ই-পেপার মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

হ্যাকারদের কবলে এআই টুল, ব্যবহারকারীদের অ্যাকাউন্টে শত শত ডলারের বিল

আমার বার্তা অনলাইন:
২০ অক্টোবর ২০২৬, ১১:০৭

এআই দিয়ে কোড লেখার জনপ্রিয় টুল ওপেনকোডের পুরোনো একটি সিস্টেমে সাইবার হামলা হয়েছে। এতে প্রতিষ্ঠানটির অনলাইন প্ল্যাটফর্ম ওপেনকোড কনসোলের ১ দশমিক ৪ শতাংশ ব্যবহারকারী আক্রান্ত হয়েছেন। হামলাকারীরা কিছু ব্যবহারকারীর এআই সেবায় প্রবেশের চাবি হিসেবে ব্যবহৃত এপিআই কি ব্যবহার করে তাদের অ্যাকাউন্টে অননুমোদিত খরচ করেছে। কয়েকজন ব্যবহারকারীর বিল এক হাজার ডলারের বেশি হয়েছে বলে জানিয়েছেন তারা।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার ওপেনকোড এ হামলার কথা জানায়। প্রতিষ্ঠানটির দাবি, এটি বড় পরিসরের ‘ডিস্টিলেশন অ্যাটাক’-এর সঙ্গে সম্পর্কিত। ডিস্টিলেশন হলো একটি এআই মডেলের কাছ থেকে পাওয়া ফলাফল ব্যবহার করে অন্য মডেলকে প্রশিক্ষণ দেওয়ার পদ্ধতি। তবে হামলার সঙ্গে ডিস্টিলেশনের সম্পর্কের বিষয়ে সংশয় প্রকাশ করেছেন কেউ কেউ। তাদের মতে, এটি সাধারণ সাইবার নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা হতে পারে। ডিস্টিলেশনের উদ্দেশ্য ছিল কি না, তা এখনো প্রমাণিত নয়।

ওপেনকোড কনসোলে কিছু ব্যবহারকারী তাদের এপিআই কি সংরক্ষণ করেছিলেন। এসব কি ফাঁস হওয়ার পর হামলাকারীরা ওপেনএআই, অ্যানথ্রপিক ও গুগলের এআই সেবায় অননুমোদিত প্রবেশের সুযোগ পেয়ে থাকতে পারে। হামলার পর কয়েকজন ডেভেলপার সামাজিক যোগাযোগমাধ্যম রেডিট ও এক্সে তাদের অ্যাকাউন্টে অস্বাভাবিক খরচের সতর্কবার্তা পাওয়ার কথা জানান। কেউ কেউ কয়েক শ ডলারের বিল দেখেছেন।

অ্যানথ্রপিক ও গুগল সন্দেহভাজন ফাঁস হওয়া এপিআই কি বন্ধ করেছে। ওপেনএআই জানিয়েছে, তারা ওপেনকোডের সঙ্গে কাজ করে সেবা পুনরুদ্ধারে সহায়তা করেছে এবং হামলায় ব্যবহৃত ক্রেডিটের জন্য গ্রাহকদের অর্থ ফেরত দিচ্ছে। ওপেনকোডও অননুমোদিত খরচের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

ওপেনকোডের সহপ্রতিষ্ঠাতা ডাক্স রাড জানিয়েছেন, হামলার প্রভাব পড়েছে শুধু ওপেনকোড কনসোলে। ওপেন সোর্স অ্যাপ ও কমান্ড-লাইন টুল আক্রান্ত হয়নি। তার ভাষ্য, কনসোলে থাকা ব্যবহারকারীদের এপিআই কি ওপেনকোডের মূল অ্যাপের কাছে যায়নি।

