুটি হবে সাতদিন

তিতাস গ্যাস ও সিটি ব্যাংকের মধ্যে অনলাইনে গ্যাস বিল আদায়ে চুক্তি স্বাক্ষর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে নারী শিক্ষককে হত্যা

সংসদীয় কর্মকাণ্ড নিয়ে দলীয় এমপি-মন্ত্রীদের ২ দিনের প্রশিক্ষণ দেবে বিএনপি

ঈদের ছুটি একদিন বাড়ানোর দাবি যাত্রীকল্যাণ সমিতির

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চাই: বাণিজ্যমন্ত্রী

কর্মকর্তা অনুপস্থিত, বিধি অনুসারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান

৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

৫ দিনে শাহজালাল বিমানবন্দরে বাতিল হলো ১৭৩ ফ্লাইট

ইরানের সাবমেরিন-সহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র

হাসপাতাল থেকে দালালের দৌরাত্ম্য নির্মূল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

চাপের মুখে অর্থনীতি, নতুন সরকারের কঠিন চ্যালেঞ্জ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

বার্সার কাছে তিন গোলে হেরেও ১৩ বছর পর ফাইনালে আতলেতিকো