ই-পেপার শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩৩

বাংলাদেশে আমরা ভিন্নমতকে প্রতিষ্ঠা করতে চাই: ফাওজুল কবির

আমার বার্তা অনলাইন:
০৬ ডিসেম্বর ২০২৫, ১৯:০২
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বীরপ্রতীক সিরাজ উদ্দিন আহমেদকে (নেভাল সিরাজ) তার ভিন্নমতের কারণে হত্যা করা হয়েছে। আমরা এই ভিন্নমতকে প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশ হচ্ছে বহু মত ও ধর্মের দেশ। মানুষ বিভিন্ন রকমের আচরণ করবে ও বহু মতকে ধারণ করবে। এ মতামতের কারণে কাউকে অনিশ্চয়তায় যেন থাকতে না হয় এবং হত্যাকাণ্ডের শিকার হতে না হয়।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে মাধবদীর পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল অ্যান্ড কলেজ মাঠে জেলা প্রশাসন এবং সড়ক ও জনপদ অধিদপ্তরের আয়োজনে নেভাল সিরাজ সড়কের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাকিস্তান নৌ-বাহিনীর অফিসার সিরাজ উদ্দিন আহমেদকে পরিচয় করে দিয়ে উপদেষ্টা বলেন, ১৯৭১ এর ২৫ মার্চে নরসিংদীতে ছুটিতে থাকাকালে বিদ্রোহ ঘোষণা করে মুক্তিযুদ্ধ সংগঠন ও পরিচালনায় আত্মনিয়োগ করেন তিনি। নেভাল সিরাজ ছিলেন একজন যুবক, তিনি দেশ স্বাধীন করেছেন। তাকে হত্যা করে তারা ভেবেছিল নেভাল সিরাজকে নিশ্চিহ্ন করবে, তিনি নিশ্চিহ্ন হননি কিন্তু তিনি আজ আবার পূর্ণ জাগ্রত হয়েছেন।

উপদেষ্টা বলেন, আপনারা একটি সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন করেন। যার যে মত হোক, যার যে দল হোক, সে নির্বাচনে যারাই বিজয়ী হবে আমরা তাদের পেছনে দাঁড়াব। যারা এ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত ও বিকৃত করতে পারে এবং ভোট কেন্দ্র দখল করতে পারে তাদের আপনারা সে সুযোগ দেবেন না। একটা সুন্দর নির্বাচন করলে, নেভাল সিরাজের স্মৃতির প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা নিবেদন হবে।

‎সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

‎বক্তব্য রাখেন- নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক, বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, বীরপ্রতীক সিরাজ উদ্দিন আহমেদের (নেভাল সিরাজ) দ্বিতীয় ছেলে মো. মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

আমার বার্তা/এমই

আনসার–ভিডিপির জাপানিজ ভাষা প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দক্ষতা উন্নয়ন, আত্মনির্ভরশীলতা অর্জন এবং আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতামূলক

এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র

দায়িত্ব পালনে সেনাবাহিনীকে নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সেনাবাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা,

নির্বাচন ও গণভোট উপলক্ষে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ‘ইন এইড টু
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনসার–ভিডিপির জাপানিজ ভাষা প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা থেকে শুক্র-শনি বাদ দেওয়ার দাবি

শান্তি বোর্ড গঠনের ঘোষণা দিলেন ট্রাম্প, জাতিসংঘকে পাশ কাটানোর শঙ্কা

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না পারলে আইসিসি বিশাল মিস করবে

উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় তারেক রহমানকে ভোট দেওয়ার আহ্বান সালামের

আদেশ প্রত্যাহার, ঋণ খেলাপি নন চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সারোয়ার

এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

দায়িত্ব পালনে সেনাবাহিনীকে নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান

সরকারের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতেই ক্রিকেটারদের ডাকা হয়েছিল: আসিফ নজরুল

এই দেশে আর ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না: জামায়াত আমির

কার্ডের সুবিধার নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে: নাহিদ ইসলাম

আইসিসি ও ভারত আমাদের কনভিন্স করার কোনো চেষ্টাই করেনি

বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করবে আফগানিস্তান

সরকারের একটি মহল কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস

উগ্রবাদীদের চাপে বাংলাদেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত: আসিফ নজরুল

নির্বাচন ও গণভোট উপলক্ষে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান

আমরা ক্ষমতায় গেলে চা শ্রমিক-দিনমজুরদের ফ্যামিলি কার্ড দেবো

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায়, তবে ভারতে নয়: বুলবুল

আইসিসি থেকে বাংলাদেশ সুবিচার পাইনি: যুব ও ক্রীড়া উপদেষ্টা