ই-পেপার বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩১ পৌষ ১৪৩৩

৭২ ঘণ্টা অতি সংকটাপন্ন, হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত: বিশেষ সহকারী

আমার বার্তা অনলাইন
১২ ডিসেম্বর ২০২৫, ২২:৫৪

মাথায় গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

তিনি বলেছেন, বাম কানের ওপর দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বেরিয়ে যাওয়া বুলেট হাদির মস্তিষ্কের কাণ্ড বা ব্রেন স্টেম পর্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে, যা চিকিৎসাবিজ্ঞানে ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’ হিসেবে বিবেচিত। আগামী ৭২ ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, আর এ অবস্থায় কোনো ধরনের নতুন ইন্টারভেনশন করা হবে না।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন হাদির শারীরিক অবস্থা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, হাদি এখন ‘খুবই ক্রিটিক্যাল’ অবস্থায় আছেন এবং আগামী ৭২ ঘণ্টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তাকে আপাতত কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রাখা হয়েছে, যদিও চিকিৎসকেরা এখনো আশার কোনো নিশ্চয়তা দিতে পারছেন না।

ডা. সায়েদুর জানান, গুলি বাম কানের ঠিক ওপর দিয়ে মাথায় প্রবেশ করে ডান দিক দিয়ে বেরিয়ে গেছে। এই গতিপথে মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশ ব্রেন স্টেম-এও ইনজুরি হয়েছে, যা জীবনরক্ষাকারী কার্যক্রম নিয়ন্ত্রণ করে। এটা আমরা ম্যাসিভ ব্রেন ইনজুরি হিসেবে বিবেচনা করছি। এখন কোনো ধরনের ইন্টারভেনশন সম্ভব না। রোগীকে কেবল লাইফ সাপোর্টে ধরে রাখার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, রোগীকে এখন কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। তবু একটুখানি আশার জায়গা আছে, রোগীর শরীরে এখনো সাইন অব লাইফ আছে। অপারেশনের সময় তার নিজের শ্বাস নেওয়ার কিছু প্রচেষ্টা দেখা গিয়েছিল।

তবে, পথটা সহজ নয় বলেও জানান ডা. সায়েদুর। তিনি বলেন, হাদি অস্ত্রোপচারের আগেই একবার শকে চলে গিয়েছিলেন। পরে অ্যাম্বুলেন্সে স্থানান্তরের সময় তার নাক ও গলা দিয়ে প্রবল রক্তক্ষরণ শুরু হয়। যদিও আপাতত সেটি নিয়ন্ত্রণে আনা গেছে।

বিশেষ সহকারী আরও জানান, এখনই কোনো আশার গল্প শোনানোর মতো পরিস্থিতি নেই। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

টেকনিক্যাল-তাঁতীবাজার অবরোধ ছেড়ে সায়েন্সল্যাবে আসছেন শিক্ষার্থীরা

প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন আরও জোরালো রূপ নিয়েছে।

বিএসসিকে লাভজনক প্রতিষ্ঠান থাকতে হবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে (বিএসসি) একটি শক্তিশালী ও লাভজনক প্রতিষ্ঠান

শপথ নিলেন ৩ হাজার নবীন বিজিবি সদস্য

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বিজিবির ইতিহাসে রেকর্ড

১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যতই বিভ্রান্তি ছড়ানো হোক, নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনিক্যাল-তাঁতীবাজার অবরোধ ছেড়ে সায়েন্সল্যাবে আসছেন শিক্ষার্থীরা

ব্যবসা সহজ করতে আমলাতান্ত্রিক জটিলতা দূর জরুরি: আমীর খসরু

বিএসসিকে লাভজনক প্রতিষ্ঠান থাকতে হবে: প্রধান উপদেষ্টা

আদালতের সামনে ট্রাকের ধাক্কায় বিচারপ্রার্থী নিহত

শপথ নিলেন ৩ হাজার নবীন বিজিবি সদস্য

কোনো রকম উসকানিতে পা দেব না: মির্জা আব্বাস

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত

১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা

পর্দা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জবি ছাত্রীসংস্থার মানববন্ধন

বাংলাদেশে ভোটাধিকার পুনরুদ্ধারের সুযোগ এসেছে: ড্যান মজিনা

ময়মনসিংহে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ

প্রথমবার ঢাকায় কনফারেন্সে আসছেন আইএফএসি প্রেসিডেন্ট

স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স

রংপুরে বিষাক্ত স্পিরিট পানে মৃতের সংখ্যা বেড়ে ৫

সার্বভৌমত্ব রক্ষায় জাগ্রত থাকতে বিজিবির নবীন সৈনিকদের আহ্বান

পটুয়াখালী-৩: হাসান মামুন ঘিরে ভোটার ও নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্য

টঙ্গীতে দুই পোশাক কারখানার শতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ

সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা ২০২৬ জারি

পাবনার দুটি আসন নিয়ে আপিল শুনানি বৃহস্পতিবার