ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের প্রতিবেদন, বিশ্বমিডিয়ায় তোলপাড়

আমার বার্তা অনলাইন
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩০

গত বছরের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে ছাত্র-জনতার ওপর শেখ হাসিনার সরকার ও আওয়ামী লীগ যে দমন-পীড়ন-হত্যাকাণ্ড চালিয়েছিল, তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) তথ্যানুসন্ধান দল।

গত বুধবার (১২ ফেব্রুয়ারি) এই প্রতিবেদন প্রকাশিত হয়। এ নিয়ে দেশের গণমাধ্যমগুলোর পাশাপাশি গুরুত্বসহকারে খবর প্রকাশ করেছে বিবিসি, সিএনএন, দ্য নিউইয়র্ক টাইমসহ প্রায় প্রত্যেকটি খ্যাতনামা আন্তর্জাতিক গণমাধ্যম।

বিবিসি

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি লিখেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে প্রথাগত, প্রাণঘাতী সহিংসতা চালিয়েছে, তা মানবতাবিরোধী অপরাধ হতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ।

সংস্থাটির মানবাধিকার তদন্তকারীরা বলেছেন, গত বছর বাংলাদেশের আন্দোলন চলাকালে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হয়েছেন। তাদের মৃত্যু প্রধানত নিরাপত্তা বাহিনীর হাতে হয়েছে। টানা ১৫ বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনা গত আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে হেলিকপ্টারে চড়ে ভারতে পালিয়ে যান।

সিএনএন

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনেও সরকারি বাহিনীর হাতে ১ হাজার ৪০০ জনের বেশি নিহত হওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে। তারা বলেছে, জাতিসংঘের মানবাধিকার অফিসের অনুমান, গত গ্রীষ্মে বাংলাদেশে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের বিরুদ্ধে দমন অভিযানে ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

খবরে আরও বলা হয়েছে, নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো ‘ক্রমবর্ধমানভাবে’ মানবাধিকার লঙ্ঘনে লিপ্ত হয়েছিল, যা মানবতাবিরোধী অপরাধ হতে পারে। এর আরও তদন্ত প্রয়োজন বলে উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর।

দ্য নিউইয়র্ক টাইমস

প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস শিরোনাম করেছে, বাংলাদেশে আন্দোলন দমনের ঘটনাকে সম্ভাব্য মানবতাবিরোধী অপরাধ বলে অভিহিত করেছে জাতিসংঘ।

রয়টার্স

জাতিসংঘ প্রতিবেদনের কথা উল্লেখ করে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, বাংলাদেশে আন্দোলনের প্রতিক্রিয়ায় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে।

ডয়েচে ভেলে

জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদনে জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্কের বক্তব্য উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ভলকার তুর্ক বুধবার বলেছেন, বাংলাদেশ সরকারের সাবেক কর্মকর্তারা আন্দোলন দমনের চেষ্টা করতে গিয়ে পরিকল্পিতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছেন, যা শেখ হাসিনার সরকারকে শেষ করে দিয়েছে।

আল-জাজিরা

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক সরকার সম্ভাব্য মানবতাবিরোধী অপরাধ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংবাদমাধ্যমটি আরও লিখেছে, জাতিসংঘের তদন্তে দেখা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখার জন্য বিক্ষোভকারীদের ওপর পদ্ধতিগত দমন-পীড়নের তত্ত্বাবধান করেছিলেন, যেখানে অন্তত ১ হাজার ৪০০ জন নিহত হন।

অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

জাতিসংঘের মানবাধিকার অফিসের প্রতিবেদনের কথা উল্লেখ করে বার্তা সংস্থা এপি লিখেছে, গত গ্রীষ্মে বাংলাদেশে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের বিরুদ্ধে দমন অভিযানে নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ জনেরও বেশি হতে পারে।

আমার বার্তা/জেএইচ

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

‘ইংরেজি নববর্ষ ২০২৬’ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু