ই-পেপার বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

আ.লীগের সাবেক এমপি ধনু ৫ দিনের রিমান্ডে

আমার বার্তা অনলাইন:
১৯ জুন ২০২৫, ১৫:৩৭
আপডেট  : ১৯ জুন ২০২৫, ১৫:৪০

ছাত্র-জনতার আন্দোলনে ময়মনসিংহের প্রথম শহীদ রেদোয়ান হাসান সাগর (২৪) হত্যা মামলায় ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজিম উদ্দিন আহম্মেদ ধনুর (৬০) ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ সময় কঠোর নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে আসামিকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ১২টার দিকে ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শরিফুল হক আসামির পক্ষে-বিপক্ষে রিমান্ড ও জামিন শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সোহরাব আলী ঢাকা পোস্টকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিগত ৫ আগস্টের পর শহীদ রেদোয়ান হাসান সাগর (২৪) হত্যার ঘটনায় একাধিক মামলা করে। এর মধ্যে বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের দায়ের করা একটি মামলায় সম্প্রতি গ্রেপ্তার হন সাবেক সংসদ সদস্য (এসপি) কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।

আজ একই ঘটনায় ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত উদ্দিন আহাম্মদের দায়ের করা মামলায় বিজ্ঞ আদালতে কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। এ সময় বিচারক শুনানি শেষে ৫ দিনের রিমান্ডের আদেশ দিয়ে আসামিপক্ষের জামিন আবেদন নামঞ্জুর করেন।

মামলায় রিমান্ড আদেশের পক্ষে শুনানি করেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল, জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব সাদ উদ্দিন প্রিন্সসহ প্রায় দুই ডজন আইনজীবী। এ সময় আসামিপক্ষের শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট এমদাদুল হক, টিএইচ খান তাপস, আব্দুর রাজ্জাকসহ আরও কয়েকজন আইনজীবী।

এর গত ১৫ মে ঢাকার আফতাব নগর এলাকা থেকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে গ্রেপ্তার করা হয়।

আমার বার্তা/এল/এমই

বাংলাদেশ ব্যাংকের নতুন গর্ভনর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুরকে অপসারণ ও নতুন গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে

শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় করা

৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ঢাকা উত্তর, দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে

জুলাই জাতীয় সনদ ও গণভোট কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশ কেন অবৈধ হবে না তা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মানি গেম’: ইরানের সস্তা ড্রোন বনাম আমেরিকার দামি মিসাইল

বাগেরহাটে ব্যাংকের ভোল্ট থেকে অন্তত ২০০ ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ

প্রবাসীবান্ধব সেবা নিশ্চিতে বেবিচককে কঠোর নির্দেশ মন্ত্রী-প্রতিমন্ত্রীর

‘হিরোশিমা’র চেয়েও শক্তিশালী পারমাণবিক বোমা ইরানে ছুড়বেন ট্রাম্প?

সংসদে রাষ্ট্রপতির ভাষণে যা থাকবে জানালেন তথ্যমন্ত্রী

গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতি পাচ্ছেন খালেদা জিয়া

প্রেমের টানে চীনের যুবক ঘাটাইল 

রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান

কক্সবাজারে পর্নোগ্রাফি মামলায় জামায়াত নেতা কারাগারে

স্বাধীনতা পদক পাচ্ছেন লিনু, নিউজিল্যান্ড থেকে উচ্ছ্বাস প্রকাশ

দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ-জ্বালানি খাতে সুশাসন প্রতিষ্ঠায় ক্যাবের ১৩ দফা দাবি

রিকশাচালকদের মারামারি থামাতে গিয়ে যুবদল নেতা নিহত

ইরান বর্তমান পরিস্থিতি থেকে দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে: মামুনুল হক

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান

আজারবাইজানে ইরানের ড্রোন হামলা, দুই বেসামরিক নাগরিক আহত

পোশাক খাতকে ‘ইনোভেশন নেশন’ রূপান্তরে বিজিএমইএ-বিবিএফের চুক্তি

ঈদ যাত্রায় সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই: রবিউল আলম

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

আগামী নির্বাচনে আরও অধিক নারী প্রার্থী দেখতে পারব: মতিউর রহমান