ই-পেপার রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

মধ্যপ্রাচ্যের বিরোধপূর্ণ পরিস্থিতিতে গভীর উদ্বেগ বাংলাদেশের

আমার বার্তা অনলাইন
০১ মার্চ ২০২৬, ১১:২২

ইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এবং সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সরকার। একই সঙ্গে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন, উত্তেজনা পরিহার এবং অবিলম্বে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ইরানসহ মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির কারণে আকাশপথ ও আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় কর্মসংস্থানের উদ্দেশ্যে গমনরত বাংলাদেশি কর্মীদের যাতায়াত ব্যাহত হচ্ছে। এ প্রেক্ষাপটে পরিস্থিতির উন্নতি হলে মধ্যপ্রাচ্যে গমনেচ্ছু ও বর্তমানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের প্রবেশের অনুমতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট দেশগুলোর কাছে অনুরোধ জানিয়েছে সরকার। কয়েকটি দেশ ইতিবাচক আশ্বাস দিয়েছে বলেও জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের বিভিন্ন বিমানবন্দরে অবস্থানরত কর্মীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে, যাতে উদ্ভূত সমস্যা দ্রুত নিরসন করা যায়।

সরকার জানিয়েছে, তেহরানে অবস্থিত বাংলাদেশ মিশনের স্থাপনা, কূটনীতিক ও কর্মকর্তা-কর্মচারীসহ ইরানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আলোচনা-প্রক্রিয়ার ব্যর্থতা এবং সাম্প্রতিক উত্তেজনা তীব্রতর হওয়ায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শনের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে সরকার। বিবৃতিতে বলা হয়, সংঘাত কখনও স্থায়ী সমাধান আনে না; সংলাপ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং আন্তর্জাতিক আইনের প্রতি প্রতিশ্রুতির মাধ্যমেই বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি সম্ভব।

বাংলাদেশ মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার পক্ষে নিজেদের নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সংলাপের অনুকূল পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়েছে।

এদিকে শনিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র সচিব মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি বৈঠকে মিলিত হন। বৈঠকে তেহরানে অবস্থিত বাংলাদেশ মিশনের প্রধানের সঙ্গেও টেলিফোনে আলোচনা করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণব কুমার ভার্মার

কিস্তিতে কেনা যাবে নভোএয়ারের টিকিট, সর্বনিম্ন ১৫৬৭ টাকা

বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার সহজ কিস্তিতে টিকিট ক্রয়ের আকর্ষণীয় অফার ঘোষণা দিয়েছে। যাত্রীরা সর্বনিম্ন মাত্র

জেদ্দা-রিয়াদ-মাস্কাটের ফ্লাইট নির্ধারিত সময়ে পরিচালনা করবে ইউএস-বাংলা

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও জেদ্দা এবং ওমানের রাজধানী মাস্কাটে ইউএস-বাংলা এয়ারলাইনসের নির্ধারিত সময়সূচি অনুযায়ী

আমাদের রাজনীতি হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য

প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দিয়ে বলেছেন, আমাদের রাজনীতি হবে দেশের মানুষের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের ২৭টি ঘাঁটিতে হামলা করা হয়েছে: ইরান রেভোল্যুশনারি গার্ড

কক্সবাজার আইনজীবী সমিতির নির্বাচনে তিন প্যানেলের ভাগাভাগির জয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক

চট্টগ্রাম বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের দেশে চলাচলকারী সব ফ্লাইট বাতিল

আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে প্রধান করে ‘অস্থায়ী নেতৃত্ব পরিষদ’ গঠন করল ইরান

ইরানে হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: জাতিসংঘ মহাসচিব

রাজধানীতে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় ঘাতক গ্রেপ্তার

খামেনিকে হত্যায়ও শেষ হয়নি মিশন, ইরানে হামলা চালিয়ে যাওয়ার বার্তা ট্রাম্পের

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

ফ্লিকের শততম ম্যাচে ইয়ামালের প্রথম হ্যাটট্রিকে বার্সার বড় জয়

কিস্তিতে কেনা যাবে নভোএয়ারের টিকিট, সর্বনিম্ন ১৫৬৭ টাকা

ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোনের আঘাতে ইসরায়েলে নিহত ১, আহত ১২১

মার্চ মাসের জন্য অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

জেদ্দা-রিয়াদ-মাস্কাটের ফ্লাইট নির্ধারিত সময়ে পরিচালনা করবে ইউএস-বাংলা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৭ সামরিক ঘাঁটিতে হামলার ঘোষণা আইআরজিসির

মধ্যপ্রাচ্যের বিরোধপূর্ণ পরিস্থিতিতে গভীর উদ্বেগ বাংলাদেশের

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজের সিদ্ধান্ত হয়ে গেছে: ফখরুল

হাজীদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে: ধর্মমন্ত্রী কায়কোবাদ

জলবায়ু বিষয়ক নতুন সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তারা