ই-পেপার শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩৩

নির্বাচিত ২৯৭ সংসদ সদস্য-গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ

আমার বার্তা অনলাইন
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২১
আপডেট  : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিনের নেতৃত্বে কমিশন অনুমোদন দেওয়ার পর সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত গেজেট প্রকাশ করা হয়।

এবারের নির্বাচন ২৯৯ আসনে অনুষ্ঠিত হলেও গেজেট হয়েছে ২৯৭ আসনের। আদালতের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের দুটি আসনের ফলাফল পরে দেওয়া হবে। একইসঙ্গে জামায়াত প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত রয়েছে শেরপুর-৩ আসনে।

ইসি সচিব জানান, বেসরকারি ফলাফল যাচাই-বাছাই শেষে নির্বাচিত সংসদ সদস্যদের নাম ও পরিচয় সম্বলিত অফিসিয়াল গেজেট প্রকাশ। গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই রেকর্ডসংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল এই নির্বাচনি লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে মোট প্রার্থী ২ হাজার ২৯ জন; যার মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ছিলেন ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮০ জন। এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এদিকে নির্বাচিত সংসদ-সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানের সব প্রস্তুতি শুরু করেছে সংসদ সচিবালয়। বৈঠকে শপথের গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্তটি সফলভাবে করতে প্রটোকল, নিরাপত্তা এবং প্রয়োজনীয় সেবার বিষয় অগ্রাধিকার দিয়ে সাজানো হয়েছে সব পরিকল্পনা।

গত বৃহস্পতিবার সারাদেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারের ওপর জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়। পরে শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন ২৯৭ আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে।

এদিন ইসি সচিব আখতার আহমেদ জানান, সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ। এ হার ২৯৭ আসনের প্রাপ্ত ভোটের ভিত্তিতে। আর গণভোটে প্রদত্ত ভোটের হার ৬০.২৬ শতাংশ। ২৯৯ আসনের গণভোটের তথ্য একীভূত ফলাফলে এ হার।

ইসির তথ্যানুসারে, বিএনপি সংসদ নির্বাচনে ২১২টি আসনে জয় পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৭৭টি আসন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৭টি আসন এবং স্বতন্ত্র ও অন্যান্য দল বাকি আসনগুলো লাভ করেছে।

নির্বাচিত সংসদ সদস্যদের গেজেটটি বিস্তারিত দেখুন এখানে

আমার বার্তা /জেএইচ

আজ পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস

বাংলা বর্ষপঞ্জির হিসাব অনুযায়ী আজ ঋতুরাজ বসন্তের প্রথম দিন ‘পহেলা ফাল্গুন’। অন্যদিকে ইংরেজি ক্যালেন্ডারের পাতার

তিন আসনের ফল ঘোষণা স্থগিত রাখবে নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নির্ধারণ হয়ে গেলেও তিনটি আসনের ফল ঘোষণা স্থগিত রাখবে নির্বাচন

২৯৭ আসনের গেজেট আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর আজ (শুক্রবার) ২৯৭টি আসনের

জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয়ী হয়েছি: ইসি সানাউল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতস্ফূর্তভাবে ঈদ উৎসবের মতো জনগণ অংশগ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই গ্রাম থেকে নির্বাচিত ৩ জন

বরিশালের বানারীপাড়ায় ভোটকেন্দ্রে পোলিং অফিসারের কাছে মোবাইল ও নগদ টাকা উদ্ধার

মন্ত্রিসভায় থাকতে পারেন যারা, আলোচনায় যত নতুন মুখ

বিএনপির কাছে ছেলে হারার পর ভিডিও বার্তায় যা বললেন কর্নেল অলি

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

তারেক রহমান, শফিকুর রহমান, নাহিদসহ ১৫১ জন সংসদে নতুন মুখ

নির্বাচনের প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে তারেক রহমান

রমজানে আল-আকসায় প্রবেশ সীমিত করার পরিকল্পনা ইসরায়েলের

নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হওয়ার ঘোষণা জামায়াত আমিরের

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে আরেকটি বিমানবাহী রণতরী মোতায়েনের ঘোষণা ট্রাম্পের

আজ পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট সোল্ডআউট, হোটেল-ফ্লাইট ভাড়া বেড়ে ৪ গুণ

চট্টগ্রাম বন্দর নিয়ে আলোচিত সেই ডিপি ওয়ার্ল্ড প্রধানের পদত্যাগ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত ২

নির্বাচিত ২৯৭ সংসদ সদস্য-গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ

১৪ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য তারেক রহমানের নেতৃত্ব কতটা গুরুত্বপূর্ণ

জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে: সালাহউদ্দিন

অনেক দিন পর চমৎকার ও স্বচ্ছ নির্বাচন হয়েছে: মির্জা ফখরুল

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের অপেক্ষা