প্রতিষ্ঠানটির দাবি, টানা ৪৮ ঘণ্টা ধরে তাদের সিস্টেমে প্রবেশের চেষ্টা চালিয়েছে হামলাকারীরা। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বিশ্লেষণে এআই এজেন্ট ব্যবহার করা হলেও কিছু মডেল ক্ষতিকর কোড পরীক্ষা করতে গিয়ে নিরাপত্তা ব্যবস্থার কারণে কাজ করতে অস্বীকৃতি জানায়। পরে ওপেনএআইয়ের ডেব্রেক ব্লু কর্মসূচির আওতায় নিরাপত্তা বিশ্লেষণের জন্য তুলনামূলকভাবে কম বাধা দেয় এমন এআই মডেল ব্যবহারের সুযোগ পায় ওপেনকোড।

এ ঘটনা এআই নিরাপত্তা নিয়ে একটি বড় প্রশ্ন সামনে এনেছে। সাইবার হামলা ঠেকাতে নিরাপত্তা দলগুলোরও কখনো কখনো ক্ষতিকর কোড বিশ্লেষণ করতে হয়। কিন্তু এআই মডেলের নিরাপত্তাব্যবস্থা সেই কাজকে বাধাগ্রস্ত করতে পারে। একই ধরনের সমস্যার কথা এর আগে জানিয়েছিল এআই প্ল্যাটফর্ম হাগিং ফেস।

ওপেনকোড এখনো জানায়নি, হামলাকারীরা কীভাবে পুরোনো সিস্টেমে প্রবেশ করেছিল বা ফাঁস হওয়া এপিআই কি কতটা অপব্যবহার হয়েছে। প্রতিষ্ঠানটি আক্রান্ত ব্যবহারকারীদের সংশ্লিষ্ট সেবা প্রদানকারীর কাছে গিয়ে পুরোনো কি বাতিল করে নতুন কি তৈরি করার পরামর্শ দিয়েছে। তদন্ত এখনো চলছে।

তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা

কিশোরসহ ব্যবহারকারীদের আত্মহানি ও অন্যের ক্ষতি করার মতো বিপজ্জনক কাজে উৎসাহ দেওয়ার অভিযোগে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক

এআইয়ের প্রভাবে কমছে নতুন স্নাতকদের চাকরির সুযোগ

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাবে চাকরির বাজারে নতুন স্নাতকদের চাহিদা কমে যাচ্ছে। বিশেষ করে যেসব খাতে

কনটেন্ট ক্রিয়েটররা ই-রিটার্ন দাখিল করবেন যেভাবে

ফেসবুক, ইউটিউব কিংবা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি করে আয় করছেন অনেকেই। কেউ ভিডিওতে বিজ্ঞাপন

হোয়াটসঅ্যাপ খুললেই বন্ধ হয়ে যাচ্ছে? ৫ সহজ উপায়ে ঠিক করুন

হোয়াটসঅ্যাপ এখন শুধু চ্যাট করার অ্যাপ নয়, ছবি, ভিডিও, নথি, ভয়েস মেসেজ থেকে শুরু করে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

হুতিদের হামলার জেরে সৌদিতে স্থগিত আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন

হ্যাকারদের কবলে এআই টুল, ব্যবহারকারীদের অ্যাকাউন্টে শত শত ডলারের বিল

ফ্রান্সজুড়ে দাঙ্গার পর প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়

সৈয়দপুরে রাস্তায় দাঁড়িয়ে বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

ফ্রান্সে অস্থিরতা দমনে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত

আজ থেকে টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

মামলা দেন আমার নামে, নিজে সারেন্ডার করে জেলে যাব: নাহিদকে ইশরাক

পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী, যাবেন রাজশাহী-চট্টগ্রামেও

লাইভ ব্যাগেজ সেবায় সন্তুষ্ট যাত্রীরা, ১৫-২০ মিনিটেই মিলছে লাগেজ: বিমানমন্ত্রী

ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে হুথিদের হামলা, ৫৮ জন নিহত

২০ অক্টোবর ঘটে যাওয়া নানান ঘটনা

সোনা ব্যবসায়ী দিলীপ আগরওয়ালা গ্রেপ্তার

দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি হিন্দ জমিয়তের

কাবার গিলাফের টুকরা উপহার পেলেন বাংলাদেশী লেখক যাইনুল আবিদীন

পূজামণ্ডপের সাজসজ্জায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

পূজামণ্ডপ পরিদর্শনে ৩ জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী