ই-পেপার শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের সামনে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ

আমার বার্তা অনলাইন:
০৫ মার্চ ২০২৬, ১৫:১২
বৃহস্পতিবার সকাল থেকে গ্রাহকেরা বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন শুরু করে।

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের ওপর আরোপিত ‘হেয়ারকাট’ সিদ্ধান্তকে প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করেছেন ভুক্তভোগী আমানতকারীরা।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে তাঁরা বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন শুরু করে।

বাংলাদেশ ভুক্তভোগী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশনের ব্যানারে এই মানববন্ধন আয়োজিত হয়। সংগঠনটির পক্ষে বেলা ১১টার দিকে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার চেষ্টা করা হলেও কর্তৃপক্ষ এখন আলোচনা করতে পারবে না বলে জানায়।

এ সময় মানববন্ধনকারীরা ২০২৪ ও ২০২৫ সালের মুনাফায় কাটছাঁটের সিদ্ধান্ত বাতিল, সব হিসাবের টাকা মুনাফাসহ ফেরত ও ব্যাংকের স্বাভাবিক লেনদেন কার্যক্রম চালুর দাবি জানান।

এ সময় তাঁরা বলেন, ‘আমাদের কী দোষ? কেন মুনাফা কম দেবে। জীবনের সব টাকা ব্যাংকে রেখেছি, এটা তাহলে পাপ করেছি। আমাদের সংসার চালাতে হিমশিম খাচ্ছি। সামনে ঈদ সবাই আনন্দ করবে, আমরা কি করব। আমাদের জমানো টাকা কেন দেবে না।’

এ সময় তাঁরা সাবেক গভর্নরকে জালিয়াত বলেও দাবি করেন। তাঁরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে হেয়ারকাট মানি না, সঞ্চিতির মুনাফাসহ শতভাগ ফেরত চাই—এসব দাবি তুলে ধরেন।

আমার বার্তা/এমই

বিমান বহরে যুক্ত হবে ৪৭টি উড়োজাহাজ

জ্বালানি, খনিজ, বিদ্যুৎ প্রযুক্তি অবকাঠামোগত খাতে মার্কিন কোম্পানীগুলো বড় বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদারের

বাজেট ঘাটতি পূরণে ব্যাংক ঋণ অর্থনীতির জন্য আত্মঘাতী: ফাহমিদা খাতুন

বাজেটে নীতিগত দিক নির্দেশনা থাকতে হবে বলে জানিয়েছেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। তিনি

বৃষ্টি ও তেলের দামের প্রভাব পড়েছে বাজারে

বৃষ্টি আর পরিবহনের ভাড়া বৃদ্ধির অজুহাতে রাজধানীর বাজারগুলোতে মাংস, মাছ ও সবজি বাড়তি দামে বিক্রি

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত, ৬ লাখ টাকা পেল ০০০১০৩৫ নম্বর

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে। এতে ছয় লাখ টাকার প্রথম পুরস্কার বিজয়ী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় দেশের মুখ উজ্জ্বল করতে হবে

২৭ সালের মধ্যে রোহিঙ্গাদের গুডবাই জানানো হবে: শাহজাহান চৌধুরী

শেষ ম্যাচ হেরে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ

ঢাকায় ভিসা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ ভারতের: ইন্ডিয়ান এক্সপ্রেস

ডিসি সম্মেলন শুরু হচ্ছে রোববার: ৪৯৮ প্রস্তাব নিয়ে আলোচনা হবে

কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী

‘আ.লীগের শেষ ১০ বছরে কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে’

বিএনপি সরকার ‘আমেরিকা ফার্স্ট’ নীতি অনুসরণ করছে: আনু মুহাম্মদ

নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিমান বহরে যুক্ত হবে ৪৭টি উড়োজাহাজ

স্বৈরাচারী আচরণ করলে বিএনপির বিরুদ্ধেও ব্যবস্থা: নজরুল ইসলাম

ঈদের দিন প্রধানমন্ত্রী তনু হত্যা মামলার অগ্রগতি জানতে চান: আইনমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল

বাজেট ঘাটতি পূরণে ব্যাংক ঋণ অর্থনীতির জন্য আত্মঘাতী: ফাহমিদা খাতুন

গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে, জানালেন ইরানি কমান্ডার

যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি: স্থানীয় সরকার মন্ত্রী

বিচারকের বিরুদ্ধে ওঠা অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা