ই-পেপার মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩৩

হালাল সার্টিফিকেশন কার্যক্রমে ওআইসির সহযোগিতা চাইলেন ধর্ম উপদেষ্টা

আমার বার্তা অনলাইন:
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৫

হালাল সার্টিফিকেশন কার্যক্রমে ওআইসির সহযোগিতা চেয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। পাকিস্তানের ইসলামাবাদে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা সম্পর্কিত স্থায়ী কমিটির সেন্টার পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সহযোগিতা চান।

শনিবার (১৩ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন এরইমধ্যে হালাল সার্টিফিকেশন নিয়ে কাজ করছে এবং এ বিষয়ে তুরস্ক ও সৌদি আরবের সংশ্লিষ্ট অথরিটির সহযোগিতা চেয়েছে।

তিনি ওআইসির তত্ত্বাবধানে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা সম্পর্কিত স্থায়ী কমিটি সেন্টারের কারিগরি সহায়তায় বাংলাদেশে হালাল সার্টিফিকেশনের কর্মীদের সক্ষমতা বৃদ্ধির প্রস্তাব দেন।

এছাড়া, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা সম্পর্কিত স্থায়ী কমিটি সেন্টারের সহায়তায় উগান্ডায় একটি হালাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগের প্রতিও তিনি সহমত পোষণ করেন।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য লাহোর বিশ্ববিদ্যালয়ে ১০০টি বৃত্তি মঞ্জুর করায় বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা সম্পর্কিত স্থায়ী কমিটি সেন্টারকে ধন্যবাদ জানিয়ে ড. খালিদ বলেন, এ উদ্যোগ বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ করে দেবে। কোরআন ও হাদিসে দৃঢ় ভিত্তি রয়েছে এরূপ মাদরাসা শিক্ষার্থীদের জন্যও এ ধরনের সুযোগ বিস্তৃত করা জরুরি।

তিনি বলেন, এর ফলে চিকিৎসা, প্রকৌশল ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে মাদরাসা শিক্ষার্থীরাও অবদান রাখতে পারবে।

মুসলিম উম্মাহর ঐক্যের গুরুত্ব তুলে ধরে ড. খালিদ বলেন, মুসলিম উম্মাহর বৃহত্তর স্বার্থে আমাদেরকে ইসলামের পতাকার নিচে, কোরআন ও হাদিসের নির্দেশনামতে ঐক্যবদ্ধ হতে হবে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য ছাড়া আমরা অগ্রসর হতে পারব না।

এসময় পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, কাউন্সিলর (প্রেস) মোহাম্মদ তৈয়ব আলী উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন চীন ও জাপানের প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে অভিষেক গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ওম বিড়লা

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। এসময় তিনি

বুধবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য বুধবার দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন চীন ও জাপানের প্রধানমন্ত্রী

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ওম বিড়লা

বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার, সুপার এইটে জিম্বাবুয়ে

বুধবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ভালো কিছুর জন্য এই সরকারকে সময় দিতে হবে: তামিম

মাহে রমজানের পবিত্রতা বজায় রাখতে জামায়াত আমিরের আহ্বান

সরাইলে বাস-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল মা-ছেলের, আহত ৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু

বিশ্ব গণমাধ্যমে তারেক রহমানের শপথ

শপথ অনুষ্ঠান প্রত্যক্ষ করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

বিএনপির মন্ত্রীসভায় তিন মন্ত্রী পেয়ে উচ্ছ্বসিত কুমিল্লাবাসী

প্রথমবার নির্বাচিত হয়েই মন্ত্রী হলেন আফরোজা খানম রিতা

প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভাকে ঢাবি সাদা দলের অভিনন্দন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে বরিশালের জহির উদ্দিন স্বপন

ইতিহাস গড়লেন সিইসি, বিভাজন ছাড়াই ২৯৬ এমপির শপথ

নতুন মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পাচ্ছেন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দন

ইমরান খানের যথাযথ চিকিৎসার দাবিতে পাকিস্তান সরকারকে অধিনায়কদের চিঠি

বিএনপির মন্ত্রিপরিষদে স্থান পাননি যেসকল আলোচিত নেতারা