ই-পেপার শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩
পোস্টাল ভোটিং

কারাগারে নিবন্ধনের প্রস্তুতি, ৮০ হাজার বন্দির কেমন সাড়া মিলবে?

আমার বার্তা অনলাইন
১৮ নভেম্বর ২০২৫, ১২:২২

দেশের কারাগারগুলোতে ভোটারদের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংয়ে নিবন্ধনের জন্য প্রস্তুতি রাখা হয়েছে। কারাবন্দিদের আগ্রহ ও জাতীয় পরিচয়পত্র থাকার ওপরে নির্ভর করছে এবার কেমন সাড়া মিলবে।

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে করার কথা রয়েছে। এরইমধ্যে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে।

নির্বাচন কমিশন পোস্টাল ভোট বিডি নিবন্ধন অ্যাপ চালুর পর প্রশিক্ষিত লোকবল দিয়ে ইচ্ছুকদের নিবন্ধনের আওতায় আনা হবে বলে জানান সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ।

বর্তমানে দেশের ৭৫টি কারাগারে প্রায় ৮০ হাজারের মতো আইনি হেফাজতে থাকা ব্যক্তি রয়েছে। নিয়মিত আসা-যাওয়ায় এ সংখ্যা কমবেশি হতে পারে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে পোস্টাল ভোটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি সরকারি চাকরিজীবী, ভোটে নিয়োজিত ব্যক্তি ও কারাগারে থাকা ব্যক্তিরা ভোট দিতে পারবেন পোস্টাল ব্যালটে।

আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই)’ প্রকল্পের প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান বলেন, জেলখানা কর্তৃপক্ষের সঙ্গে পুরো সমন্বয় হয়ে গেছে। দেশে সব জেলখানায় আমাদের টিম যাবে, ওনাদের টিমও থাকবে। সমন্বয় করে কাজ চলবে, জেলখানায় একটা বুথ করা হবে। সেখানে এনে স্ব স্ব জেলের কয়েদিরা তাদের নিবন্ধন করবেন।

প্রতীক বরাদ্দের কাছাকাছি সময়ে নিবন্ধিতদের কাছে পোস্টাল ব্যালট পৌঁছে যাবে বলে জানান তিনি।

এরইমধ্যে নির্বাচন কমিশনের পোস্টাল ব্যালটে ভোটিং সংক্রান্ত নানা সভায় প্রতিনিধিত্ব করেছেন সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, আমাদের প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন অফিস থেকে। প্রশিক্ষণের সেই লোকবল আমাদের প্রস্তুত। আর তাছাড়া আমাদের আইটি বেজ কিছু লোকজন এমনিতে প্রতিটা কারাগারে কম বেশি দু-একজন করে আছে। ওইদিক থেকে বিবেচনা করলে প্রশিক্ষণ পেলে রেজিস্ট্রেশনের বিষয়টা আমরা ওভারকাম করতে পারবো।

বন্দিদের মধ্যে কেমন সাড়া পাওয়া যাবে তা দেখার বিষয় বলে মনে করেন এই কর্মকর্তা। তিনি জানান, আগ্রহের বিষয় ছাড়াও কারাবান্দিদের অনেকের এনআইডি রয়েছে কি না তাও দেখার বিষয়। সার্বিক চ্যালেঞ্জের মধ্যে সর্বাত্মক প্রচেষ্টা নেবেন তারা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কারাবন্দিরা কতটুকু ইচ্ছুক হবে, ভোট দিতে একটা বিশাল চ্যালেঞ্জ; অনেক বন্দি আছে তাদের এনআইডি নেই। অনেকের এনআইডি সংগ্রহ করার চেষ্টা চলছে। পুরোনো বন্দি যারা আছে দীর্ঘদিন যাবত কারাগারে আছে, তাদের অনেকের এনআইডি হয়ত পাওয়া যাবে না; যারা সাজাপ্রাপ্ত হয়ে আছে ১০ বছর ১৫ বছর আগে।

সারাদেশে মোট ৭৫টি কারাগার রয়েছে, এই মুহূ্তে প্রায় ৮০ হাজার কারাবন্দি রয়েছে। ইসির নির্দেশনা মতো কারাগারের ভেতরে রেজিস্ট্রেশন কেন্দ্রে নির্ধারিত সময়ে ও পদ্ধতিতে নিবন্ধন করা হবে।

গণভোটে হ্যাঁ/না ভোটের ব্যালট পেপার

একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের ক্ষেত্রে দুটি ব্যালট পেপার ব্যবহার করতে হবে। প্রধান উপদেষ্টার ঘোষণার পর এখনও আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের এ সংক্রান্ত নির্দেশনা পৌঁছেনি বলে জানান সংশ্লিষ্টরা।

গণভোট সংক্রান্ত আইন/অধ্যাদেশ জারির পর নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অনুরোধ আসার পর কর্মযজ্ঞ শুরু হতে পারে। অধ্যাদেশের আলোকে বিধিমালাও জারি করতে হবে, এ বিধিতে গণভোটের ব্যালট পেপার সংক্রান্ত বিষয় উল্লেখ থাকবে।

আমার বার্তা/জেএইচ

ঈদের সময় কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট টানিয়ে রাখতে হবে: ডিএমপি কমিশনার

ঈদের সময় কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট টানিয়ে রাখতে হবে এবং কোনো লক্কর-ঝক্কর বাস রাস্তায় যাতে না

যার যা দায়িত্ব সঠিকভাবে পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী

নাগরিক হিসেবে আমরা যদি যে যার দায়িত্ব সঠিকভাবে পালন করি, আমি বিশ্বাস করি আমরা একটি

ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজকের ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানে আপনারা এমন কিছু মানুষ একত্রিত হয়েছেন, কোনো

অন-অভিবাসী ভিসাধারীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের সুবিধা নিলে ভিসা বাতিল

অন-অভিবাসী ভিসাধারীরা য‌দি যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে ভিসা বাতিল এবং ভবিষ্যতে ভিসা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি

নিয়োগ পরীক্ষার কাগজ ছিনতাই, বিএনপি নেতাসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১৬টি জ্বালানি জাহাজ, পথে আরও তিনটি

ঈদের সময় কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট টানিয়ে রাখতে হবে: ডিএমপি কমিশনার

যার যা দায়িত্ব সঠিকভাবে পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী

রমজানের শেষ দিনগুলো যে কারণে গুরুত্বপূর্ণ

খার্গ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের

শিক্ষাপ্রতিষ্ঠানে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ নিয়ে নির্দেশ স্থগিত

উভচর যুদ্ধজাহাজ নিয়ে ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি

৭২ হাজার লিটার জেট ফুয়েল চুরি, তদন্তে কুর্মিটোলা ডিপোতে পদ্মার টিম

অন-অভিবাসী ভিসাধারীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের সুবিধা নিলে ভিসা বাতিল

ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

যুবককে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ

জলবায়ু ঝুঁকি: দুর্যোগ ব্যবস্থাপনা থেকে অর্থনৈতিক পরিকল্পনায় রূপান্তর এখন অপরিহার্য

মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের কোটি ডলার পুরস্কার ঘোষণা

মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না তুরস্ক, এরদোগানের ঘোষণা

টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী