ই-পেপার মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

ট্রাইব্যুনালের সামনে জড়ো হলেন শহীদ পরিবারের সদস্য ও জুলাই আহতরা

আমার বার্তা অনলাইন
১৭ নভেম্বর ২০২৫, ১১:৫৭

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির ফাঁসির দাবি নিয়ে আজ সকাল থেকেই ট্রাইব্যুনালের সামনে জড়ো হয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও জুলাইতে আহত হওয়া মানুষেরা।

সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে প্রথমে তারা ট্রাইব্যুনালের মূল ফটকের সামনে অবস্থান নেন। এরপর তারা হাইকোর্টের মাজার রোড সংলগ্ন গেটের সামনে অবস্থান নেন।

সরেজমিনে দেখা গেছে, ট্রাইবুনালের রায় দেখতে আসা স্বজন ও আহতদের কারও হাতে শহীদ স্বজনের ছবি, কেউ ব্যানার-পেস্টুন নিয়ে দাঁড়িয়ে। তাদের একটাই দাবি- এই মামলায় হাসিনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক।

মিরপুর থেকে আসা জুলাই আহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আরাফাত বলেন, সেদিন যখন পুলিশের গুলি আমার পায়ে আঘাত করে, তখন সঙ্গে সঙ্গেই সড়কে পড়ে যাই। তখন শত চেষ্টা করেও উঠে দাঁড়াতে পারছিলাম না। এরপর আর কিছু লোক টেনে তুলে হাসপাতালে নিয়ে যায়। সেই দিনগুলোর বিভীষিকাময় পরিস্থিতি ছিল, সেটা আমরা আজও ভুলতে পারছি না। আজ এখানে এসেছি সেই দিনটার বিচার দেখতে। হাসিনার ফাঁসি হলেই মনে হবে শহীদ ভাইদের রক্ত বৃথা যায়নি।

উত্তরা থেকে আসা এক আহত বলেন, আমি কোনো রাজনীতির মানুষ নই। ভুল সময়ে ভুল জায়গায় ছিলাম। এখনো মনে হয়, পেছন থেকে কেউ ধাক্কা দেবে। তারপরও আজ এসেছি- কারণ অন্যায় দেখেও চুপ থাকা যায় না।

এদিকে রায় ঘোষণাকে ঘিরে গোটা এলাকা সকাল থেকেই টানটান উত্তেজনায় আচ্ছন্ন। ট্রাইব্যুনাল থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত রাস্তা ঘিরে কঠোর নিরাপত্তা। পুলিশ, র‌্যাব, এপিবিএন, বিজিবির পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও টহল দিচ্ছেন। গোয়েন্দারা নজর রাখছেন প্রতিটি প্রবেশপথে। দোয়েল চত্বর হয়ে শিক্ষাভবনমুখী সড়ক গত রাত থেকেই বন্ধ। সাধারণ মানুষের চলাচলেও রয়েছে সীমাবদ্ধতা; সন্দেহজনক মনে হলেই জিজ্ঞাসাবাদে নেওয়া হচ্ছে।

আমার বার্তা/জেএইচ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীর রিমান্ডে

উত্তরা পশ্চিম থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

হাদিকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ফয়সালের স্ত্রীসহ তিনজন ৫ দিনের রিমান্ড

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা

অপ্রত্যাশিত ব্যক্তিদের আনাগোনা: সুপ্রিম কোর্টের এজলাসকক্ষে প্রবেশ সীমিত

দেশের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্টের এজলাসকক্ষগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রধান

অর্ধবেলা সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ ঘোষণা

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক বিচারপতি এএফএম মেজবাহ উদ্দিনের মৃত্যুতে তার প্রতি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল ইহসান একাডেমিতে আনন্দঘন বার্ষিক ফলাফল দিবস পালিত

সহিংসতা রোধে এমপিপ্রার্থীদের আগ্নেয়াস্ত্র লাইসেন্সে নতুন নীতিমালা

রাইয়্যানের আজ শুভ জন্মদিন

গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের দোরগোড়ায় যাবে স্বাধীনতার সুফল

বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

পুলিশ কমিশন অধ্যাদেশ কার্যত লোক-দেখানো ও অর্থহীন: টিআইবি

লোকসংগীত ও আধুনিক গানে ইবিতে "কুয়াশার গান" উৎসব

ওসমান হাদিকে নিয়ে সিইসির বক্তব্যের ব্যাখ্যা দাবি জামায়াত আমিরের

বিজয় দিবস হোক নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন: প্রধান উপদেষ্টা

এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: নাহিদ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীর রিমান্ডে

১৩ ব্যাংকের অতিরিক্ত ১৪ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

নির্ধারিত সময়েই নির্বাচন হবে, আমিও সঙ্গে থাকব: তারেক রহমান

টাকা ছাপিয়ে নয়, প্রাকৃতিক উপায়ে মুদ্রা সরবরাহ বাড়াতে হবে: গভর্নর

হাদির ওপর গুলির প্রতিবাদে শহীদ মিনারে ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ ও বেদনার দিন: তারেক রহমান

হাদিকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ফয়সালের স্ত্রীসহ তিনজন ৫ দিনের রিমান্ড

সড়ক দুর্ঘটনায় তিতাস গ্যাসের সহকারী প্রকৌশলী আবুল হাসনাতের মৃত্যু

সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার: রিজওয়ানা হাসান

সংসদ ভোট ও গণভোটে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