ই-পেপার বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

কাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সর্বোচ্চ নিরাপত্তা মোতায়েন

আমার বার্তা অনলাইন:
১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৮
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীকাল: ব্যালট বিপ্লবের প্রত্যাশায় ভোটাররা

বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল। এবারের নির্বাচনকে কেন্দ্র করে দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে যুক্ত করা হয়েছে বডি-ওর্ন ক্যামেরা ও ড্রোন নজরদারি।

ভোটকে একদিকে গণতান্ত্রিক উৎসব হিসেবে দেখা হলেও অতীত অভিজ্ঞতায় সংঘাত, সহিংসতা ও কেন্দ্র দখলের ঘটনাও সামনে এসেছে। দেশের ১২টি জাতীয় নির্বাচনের মধ্যে মাত্র চারটিতে পুরোপুরি উৎসবমুখর পরিবেশ বজায় ছিল বলে বিশ্লেষকদের মত, বাকি আটটিতে ভোটের মর্যাদা রক্ষা নিয়ে প্রশ্ন উঠেছিল সরকার, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে।

এবার ভোটার সংখ্যা আগের তুলনায় বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা ব্যবস্থায় রাখা হয়েছে বাড়তি প্রস্তুতি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অনিয়ম ঠেকাতে ২৫ হাজারের বেশি পুলিশ সদস্য বডি-ওর্ন ক্যামেরা নিয়ে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। পাশাপাশি আকাশপথে পরিস্থিতি পর্যবেক্ষণে থাকবে পাঁচ শতাধিক ড্রোন।

নির্বাচন ঘিরে সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থা মিলিয়ে মাঠে থাকবেন প্রায় ৯ লাখ সদস্য। এর মধ্যে পুলিশ ও আনসারের সাত লাখের বেশি সদস্য কেন্দ্রীয় দায়িত্ব পালন করবেন।

নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমডোর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী বলেন, একটি নির্বাচন সুরক্ষিত রাখতে সব সশস্ত্র বাহিনীকে একযোগে মাঠে নামানোর প্রয়োজনীয়তা নিয়ে ভাবনার সুযোগ রয়েছে।

সশস্ত্র বাহিনীর প্রায় এক লাখ সেনা সদস্যের পাশাপাশি নৌ ও বিমান বাহিনীও প্রস্তুত থাকবে বিশেষ নজরদারিতে। এছাড়া শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দায়িত্ব পালন করবে বিজিবি ও কোস্টগার্ড।

নির্বাচন কমিশন জানিয়েছে, শুধু বাহিনী মোতায়েনই নয়, যেকোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, একটি সংবেদনশীল পরিস্থিতি থেকে এত বড় একটি নির্বাচন আয়োজন করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে ভালো থাকলেও আরও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কমিশন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পরিস্থিতির অবনতি হলে দ্রুত নিয়ন্ত্রণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনায় প্রস্তুত থাকবে ফায়ার সার্ভিসও। সবশেষে, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়েই কাজ করছে নির্বাচন কমিশন।

আমার বার্তা/এমই

বিদায়বেলায় নিজেকে কত নম্বর দিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা?

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনের মাধ্যমে নতুন

ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের ২২ ধরনের কাজ থেকে

এবার হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন: ধর্ম উপদেষ্টা

এ বছর হজযাত্রীরা তিন কোটিরও বেশি টাকা ফেরত পাবেন বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ

ভোটের লড়াইয়ে ২০২৮ প্রার্থী, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৫০ শতাংশ: ইসি সানাউল্লাহ

দীর্ঘ প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবারের নির্বাচনে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোট না দিলে ঘরবাড়ি পোড়ানোর হুমকি, বিএনপির মুন্সী বহিষ্কার

বিদায়বেলায় নিজেকে কত নম্বর দিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা?

ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিবের বার্তা

কাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সর্বোচ্চ নিরাপত্তা মোতায়েন

১১ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

এবার হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন: ধর্ম উপদেষ্টা

কূটনীতিক দিবসে রাশিয়ান দূতাবাসের সংবর্ধনা

মুন্সীগঞ্জ-৩ আসনে বিজয়ের আত্মবিশ্বাসে ফুটবল ও ধানের শীষ সমর্থকরা

ভোটের লড়াইয়ে ২০২৮ প্রার্থী, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৫০ শতাংশ: ইসি সানাউল্লাহ

নির্বাচনের ফলাফল যাই হোক মেনে নেয়ার আহ্বান ড. ইউনূসের

দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর: প্রধান উপদেষ্টা

ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: প্রধান উপদেষ্টা

জনমত বাক্সে প্রধান উপদেষ্টাকে সাধারণ মানুষের ৪০ হাজার চিঠি

ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন, আমাকে ভুলে যাবেন: বাণিজ্য উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনা

তিন মাস নেগোসিয়েশনেও আমাদের স্বার্থ রক্ষা হচ্ছে না: নৌ উপদেষ্টা

আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সিলেটের গোয়াইনঘাট

শিক্ষা শুধু চাকরির প্রস্তুতি নয়, মানবিক মানুষ গড়ার প্রক্রিয়া: শিক্ষা উপদেষ্টা

চার উপায়ে ঘরে বসেই জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর