ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

জরুরি সেবার যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ চেয়ে নোটিশ

আমার বার্তা অনলাইন:
১৮ এপ্রিল ২০২৬, ১৬:০৭

দেশব্যাপী পেট্রোল পাম্পে জরুরি সেবায় নিয়োজিত যানবাহনের জন্য অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীকে এ নোটিশ পাঠানো হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল ল ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এস. এম. জুলফিকুর আলী জুনু এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, বাংলাদেশের সব পেট্রোল পাম্প অত্যাবশ্যকীয় সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, অ্যাম্বুলেন্সসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে অপরিহার্য।

সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমের মাধ্যমে আমার অবগতিতে এসেছে যে, পেট্রোল পাম্প কর্তৃপক্ষ এবং জরুরি সেবা যানবাহনের চালকদের (বিশেষত পুলিশ ও ফায়ার সার্ভিস) মধ্যে জ্বালানি সরবরাহকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি ও মাঝে মাঝে বিরোধের সৃষ্টি হচ্ছে।

এ ধরনের পরিস্থিতি জনস্বার্থে অত্যন্ত সংবেদনশীল, কারণ জরুরি সেবা যানবাহনে জ্বালানি সরবরাহে বিলম্ব বা প্রতিবন্ধকতা সৃষ্টি হলে তা জননিরাপত্তা, জীবনরক্ষাকারী কার্যক্রম এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুতর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

উপরোক্ত প্রেক্ষাপটে জরুরি সেবা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজন। দেশের সব পেট্রোল পাম্পে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, অ্যাম্বুলেন্স এবং অন্যান্য জরুরি সেবা যানবাহনের জন্য অগ্রাধিকারভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে একটি সরকারি নির্দেশনা জারি করা, পেট্রোল পাম্প কর্তৃপক্ষের জন্য একটি সুস্পষ্ট ও কার্যকর স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর প্রণয়ন করবেন, যাতে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা বিরোধের সৃষ্টি না হয়, সেটি নিশ্চিত করার কথা বলা হয়েছে।

প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থতা পরিলক্ষিত হলে, আমি জনস্বার্থে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো, যার দায়ভার সম্পূর্ণরূপে আপনার ওপর বর্তাবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

আমার বার্তা/এমই

মাসুদ উদ্দিনকে ফের জিজ্ঞাসাবাদের ইঙ্গিত, তদন্ত প্রতিবেদন ২১ জুলাই

জুলাই গণঅভ্যুত্থানে ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ

সোজা গুলি করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘লেথাল ওয়েপন’ ব্যবহার করে ‘সোজা

আপিল বিভাগেও বহাল আইভীর জামিন, মুক্তিতে আর বাধা নেই

হত্যাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ১০ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর

মোহাম্মদপুরে ৯ হত্যা: নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

জুলাই আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং তৎকালীন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব দিলো ইরান

গ্রাহকের ১২০ কোটি টাকা আত্মসাৎ, হলিস্টিক হোম বিল্ডার্সের ডিএমডি গ্রেপ্তার

ম্যাগনেট দিয়ে গ্যাস চুরি: আলিজান স্টীল ইন্ডাস্ট্রির সংযোগ বিচ্ছিন্ন

দুই মাসের মধ্যে আসছে প্রবাসী কার্ড, মিলবে বিশেষ সুবিধা: প্রবাসী কল্যাণমন্ত্রী

নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল

কর্ণফুলীকে দখল-দূষণ থেকে বাঁচাতে ঐতিহ্যবাহী সাম্পান খেলা অনুষ্ঠিত

জাপান বাংলাদেশ চেম্বারের আসছে অর্থবছরের বাজেট প্রস্তাবনা পেশ

রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

বাংলাদেশে ইতালির নামী ফুটবল ক্লাবগুলোর প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব

রিমান্ড শেষে অভিযুক্ত সেই মাদরাসা শিক্ষক কারাগারে

ডাবল স্ট্যান্ড নিয়ে শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে আমরা নই: ত্রাণমন্ত্রী

এআই’র যুগে সন্তানদের নৈতিকভাবে মানুষ করাই বড় চ্যালেঞ্জ: সমাজকল্যাণমন্ত্রী

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩৪ রানের লিড নিয়ে দিন শেষ বাংলাদেশের

নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার: মন্ত্রী

ঈদ উপলক্ষে অতিরিক্ত ৭২০ ট্রাকে স্বল্প দামে পণ্য বিক্রি করবে টিসিবি

মধ্যপ্রাচ্যের তিন দেশে ড্রোন হামলা, কাতারের বাণিজ্যিক জাহাজে আগুন

পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা

মিরাজের ৫ উইকেটে বাংলাদেশের লিড, ৩৮৬ রানে অলআউট পাকিস্তান

মাসুদ উদ্দিনকে ফের জিজ্ঞাসাবাদের ইঙ্গিত, তদন্ত প্রতিবেদন ২১ জুলাই