ই-পেপার বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

ফ্যান চালিয়ে ঘর ঠান্ডা করার উপায়

আমার বার্তা অনলাইন:
১২ মে ২০২৫, ১৪:২৫

গ্রীষ্মকালে প্রচণ্ড গরমে অনেকেই এসির ওপর নির্ভর করলেও সবসময় এসি চালানো সম্ভব নয়—বিদ্যুৎ বিল, রক্ষণাবেক্ষণ ও পরিবেশগত কারণে অনেকেই শুধু ফ্যানের ওপর নির্ভর করেন। কিন্তু শুধু ফ্যান চালালেই কি ঘর ঠান্ডা রাখা সম্ভব? হ্যাঁ, কিছু কার্যকর পদ্ধতি অনুসরণ করলে ফ্যান দিয়েও ঘর অনেকটা ঠান্ডা রাখা যায়।

সঠিকভাবে ফ্যান ব্যবহার

সিলিং ফ্যানের দিক ঠিক করুন: সিলিং ফ্যান যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, তবে সেটা বাতাস নিচে ঠেলে দেয়, ফলে ঘরে ঠান্ডা অনুভব হয়। গ্রীষ্মকালে এই সেটিং ব্যবহার করা উচিত।

ডেস্ক বা স্ট্যান্ড ফ্যান জানালার দিকে রাখুন: যদি ঘরের বাইরের বাতাস ঠান্ডা হয় (যেমন রাতে), তাহলে ফ্যান জানালার দিকে রেখে বাইরের ঠান্ডা বাতাস ভেতরে আনুন। আর যদি বাইরের বাতাস গরম হয়, তাহলে ফ্যান জানালার দিকে রেখে গরম বাতাস বের করে দিন।

বরফ বা ঠান্ডা পানি ব্যবহার করুন

একটি বড় বাটি বা ট্রেতে বরফ নিয়ে ফ্যানের সামনে রাখলে ফ্যান বাতাসকে বরফের ওপর দিয়ে ঘুরিয়ে ঠান্ডা বাতাস ছড়িয়ে দেয়। এটি এক ধরনের ডিআইওয়াই কুলার হিসেবে কাজ করে।

ঘরের পর্দা ও জানালার ব্যবহার

দিনের বেলা সূর্যের আলো ঢুকলে ঘরের তাপমাত্রা বেড়ে যায়। তাই ঘন পর্দা ব্যবহার করে রোদ আটকান। সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ার আগে জানালা খুলে দিন যাতে তাজা বাতাস ঢুকতে পারে, আর সন্ধ্যায় জানালা বন্ধ রাখুন।

বাতাস চলাচলের পথ তৈরি করুন

ঘরের দুই পাশে দুটি জানালা খুলে রাখলে একপাশ দিয়ে বাতাস ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়। একে বলে ‘ক্রস ভেন্টিলেশন’। ফ্যানের সাহায্যে এই প্রবাহকে আরও ত্বরান্বিত করা যায়। একজাস্ট ফ্যান ব্যবহার করতে পারেন। রান্নাঘরের গরম বাতাস বের করতে যেমন এটজাস্ট ফ্যান ব্যবহার করেন তেমনি ঘরেও করতে পারেন।

তাপ উৎস কমান

কম আলো জ্বালান বা এলইডি লাইট ব্যবহার করুন। দিনের বেলায় রান্না না করাই ভালো, কারণ রান্নাঘরের তাপ পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

ঘরের জিনিসপত্র ও রঙের প্রভাব

হালকা রঙের পর্দা, চাদর ও দেওয়াল ঘরকে ঠাণ্ডা রাখে, কারণ এগুলো আলো প্রতিফলিত করে। ভারী কাপড় বা গাঢ় রং তাপ ধরে রাখে-এগুলো এড়িয়ে চলুন।

রাতে ঘর ঠান্ডা রাখা

রাতে বাইরের বাতাস সাধারণত ঠান্ডা হয়। তখন জানালা খুলে ফ্যান চালালে ঠান্ডা বাতাস সহজেই ঘরে ঢোকে। বিছানায় হালকা সুতির চাদর ব্যবহার করুন এটি শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে।

আমার বার্তা/এল/এমই

রোজায় ত্বকের ঘরোয়া যত্নে মুসুর ডালের জাদু

রোজায় শরীরের যত্ন নেওয়া যেমন জরুরি, তেমনি ত্বকের যত্ন নিতে হয় পার্লারের চেয়ে ঘরের ছোট

রোজায় শরীরে শক্তি ধরে রাখতে যা করবেন

যদিও রোজা রাখার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে তবে এর কারণে শরীর ক্লান্ত হওয়া স্বাভাবিক। সারাদিন

বুকে জ্বালাপোড়া? জেনে নিন ঘরোয়া প্রতিকার

বুকে জ্বালাপোড়ার সমস্যা এখন খুব পরিচিত। এর পেছনে নানা কারণ দায়ী থাকতে পারে। সবচেয়ে বড়

আলুর ডোনাট তৈরির সহজ রেসিপি জেনে নিন

ডোনাট বলতে আমরা সাধারণত মিষ্টি স্বাদই বুঝি। তবে আপনি কি জানেন, আলু দিয়ে ঝাল ঝাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ-জ্বালানি খাতে সুশাসন প্রতিষ্ঠায় ক্যাবের ১৩ দফা দাবি

রিকশাচালকদের মারামারি থামাতে গিয়ে যুবদল নেতা নিহত

ইরান বর্তমান পরিস্থিতি থেকে দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে: মামুনুল হক

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান

আজারবাইজানে ইরানের ড্রোন হামলা, দুই বেসামরিক নাগরিক আহত

পোশাক খাতকে ‘ইনোভেশন নেশন’ রূপান্তরে বিজিএমইএ-বিবিএফের চুক্তি

ঈদ যাত্রায় সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই: রবিউল আলম

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

আগামী নির্বাচনে আরও অধিক নারী প্রার্থী দেখতে পারব: মতিউর রহমান

ডিউটি ফাঁকি দিয়ে ব্যক্তিগত রোগী দেখায় চিকিৎসকের লাইসেন্স স্থগিত

শিক্ষকদের প্রশাসনিক সমস্যার দ্রুত সমাধানের নির্দেশ শিক্ষামন্ত্রীর

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচারের দাবিতে রাবিতে মানববন্ধন

আকাশসীমা বন্ধ থাকায় অনিশ্চিত ইরাকের বিশ্বকাপ স্বপ্ন

বাংলাদেশ ব্যাংকের সামনে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ

র‍্যাব বিলুপ্ত করে গোয়েন্দা সংস্থাগুলো সংস্কারের উদ্যোগ নিতে হবে: টিআইবি

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নির্বাচন পরবর্তী মিয়ানমার : রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা

রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদ ও খলিলুর রহমানকে অপসারণের দাবি জামায়াতের

যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিয়ে পল কাপুরের সঙ্গে বিএনপির বৈঠক

সিইও, সহ-সভাপতিদের দায়িত্ব দিয়ে যাননি বুলবুল, বিশৃঙ্খলা-হতাশা বিসিবিতে