ই-পেপার শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

জ্বালানি সংকটে সহযোগিতা বাড়ানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

আমার বার্তা অনলাইন
১১ এপ্রিল ২০২৬, ১০:২২

জ্বালানি সংকট ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে ভারত মহাসাগরীয় দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মরিশাসে নবম ভারত মহাসাগর সম্মেলনে বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বর্তমান পরিস্থিতিতে দুর্বল ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করা জরুরি।

ড. খলিলুর রহমান বলেন, জ্বালানি সংকট, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা এবং সরবরাহ ব্যবস্থার পরিবর্তনের এই সময়ে দেশগুলোর উচিত পারস্পরিক সহযোগিতা জোরদার করা। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বহুপাক্ষিক সহযোগিতা চাপে রয়েছে। এ অবস্থায় ‘কলেক্টিভ অ্যাকশন’ বা সম্মিলিত উদ্যোগকে নতুন করে গুরুত্ব দিতে হবে এবং ভারত মহাসাগর অঞ্চলের শাসন কাঠামো পুনর্বিবেচনা করা প্রয়োজন।

পররাষ্ট্রমন্ত্রী ভারত মহাসাগরকে ঘিরে একটি ‘শেয়ারড কোঅপারেটিভ ভিশন’ গড়ে তোলার আহ্বান জানান এবং এক্ষেত্রে ইন্ডিয়া ফাউন্ডেশনকে নেতৃত্ব দেওয়ার অনুরোধ করেন।

তিনি বলেন, ভারত মহাসাগর এই অঞ্চলের সব মানুষের- যারা এর ওপর নির্ভরশীল, এর সঙ্গে যুক্ত এবং এটিকে ঘিরে স্বপ্ন দেখে। এই নীল জলরাশি যেন বিভাজন নয়। বরং, ঐক্য, টেকসই উন্নয়ন ও প্রেরণার উৎস হয়।

ড. খলিলুর রহমান জানান, বাংলাদেশ উন্মুক্ত আঞ্চলিক সহযোগিতায় বিশ্বাস করে এবং সার্ক পুনরুজ্জীবনকে অগ্রাধিকার দিচ্ছে। একই সঙ্গে বর্তমান বিমসটেক চেয়ারম্যান হিসেবে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগে জোর দিচ্ছে।

তিনি আরও বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই), বিশেষ করে নারীদের অংশগ্রহণ, এই অঞ্চলের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সুযোগ কাজে লাগিয়ে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে নিতে হবে।

বক্তব্যে তিনি বঙ্গোপসাগর অঞ্চলের চ্যালেঞ্জও তুলে ধরেন। এ অঞ্চল এখনো কম গবেষিত এবং অধিকাংশ মানুষ প্রথাগত মৎস্য আহরণের ওপর নির্ভরশীল। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়ের ঝুঁকিও বাড়ছে।

তিনি বলেন, আলোচনাকে কার্যকর করতে হলে এমন উদ্যোগ নিতে হবে, যা বাস্তবে অর্থনীতি ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।

লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আকবর হোসেনের পদত্যাগ

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছেন আকবর হোসেন। একান্ত ব্যক্তিগত ও পারিবারিক

ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে ঢাকার নিন্দা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইসরায়েলি হামলায় লেবাননে বাংলাদেশি এক নারীর মৃত্যুর ঘটনার নিন্দা জানিয়েছে ঢাকা। আজ

স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে তিন দিনের ছুটি

দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠান টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে। রোববার (১২

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর

দুই বছর বন্ধ থাকার পর আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। তবে এবার নিয়োগ প্রক্রিয়ায় আসছে বড়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি: বাণিজ্যমন্ত্রী

ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা অনুপ্রবেশকারী নাকি শরণার্থী?

চট্টগ্রামের ২ নম্বর গেট শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ফের পয়েন্ট হারিয়ে শিরোপার আশা কঠিন করে তুলল রিয়াল

যেসব খাবার কিডনিতে পাথর তৈরি করে

ইসলামাবাদে অবিশ্বাসের ছায়ায় ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা

ইরানের সঙ্গে আলোচনার আগে ট্রাম্পের কণ্ঠে ‘সতর্ক আশাবাদ’

যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে ওয়াশিংটনে বসছে লেবানন-ইসরায়েল

ইরানের নেতাদের বাঁচিয়ে রাখা হয়েছে শুধু আলোচনার জন্য: ট্রাম্প

যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের: শাহবাজ শরিফ

দুগ্ধজাত খাবার খাওয়া বন্ধ করলে শরীরে যা ঘটে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৮ ফুট লম্বা বিষধর সাপ উদ্ধার

লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আকবর হোসেনের পদত্যাগ

চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস-২ মিশনের ৪ নভোচারী

জ্বালানি সংকটে সহযোগিতা বাড়ানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

যে দুই শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান

ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে ঢাকার নিন্দা

স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে তিন দিনের ছুটি

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর

আমাদের সদিচ্ছা আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বাস নেই