ই-পেপার শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

সময় টিভির সাবেক এমডি জোবায়েরকে কারাগারে পাঠানোর নির্দেশ

আমার বার্তা অনলাইন:
১৮ জুন ২০২৬, ১৫:১১
আপডেট  : ১৮ জুন ২০২৬, ১৫:১৫
সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের

ব্যাংক জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের মামলায় সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মামলায় আদালতের সমন উপেক্ষা করে নির্ধারিত সময়ে হাজির না হওয়ায় বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালতে হাজির হওয়ার পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর আগে বুধবার (১৭ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

মামলার নথি অনুযায়ী, রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা বিশ্বাসভঙ্গ সংক্রান্ত এক মামলায় আহমেদ জোবায়েরসহ ছয়জনকে আদালতে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। গত ১০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সমন জারি করেন। পরে ১৪ মে মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ বিষয়টি নিশ্চিত করে।

সমনে অভিযুক্তদের ১৭ জুন সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে আইনি জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত দিনে কেউ আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পরবর্তীতে বৃহস্পতিবার আহমেদ জোবায়ের আদালতে হাজির হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার অপর আসামিদের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান।

আমার বার্তা/এমই

অভিনেতা জাহের আলভী কারাগারে

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় ছোটপর্দার অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়ার

শ্যামলের পায়ে টহল পুলিশের গুলি, এক মাসের মধ্যে ২ লাখ টাকা দিতে নির্দেশ

মুন্সিগঞ্জের তরুণ শাহাদাত হোসেন শ্যামলের পায়ে টহল পুলিশের গুলির ঘটনায় তাকে এক মাসের মধ্যে অন্তর্বর্তী

চাঞ্চল্যকর শিশু আয়াত হত্যা মামলায় আবিরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামে ৫ বছরের শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ছয় টুকরো করার মামলায় আসামি  আবীর আলীকে

ধর্ষণ মামলায় ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

ধর্ষণ ও ভ্রুণ নষ্টের অভিযোগে করা মামলায় অভিযুক্ত ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক (সদ্য
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আ.লীগ কোনো রাজনৈতিক দল নয়, একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

কাজী নজরুল ইসলাম ও হেমন্ত মুখোপাধ্যায়ের স্মরণে আজ বিশেষ সভা

পদ্মা ব্যারাজ: বদলে যাবে ২৪ জেলার ভাগ্য, সুফল পৌঁছাবে সারাদেশে

মধুপুরে পরিত্যক্ত সেপটিক ট্যাংকে নেমে শিশুসহ ৪ জনের মৃত্যু

ইউক্রেনজুড়ে চলছে মুহুর্মুহু বিমান হামলা, বহু হতাহতের শঙ্কা

একের পর এক আক্রমণ করেও ব্যর্থ তুরস্ক, জিতল প্যারাগুয়ে

সপ্তাহের শুরুতেই সোনার গহনার দাম ভরিতে কমলো ২২১৬ টাকা  

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন: খাদ্য অধিদপ্তর

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারত

শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল ভিত্তি: প্রধানমন্ত্রী

লেবাননের প্রতি ইঞ্চি মাটি ইসরায়েলকে ছাড়তে হবে: নাইম কাসেম

রাজধানীর রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

৯৬ বছর আগের স্মৃতি ফিরিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে আলোচনায় ট্রাম্পের দূত উইটকফ সুইজারল্যান্ডে

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ ও ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

দাপুটে জয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল, টুর্নামেন্ট থেকে বিদায় হাইতির

২০ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর