ই-পেপার বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

গ্রেপ্তারের ২৪ ঘণ্টার বাইরে কাউকে আটকে রাখা গুম হিসেবে গণ‍্য হবে: চিফ প্রসিকিউটর

আমার বার্তা অনলাইন:
০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০০

গ্রেপ্তার করার ২৪ ঘণ্টা পার হওয়ার পরও যদি কাউকে আইনি সহায়তা ছাড়া গোপনে আটকে রাখা হয়, তবে সেই সময়টুকু ‘গুম’ হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

গুম প্রতিরোধ ও প্রতিকার আইন এবং জাতীয় মানবাধিকার কমিশন আইন জাতীয় সংসদে পাশ হওয়া নিয়ে সোমবার (৭ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান

গত ৬ সেপ্টেম্বর জাতীয় সংসদে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ও জাতীয় মানবাধিকার কমিশন আইন পাশ হয়। যেহেতু গুমের বিচার এখন চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাই আনুষ্ঠানিকভাবে সোমবার এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর।

গুম আইনটিকে মাইলফলক উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, এখন থেকে গ্রেফতার করার ২৪ ঘণ্টা পার হওয়ার পরও যদি কাউকে আইনি সহায়তা ছাড়া গোপনে আটকে রাখা হয়, তবে সেই সময়টুকু ‘গুম’ হিসেবে গণ্য হবে। সেই সঙ্গে যেসব গুমের রিপোর্ট এসেছে তা যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে— এখানে বিচার হবে নাকি স্বতন্ত্রভাবে। একইসঙ্গে গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের সাথে ট্রাইব্যুনাল আইনের কোনও দ্বন্দ্ব হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদ আপিল করতে পারবেন কি না সোমবার আপিল বিভাগের এমন আদেশ দেওয়ার কথা থাকলেও তা দেননি সর্বোচ্চ আদালত। এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, মানবতাবিরোধী অপরাধের সাজাপ্রাপ্ত কেউই ৩০ দিন পর আপিল করতে পারবেন না। সেটা আবুল কালাম আযাদ হোক আর শেখ হাসিনা।

এদিকে ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটার ঘটনায় ৩ এসবি সদস্যকে শোকজ করেছে ট্রাইব্যুনাল প্রশাসন। সে প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, বিচারের স্বার্থে নিরাপত্তা আরও কঠোর করা হবে।

দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক যাত্রাবাড়ীতে শিক্ষার্থী নাইম হাওলাদার (১৭) হত্যা এবং তারেক চৌকিদার হত্যাচেষ্টা মামলায় পটুয়াখালী-২

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট

মহাসড়কে স্লিপার বাস চালানের অনুমতি চেয়ে বাস মালিক সমিতির আবেদনে সাড়া দেননি হাইকোর্ট। আদালত বলেছেন,

পাওনা পরিশোধ করলে চেকের মামলায় কারাদণ্ড নয়: হাইকোর্ট

চেক ডিজঅনার মামলায় চেকে উল্লিখিত আর্থিক দায় সম্পূর্ণরূপে পরিশোধিত হলে এবং পক্ষদ্বয়ের মধ্যে সমঝোতা হলে

বার সভাপতির সঙ্গে তর্কে জড়িয়ে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

মক্কা চুক্তি : ইয়েমেনের হুথিদের সতর্কবার্তা দিলো পাকিস্তান

সেপা এবং আরসিইপি-‌তে যোগদানের বিষয়ে ইন্দোনেশিয়ার সমর্থন চায় বাংলা‌দেশ

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন : সিইসি

দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

প্রতিরক্ষা ও আঞ্চলিক স্থিতিশীলতায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভারত

পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট বৈশ্বিক, পরিস্থিতি সামাল দিতে বিকল্প পদক্ষেপ: রিজভী

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট

এবারও দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারত, বাংলাদেশকে চিঠি

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা

৩৫ ম্যাচের জন্য চ্যাটজিপিটির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি!

ডেঙ্গুর পিক সময় আসছে সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

লাইসেন্স ও ভেরিফিকেশন সনদ ছাড়া পণ্য উৎপাদন , ৪ লাখ টাকা জরিমানা

গ্রিস মরক্কোর স্বায়ত্তশাসন প্রস্তাবের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে

পাওনা পরিশোধ করলে চেকের মামলায় কারাদণ্ড নয়: হাইকোর্ট

উন্নয়নের আসল মাপকাঠি মাসের শেষের স্বস্তি

মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সকল আরোহীর প্রাণহানি

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট