ই-পেপার শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ বুলবুল-ফারুকদের

আমার বার্তা অনলাইন:
১৬ মে ২০২৬, ১৬:১৫

ক্রিকেটার তামিম ইকবালের নেতৃত্বে গঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন দুই সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ফারুক আহমেদসহ ১২ পরিচালক।

বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের কোর্টে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

রিটকারীরা হলেন, আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, আসিফ আকবর, এম নাজমুল ইসলাম, নাজমুল আবেদীন, মো. হাসানুজ্জামান, রাহাত শামস, আবুল বাশার, আদনান রহমান, আহসান ইকবাল চৌধুরী ও খালেদ মাসুদ পাইলট এ রিট করেন।

রিটের বিবাদীরা হলেন, বাংলাদেশের পক্ষে যুব ও ক্রীড়া সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ, জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক, যুব ও ক্রীড়া সচিব, বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষে সচিব, বিসিবির প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন, সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক সিবগাতুল্লাহ, জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব), ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আবেদনে বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে অ্যাডহক কমিটি করা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

এছাড়া অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়েছে।

এর আগে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে।

গঠিত ১১ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল খান। আরও দুই সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন ও আতহার আলী খান কমিটিতে আছেন।

অ্যাডহক কমিটির সদস্য রাশনা ইমাম বিএনপির সংসদ সদস্য ববি হাজ্জাজের স্ত্রী। মির্জা ইয়াসির আব্বাস, সাঈদ ইব্রাহিম আহমদ ও ইসরাফিল খসরু যথাক্রমে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদের ছেলে।

কমিটিতে আরও আছেন তানজিল চৌধুরী, মির্জা সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা। এর বৈধতা চ্যালেঞ্জ করে সাত আইনজীবী রিট করলে তা ১১ মে খারিজ করে দেন বিচারপতি রাজিত আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ।

আমার বার্তা/এমই

স্থায়ী জামিন ও দেশত্যাগের অনুমতি পেলেন আনিস আলমগীর

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরের স্থায়ী জামিন

ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যেকোনো দিন

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ

শাপলা চত্বরের মামলায় দীপু মনি-রুপা-বাবু গ্রেপ্তার, প্রতিবেদন ৭ জুন

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: দীপু মনি-রুপা-মোজাম্মেল বাবুকে আনা হলো ট্রাইব্যুনালে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরবানির পশু থেকে যে মারাত্মক রোগগুলো মানুষে ছড়াতে পারে

লিটনের দাপুটে সেঞ্চুরিতে ২৭৮ রানে অলআউট বাংলাদেশ

পুলিশকে নিরপেক্ষভাবে কাজের স্বাধীনতা দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বাজেটের ৪০ হাজার কোটি টাকা চলে গেছে: অর্থমন্ত্রী

শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সকলকে দেশ গঠনে হাত দিতে হবে: প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্য পরিবর্তনে পরিকল্পনা গ্রহণ করতে চাই: প্রধানমন্ত্রী

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটনের অবিশ্বাস্য সেঞ্চুরি, বাংলাদেশের রান ২৭০ ছাড়াল

প্রতি উপজেলায় এআই ও ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টারের পরিকল্পনা: মন্ত্রী

চীনের সাংহাইয়ে কাই-এ্যালটেক গ্রুপের বার্ষিক ডিলার কনফারেন্স অনুষ্ঠিত

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ বুলবুল-ফারুকদের

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

টেক্সটাইল খাতের টেকসই রূপান্তরে উদ্ভাবনে জোর দিতে হবে: পাটমন্ত্রী

কুমিল্লা বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের আশ্বাস প্রধানমন্ত্রীর

মানচিত্রে বসবাসকারী সবাই বাঙালি নয়, বাংলাদেশি: জ্বালানি মন্ত্রী

ব্যাংকিং খাতে সংকট সমাধানে রাজনৈতিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে

পল্লবী থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

কবে খুলতে পারে হরমুজ প্রণালী, জানালেন যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী

ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ডে ভূষিত সালমান মাহমুদ

ফারাক্কা চুক্তিই বলে দেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে কি না: ফখরুল

ক্রিকেট বোর্ড পরিচালনায় অনিয়ম, আর্থিক সহায়তা বন্ধ করল আইসিসি