ই-পেপার বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

গুগল পিক্সেল ১০এ ফেব্রুয়ারিতেই আসতে পারে

আমার বার্তা অনলাইন
১৯ জানুয়ারি ২০২৬, ১১:২৭

গুগলের পরবর্তী বাজেট স্মার্টফোন পিক্সেল ১০এ নিয়ে আলোচনা জোরালো হচ্ছে। সাম্প্রতিক ফাঁস হওয়া তথ্য বলছে, ফেব্রুয়ারিতেই ফোনটি বাজারে আনতে পারে গুগল। নকশা ও স্পেসিফিকেশনের দিক থেকে এটি আগের পিক্সেল ৯এ–এর মতোই হতে পারে।

গত বছর গুগল পিক্সেল ১০ সিরিজ উন্মোচন করে। তখনই ধারণা করা হচ্ছিল, ২০২৫ সালের শেষ নাগাদ পিক্সেল ১০এ বাজারে আসবে। তবে তা হয়নি। এখন বিভিন্ন লিক ও প্রযুক্তি–বিষয়ক প্রতিবেদনে ফোনটির সম্ভাব্য নকশা, প্রসেসর ও দাম সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে।

নকশায় বড় পরিবর্তন নয়

ফাঁস হওয়া সিএডি রেন্ডার অনুযায়ী, পিক্সেল ১০এ দেখতে অনেকটাই আগের মডেলের মতো হবে। পেছনে থাকবে সমতল প্লাস্টিক বডি। ক্যামেরার জন্য থাকবে ছোট, ওভাল বা পিল–আকৃতির একটি আইল্যান্ড। সেখানে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে।

বেজেলের দিক থেকেও খুব একটা পরিবর্তন আসছে না। পর্দার চারপাশে তুলনামূলক মোটা বেজেল থাকতে পারে। গুগলের ‘এ’ সিরিজে এটি নতুন কিছু নয়। প্রিমিয়াম পিক্সেল ফোন থেকে বাজেট মডেল আলাদা করতেই এমন নকশা রেখে আসছে প্রতিষ্ঠানটি।

ডিসপ্লে আগের মতোই

পিক্সেল ১০এ–তে ৬ দশমিক ৩ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে থাকতে পারে। এটিও আগের মডেলের মতোই। এতে এলটিপিএস প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা রয়েছে। ফলে স্ক্রিনের রিফ্রেশ রেট ১ হার্জ পর্যন্ত নামবে না। এই দিক থেকে এটি প্রিমিয়াম ফোনগুলোর মতো সুবিধা দেবে না।

প্রসেসর ও হার্ডওয়্যার

প্রসেসরের ক্ষেত্রে এবার ভিন্ন সিদ্ধান্ত নিতে পারে গুগল। সাধারণত পিক্সেল ‘এ’ সিরিজে সর্বশেষ টেনসর চিপ ব্যবহার করা হয়। তবে এবারে পিক্সেল ১০এ–তে থাকতে পারে টেনসর জি৪ চিপ। এটি আগেই পিক্সেল ৯ সিরিজে ব্যবহার করা হয়েছে।

প্রতিবেদন বলছে, নতুন টেনসর জি৫ চিপটি টিএসএমসি–তে তৈরি হওয়ায় এর উৎপাদন খরচ বেশি। সে কারণেই গুগল পুরোনো জি৪ চিপ ব্যবহার করতে পারে। তবে এতে সামান্য পারফরম্যান্স বুস্ট যোগ করা হতে পারে।

র‍্যাম ও স্টোরেজের ক্ষেত্রে খুব বড় পরিবর্তনের আভাস নেই। ফোনটিতে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ থাকতে পারে। বড় স্টোরেজ হিসেবে ২৫৬ জিবির একটি সংস্করণও আসতে পারে।

ব্যাটারি ও চার্জিং

পিক্সেল ১০এ–তে ৫ হাজার ১৯৯ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতার ব্যাটারি থাকার কথা শোনা যাচ্ছে। চার্জিং স্পিড সম্ভবত আগের মডেলের মতোই থাকবে। এ ক্ষেত্রে বড় কোনো আপগ্রেড আসছে না।

দাম ও উন্মোচনের সম্ভাব্য সময়

একজন পরিচিত টিপস্টার জানিয়েছেন, পিক্সেল ১০এ উন্মোচিত হতে পারে ১৭ ফেব্রুয়ারি। ভারতের বাজারে ফোনটির দাম হতে পারে প্রায় ৫২ হাজার রুপি। এটি হবে ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম। আর ২৫৬ জিবি সংস্করণের দাম হতে পারে প্রায় ৬৩ হাজার রুপি।

তবে গুগল এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তাই এসব তথ্যকে প্রাথমিক হিসেবেই দেখছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। আনুষ্ঠানিক ঘোষণার আগে দাম ও স্পেসিফিকেশনে পরিবর্তন আসতে পারে।

আমার বার্তা জেএইচ

চার উপায়ে ঘরে বসেই জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর

চারদিকে প্রার্থীদের পোস্টার, ব্যানার, ডিজিটাল ব্যানার, লিফলেট বিতরণ, নানান প্রতিশ্রুতিতে উৎসবের আমেজ চলছে। কে কত

‘ক্লোজ ফ্রেন্ডস’ নিয়ে ইনস্টাগ্রামের নতুন ফিচার

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে আসছে মেটা। সম্ভাব্য এই সুবিধা চালু হলে, কেউ চাইলে

হ্যাকারদের রুখতে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

ডিজিটাল দুনিয়ার পরতে পরতে পাতা রয়েছে হ্যাকারদের ফাঁদ। বিশেষ করে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্রতারণার ফাঁদে ফেলতে

কিশোরদের মানসিক ক্ষতির অভিযোগে মেটা ও ইউটিউবের বিরুদ্ধে মামলা

সামাজিক যোগাযোগমাধ্যম কি কিশোরদের ক্ষতি করছে? এই প্রশ্নই এখন আদালতে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শুরু হয়েছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের আগের দিন দুই ডিআইজি ও ২ পুলিশ সুপারকে বদলি

ঠাকুরগাওয়ের জামায়াত আমির রংপুর মেডিকেলের সিসিউতে ভর্তি

রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে ১০ লাখ পোস্টাল ব্যালট

ফলাফল ঘোষণা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে: ফয়জুল করীম

ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের শতকরা হার পাঠাতে ইসির নির্দেশ

একটি বিশেষ পোশাক নিয়ে শঙ্কা জোনায়েদ সাকির

মানিকগঞ্জে ১৩ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৫১৫ কেন্দ্র, পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

নওগাঁয় ভোট কেন্দ্রের পাশে ৫ টি পেট্রোল বোমা উদ্ধার নিষ্ক্রিয় করে যৌথবাহিনি

চাকরি, সুশাসন আর কথা বলার স্বাধীনতা চায় বাংলাদেশের জেন-জি

আলেম-ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা ও অভিনন্দন

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

কাল ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, চলবে একটানা ৯ ঘণ্টা

ভোটকেন্দ্রে গিয়ে জনগণকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে বললেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশে চীনের প্রভাব কমাতে বিকল্প প্রতিরক্ষা প্রস্তাব দেবে যুক্তরাষ্ট্র

টাকাসহ জামায়াত নেতা আটক বিচ্ছিন্ন ঘটনা নয়: মাহদী আমিন

বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ

পাবনায় স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র-গুলিসহ ৩ জন আটক

দেশ ও দেশের মানুষের জন্য ভোটাধিকার প্রয়োগের আহ্বান বিএনপির

জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সাক্ষাৎ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবার আসনে লড়ছেন যারা