
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইল চলমান হামলার পরিপ্রেক্ষিতে রোববার (১ মার্চ) দোহার বাংলাদেশ দূতাবাস বন্ধ থাকবে। সেজন্য আজকে যেসব প্রবাসী বাংলাদেশির ই-পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তা স্থগিত করা হয়েছে।
দোহার বাংলাদেশ দূতাবাস এক বার্তায় বলেছে, ইরান-ইসরাইল চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা নিশ্চিতকরণের জন্য কাতার সরকারের নির্দেশনা অনুযায়ী, ১ মার্চ দূতাবাস বন্ধ থাকবে।
যেসব সেবা প্রার্থীর ১ মার্চ ই-পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তাদের অ্যাপয়েন্টমেন্ট শিডিউল পরবর্তী সময়ে জানানো হবে।
জরুরি প্রয়োজনে দূতাবাসের হট লাইন নম্বর +৯৭৪ ৩৩৬৬২০০০ এবং ই-মেইল [email protected] এ যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে।

