ই-পেপার মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

শিশু ও রোগীদের প্রাণ বাঁচাতে গিয়ে অসুস্থ ২ আনসার সদস্য

আমার বার্তা অনলাইন:
১৮ জানুয়ারি ২০২৬, ১০:৪৭

শনিবার, ১৭ জানুয়ারি,ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে রোগীদের জীবন রক্ষায় অসামান্য সাহসিকতা ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। আজ শনিবার (১৭ জানুয়ারি) বিকাল আনুমানিক ৪টা ০০ মিনিটে হাসপাতালের ৬ষ্ঠ তলার শিশু ওয়ার্ডে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আকস্মিকভাবে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই পুরো ওয়ার্ড ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে শিশু রোগী ও তাদের স্বজনদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার সংবাদ পাওয়া মাত্রই হাসপাতালে দায়িত্বরত অঙ্গীভূত আনসার সদস্যরা প্রথম সাড়াদানকারী (First Responder) হিসেবে তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রমে ঝাঁপিয়ে পড়েন। জীবনের ঝুঁকি উপেক্ষা করে তারা দ্রুততার সঙ্গে শিশু রোগী ও আতঙ্কগ্রস্ত স্বজনদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালে তাদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনতে আনসার সদস্যরা অগ্রণী ভূমিকা পালন করেন।

উদ্ধার কার্যক্রম চলাকালে প্রচণ্ড ধোঁয়ার কারণে শ্বাসকষ্টজনিত জটিলতায় সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) মোঃ রফিক এবং আনসার সদস্য মোঃ রুহুল আমিন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। আনসার সদস্যদের দ্রুত, সাহসী ও আত্মত্যাগী পদক্ষেপের ফলে বড় ধরনের প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই ঘটনাকে বাহিনীর সদস্যদের কর্তব্যনিষ্ঠা, মানবিকতা ও আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন। নিজের জীবন বিপন্ন করে জনসাধারণের জান-মাল রক্ষায় আনসার বাহিনীর এমন আপসহীন মনোভাব বাহিনীর পেশাদারিত্ব ও জনআস্থার প্রতিফলন। দেশের যেকোনো দুর্যোগ, সংকট ও ক্রান্তিলগ্নে জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ ধরনের দায়িত্বশীল ও সাহসী ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আমার বার্তা/এল/এমই

মুঠোফোন নিয়ে ভোটার-প্রার্থী-সাংবাদিক ভোটকেন্দ্রে যেতে পারবেন: ইসি সচিব

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মুঠোফোন নেওয়া নিয়ে ভুল–বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)

বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬ আসন: ইএএসডি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন জনমত জরিপ প্রকাশ করেছে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল

দুই ঘণ্টা পরপর ভোটের হার ও পরিস্থিতির প্রতিবেদন পাঠানোর নির্দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটগ্রহণের দিন প্রতি ২ ঘণ্টা পরপর ভোট

এবারের নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দুদিন আগে প্রায় ৭০ জন সচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় বিএনপি’র গণমিছিলে জনসমাগম

মুঠোফোন নিয়ে ভোটার-প্রার্থী-সাংবাদিক ভোটকেন্দ্রে যেতে পারবেন: ইসি সচিব

বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬ আসন: ইএএসডি

উন্নত ও আধুনিক দেশ গড়ার কারিগর হিসেবে আমাদের নির্বাচিত করুন

সব শহীদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব

বিএনপির ডিজিটাল ক্যান্ডিডেট প্লাটফর্ম এর উদ্বোধন

ভোট চুরি, জালিয়াতি ঠেকাতে পাহারাদারি শুরু করতে হবে: শফিকুর রহমান

ধানের শীষ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক

দুই ঘণ্টা পরপর ভোটের হার ও পরিস্থিতির প্রতিবেদন পাঠানোর নির্দেশ

এবারের নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা

জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা

কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়

রাজনৈতিক দলগুলোর ইশতেহার বাস্তবায়নে আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন সুজনের

বিএনপিকে ভোট দিতে চান ৪৪.১০% ভোটার, জামায়াতকে ৪৩.৯০%

দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে-নাউজুবিল্লাহ: ফখরুল

বিএনপির অভিজ্ঞতা আছে দেশকে দুর্নীতি থেকে বের করার: তারেক রহমান

নির্বাচনী দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত: বিজিবি মহাপরিচালক

প্রজাতন্ত্রের সরকার প্রধান কি কাজ করছে, এটা জানার অধিকার সবার

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই

ঢাকাসহ দেশের সব গণতন্ত্রী মানুষকে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের