ই-পেপার শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

স্বৈরাচারী আচরণ করলে বিএনপির বিরুদ্ধেও ব্যবস্থা: নজরুল ইসলাম

আমার বার্তা অনলাইন:
০২ মে ২০২৬, ১৭:০৭

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘‘কেউ যদি ‘পতিত স্বৈরাচারের’ মতো আচরণ করে, তাহলে বিএনপির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব। দলীয় কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত আইন নিয়ে বিএনপি চিন্তিত নয়।’’

শনিবার (২ মে) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, বর্তমান সরকার আওয়ামী লীগের মতো জনগণের স্বার্থবিরোধী কাজ করবে না বলে তারা আশা করেন। আইন অমান্য করে কেউ রাষ্ট্রবিরোধী কার্যক্রম চালালে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে, বিএনপি নয়। বিএনপি শুধু জনগণের কাছে পতিত আওয়ামী লীগের অপকর্মগুলো তুলে ধরতে পারে।

তিনি আরও জানান, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোকে ঢেলে সাজানোর কাজ শিগগিরই শুরু হবে। সংগঠনের গতিশীলতা ফেরাতে জাতীয় কাউন্সিল আয়োজনের প্রস্তুতিও চলছে।

শ্রদ্ধা নিবেদনের পর সেখানে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন নেতাকর্মীরা। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শাহ আলম রাজা, সদস্য সচিব কামরুল জামান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মো. সুমন ভূঁইয়া, সদস্য সচিব মোহাম্মদ বদরুল আলম সবুজ প্রমুখ।

আমার বার্তা/এমই

সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল

সংবিধান সংস্কার পরিষদ এবং আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠনের প্রস্তাবে বিএনপি কখনোই একমত

গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার

গণভোটে জনগণের প্রত্যক্ষ রায়কে পাশ কাটিয়ে সরকার ইচ্ছাকৃতভাবে দেশকে এক গভীর রাজনৈতিক ও সাংবিধানিক সংকটের

এখন অযথা তর্ক-বিতর্ক এফোর্ট করতে পারি না: মির্জা ফখরুল

জিয়া পরিষদের নামে দোকান খোলা হোক, তা চান না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন

সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ

সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় ভিসা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ ভারতের: ইন্ডিয়ান এক্সপ্রেস

ডিসি সম্মেলন শুরু হচ্ছে রোববার: ৪৯৮ প্রস্তাব নিয়ে আলোচনা হবে

কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী

‘আ.লীগের শেষ ১০ বছরে কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে’

বিএনপি সরকার ‘আমেরিকা ফার্স্ট’ নীতি অনুসরণ করছে: আনু মুহাম্মদ

নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিমান বহরে যুক্ত হবে ৪৭টি উড়োজাহাজ

স্বৈরাচারী আচরণ করলে বিএনপির বিরুদ্ধেও ব্যবস্থা: নজরুল ইসলাম

ঈদের দিন প্রধানমন্ত্রী তনু হত্যা মামলার অগ্রগতি জানতে চান: আইনমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল

বাজেট ঘাটতি পূরণে ব্যাংক ঋণ অর্থনীতির জন্য আত্মঘাতী: ফাহমিদা খাতুন

গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে, জানালেন ইরানি কমান্ডার

যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি: স্থানীয় সরকার মন্ত্রী

বিচারকের বিরুদ্ধে ওঠা অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ভাত, আলু ভর্তা, গরুর মাংসের পরিবর্তে ফিটনেস–সম্মত খাবার দেবে বিসিবি

নদীর জায়গা দখল করে রাখলে প্রশাসন মুক্ত করবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সাংবাদিক ম্যানেজে ডিআইজি তৌহিদুলের দৌড়ঝাঁপ, মুখ খুলছেন ভুক্তভোগীরা