ই-পেপার মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

দেশের ভেতরে পোস্টাল ভোটিং: তফসিল ঘোষণার দিন থেকে নিবন্ধন

আমার বার্তা অনলাইন:
০৬ ডিসেম্বর ২০২৫, ১৬:২৭

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন প্রায় দুই লাখ প্রবাসী বাংলাদেশি; যারা একই দিন গণভোটও দেবেন। প্রবাসীদের পাশাপাশি পোস্টাল ভোট দিতে দেশের ভেতরেও নিবন্ধন শুরু হবে তফসিল ঘোষণার দিন থেকে।

আগামী সপ্তাহে তফসিল ঘোষণা করা হতে পারে। ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। এরপর তফসিল ঘোষণা করা হতে পারে।

এরই মধ্যে দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তিকে অ্যাপে নিবন্ধনের জন্য ১৫ দিন সময় দেওয়ার কথা জানিয়েছে ইসি।

শনিবার (৬ ডিসেম্বর) ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই)’ প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা নির্বাচনি তফসিল ঘোষণার তারিখ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি অ্যাপ’র মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

বিস্তারিত জানতে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট (www.ecs.gov.bd) ভিজিট করার পরামর্শ দেন তিনি।

প্রবাসীদের নিবন্ধনও ২৫ ডিসেম্বর পর্যন্ত

ইসি সচিব আখতার আহমেদ গত সোমবার জানান, প্রবাসীরা ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করার সুযোগ পাবেন। আর দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তি পোস্টাল ভোটিংয়ের নিবন্ধনের জন্য ১৫ দিন সময় পাবেন।

গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করা হয়। পরদিন থেকে ধারাবাহিকভাবে বৈশ্বিক অঞ্চলভিত্তিক নিবন্ধন শুরু হয়।

পরে রাজনৈতিক দল ও প্রবাসীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রবাসীদের জন্য আউট অব কান্ট্রি ভোটিং নিবন্ধনের সময়সীমা ১৮ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে।

শনিবার দুপুর ১টা পর্যন্ত ১ লাখ ৯৫ হাজার প্রবাসী বাংলাদেশি ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন সেরেছেন। নিবন্ধিতদের মধ্যে ১ লাখ ৭৫ হাজার পুরুষ, ১৯ হাজারেরও বেশি নারী।

সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন সৌদি আরব থেকে ৩৮ হাজারেরও বেশি। এরপর যুক্তরাষ্ট্র ১৯ হাজারেরও বেশি, সিঙ্গাপুর ১১ হাজারেরও বেশি, মালয়েশিয়া প্রায় ১১ হাজার, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাত থেকে ১০ হাজারেরও বেশি নিবন্ধন করা হয়েছে।

প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা

(ওসিভি–এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বলেন, পোস্টাল ব্যালট পেতে হলে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময় আপনার অবস্থানকালীন দেশের প্রচলিত নিয়মানুযায়ী সঠিক ঠিকানা দিতে হবে, প্রয়োজনে কর্মস্থল অথবা পরিচিতজনের ঠিকানা দিতে হবে।

নিবন্ধনের সময় ভুল ঠিকানা দিলে ৬ ডিসেম্বরের মধ্যে সংশোধনের জন্য মোবাইল অ্যাপের এডিট মেন্যু ব্যবহার করার অনুরোধ করেন তিনি।

সঠিক ও পূর্নাঙ্গ ঠিকানা প্রদান ব্যতিরেকে পোস্টাল ব্যালট পেপার ভোটারদের নিকট প্রেরণ করা সম্ভব হবে না বলেও জানান প্রকল্পের টিম লিডার।

যেসব সতর্কতা মানতে হবে

>>পোস্টার ভোট বিডি অ্যাপ ব্যবহার করে ভোটদানের সময় মোবাইলে ভিপিএন ব্যবহার করা যাবে না।

>> লাইভলিনেস চেক, ফেসিয়াল রিকগনিশনের সময় মাস্ক, টুপি পরবেন না, নির্ধারিত পদ্ধতিতে ছবি তুলতে হবে।

>> একাধিক প্রতীকে টিক চিহ্ন দেবেন না ভোট দিতে।

>> এক দেশে অবস্থান করে অন্য দেশের নামে রেজিস্ট্রেশনের চেষ্টা করলে ডিভাইস ব্লক হয়ে যাবে।

>> প্রবাসে রেজিস্ট্রশন করলে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার সুযোগ নেই।

>> ঘোষণাপত্র সঠিকভাবে পূরণ করতে হবে।

>> একটি মোবাইল নম্বরে তিনবারের বেশি ওটিপি পাঠানো হবে না।

>> ভোট দেওয়ার সময় এক ব্যক্তি একটি মোবাইল দিয়ে শুধু একবার আবেদন করতে পারবেন।

ফেব্রুয়ারিরর দ্বিতীয়ার্ধে সংসদ নির্বাচন ও গণভোট হবে একই দিনে। এর লক্ষ্যে ১১ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে নির্বাচন কমিশনে।

আমার বার্তা/এমই

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান সংকটে বাংলাদেশি নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড.

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদারে ঢাকায় আসছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস. পল কাপুর ৩

বৈশ্বিক রাজনীতিতে নৈতিকতার ভয়াবহ অভাব দেখা যাচ্ছে: স্থানীয় সরকারমন্ত্রী

বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,

প্রধানমন্ত্রী প্রাতিষ্ঠানিকভাবে চলতে চান, কেউ যেন সুবিধা নিতে না পারে: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী প্রাতিষ্ঠানিকভাবে চলতে চান এবং আমাদের (দলীয়) লোকও যেন বেনিফিট নিতে না পারে বলে জানিয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদারে ঢাকায় আসছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধ কখন এবং কিভাবে শেষ হবে, সেই সিদ্ধান্ত নেবে ইরান: আব্বাস আরাগচি

বৈশ্বিক রাজনীতিতে নৈতিকতার ভয়াবহ অভাব দেখা যাচ্ছে: স্থানীয় সরকারমন্ত্রী

মোহাম্মদপুরে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮ জন

প্রধানমন্ত্রী প্রাতিষ্ঠানিকভাবে চলতে চান, কেউ যেন সুবিধা নিতে না পারে: তথ্যমন্ত্রী

মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’

চিফ হুইপ হলেন নুরুল ইসলাম মনি, নিয়োগ পেয়েছেন আরও ৬ হুইপ

ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার উপ-পরিচালক পদে পদোন্নতি

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা

কুয়েতের ভুলে তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত: দাবি যুক্তরাষ্ট্রের

ঢাকায় আইবিসিসিআই এর ইফতারে যোগ দিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত

নতুন বাংলাদেশ গড়তে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ চাইলেন শিক্ষামন্ত্রী

ঢাকার মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও ৩ উপ-প্রেস সচিব নিয়োগ

বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনে ‘বিশেষ সেল’

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, পুলিশকে আইজিপির কড়া বার্তা

সিরাজগঞ্জে মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ২ জন

নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড

অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী