ই-পেপার বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

ওপেনএআই ও মাইক্রোসফটের কাছে ১৩৪ বিলিয়ন ডলার দাবি: ইলন মাস্ক

আমার বার্তা অনলাইন
১৮ জানুয়ারি ২০২৬, ১১:৫৫

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই এবং প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের বিরুদ্ধে সর্বোচ্চ ১৩৪ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন উদ্যোক্তা ইলন মাস্ক। শুক্রবার যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতে দাখিল করা নথিতে তিনি এ দাবি জানান।

আদালতে দাখিল করা নথিতে মাস্ক বলেন, ওপেনএআইয়ের প্রাথমিক পর্যায়ের সহায়তার ফলে প্রতিষ্ঠানটি ৬৫ দশমিক ৫ বিলিয়ন থেকে ১০৯ দশমিক ৪ বিলিয়ন ডলার পর্যন্ত আর্থিক সুবিধা পেয়েছে। একই সঙ্গে মাইক্রোসফট পেয়েছে আনুমানিক ১৩ দশমিক ৩ বিলিয়ন থেকে ২৫ দশমিক ১ বিলিয়ন ডলার লাভ। এসব ‘ভুলভাবে অর্জিত সুবিধা’ ফেরত পাওয়ার অধিকার তার রয়েছে বলে দাবি করেছেন তিনি।

মাস্কের প্রধান আইনজীবী স্টিভেন মোলোর ভাষ্য, ‘ইলন মাস্ক ছাড়া ওপেনএআইয়ের অস্তিত্বই থাকত না। তিনি প্রাথমিক বিনিয়োগের বড় অংশ দিয়েছেন, নিজের সুনাম কাজে লাগিয়েছেন এবং প্রতিষ্ঠানটি বড় করার বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন।’

তবে ওপেনএআই এই দাবি প্রত্যাখ্যান করে এক বিবৃতিতে বলেছে, মাস্কের দাবি ‘গুরুত্বহীন’ এবং এটি তাদের বিরুদ্ধে পরিচালিত এক ধরনের ‘হয়রানি অভিযান’। এ বিষয়ে মাইক্রোসফটের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ওপেনএআই ও মাইক্রোসফট উভয় প্রতিষ্ঠানই মাস্কের ক্ষতিপূরণ দাবিকে চ্যালেঞ্জ করে আদালতে আলাদা আবেদন করেছে। তাদের দাবি, মাস্কের উপস্থাপিত আর্থিক বিশ্লেষণ অবাস্তব, যাচাই–অযোগ্য এবং জুরিদের বিভ্রান্ত করতে পারে।

২০১৫ সালে ওপেনএআই প্রতিষ্ঠার সময় মাস্ক ছিলেন অন্যতম সহপ্রতিষ্ঠাতা। আদালতের নথি অনুযায়ী, তিনি প্রায় ৩৮ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছিলেন। যা প্রতিষ্ঠানটির প্রাথমিক তহবিলের প্রায় ৬০ শতাংশ। পাশাপাশি জনবল নিয়োগ, ব্যবসায়িক যোগাযোগ স্থাপন ও প্রকল্পটির গ্রহণযোগ্যতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

২০১৮ সালে ওপেনএআই ছাড়ার পর মাস্ক প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান এক্সএআই গড়ে তোলেন। যা ‘গ্রোক’ নামের একটি চ্যাটবট পরিচালনা করছে। তার অভিযোগ, অলাভজনক উদ্দেশ্যে গঠিত ওপেনএআই পরে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের মাধ্যমে তাদের মূল লক্ষ্য থেকে সরে গেছে।

ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে অবস্থিত একটি আদালত সম্প্রতি রায় দিয়েছেন, এ মামলার বিচার জুরির মাধ্যমে অনুষ্ঠিত হবে। আগামী এপ্রিল মাসে বিচার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। জুরি যদি মাস্কের পক্ষে রায় দেন, তাহলে তিনি আর্থিক ক্ষতিপূরণের পাশাপাশি দণ্ডমূলক ক্ষতিপূরণ ও অন্যান্য নিষেধাজ্ঞার আবেদন করতে পারেন।

ইরান যুদ্ধের কারণে সাইবার হামলার শঙ্কা

ইরান যুদ্ধকে ঘিরে উত্তেজনা বাড়ার পর যুক্তরাষ্ট্রের আর্থিক খাত সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। সম্ভাব্য সাইবার হামলার

আরব আমিরাত ও বাহরাইনে আমাজনের সার্ভার ক্ষতিগ্রস্ত

আমাজনের ক্লাউড ইউনিট (এডব্লিউএস) জানিয়েছে, ইরানের প্রতিশোধমূলক হামলায় বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের ডেটা সেন্টারগুলোতে

টার্গেট আইটির কার্যক্রম শুরু

দেশের তথ্যপ্রযুক্তি খাতে কার্যক্রম পরিচালনা করছে টার্গেট আইটি প্রতিষ্ঠান। ২০২৬ সালের শুরুতে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি ওয়েব

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিকসহ সব অংশীজনের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র: হেগসেথ

যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

১৮ মার্চও ছুটির প্রস্তাব, অনুমোদন হলে ঈদের ছুটি হবে সাতদিন

তিতাস গ্যাস ও সিটি ব্যাংকের মধ্যে অনলাইনে গ্যাস বিল আদায়ে চুক্তি স্বাক্ষর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে নারী শিক্ষককে হত্যা

সংসদীয় কর্মকাণ্ড নিয়ে দলীয় এমপি-মন্ত্রীদের ২ দিনের প্রশিক্ষণ দেবে বিএনপি

ঈদের ছুটি একদিন বাড়ানোর দাবি যাত্রীকল্যাণ সমিতির

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চাই: বাণিজ্যমন্ত্রী

কর্মকর্তা অনুপস্থিত, বিধি অনুসারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান

৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

৫ দিনে শাহজালাল বিমানবন্দরে বাতিল হলো ১৭৩ ফ্লাইট

ইরানের সাবমেরিন-সহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র

হাসপাতাল থেকে দালালের দৌরাত্ম্য নির্মূল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

চাপের মুখে অর্থনীতি, নতুন সরকারের কঠিন চ্যালেঞ্জ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

বার্সার কাছে তিন গোলে হেরেও ১৩ বছর পর ফাইনালে আতলেতিকো