ই-পেপার মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহারে ঢাকা শহরের ঝুঁকি বাড়ছে: স্থানীয় সরকার মন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২৮ এপ্রিল ২০২৬, ১৪:৪৮
আপডেট  : ২৮ এপ্রিল ২০২৬, ১৫:৫২

ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে অন্যান্য উৎস থেকে কীভাবে বিশুদ্ধ পানি ব্যবহার নিশ্চিত করা যায়, সে বিষয়ে নজর দেওয়ার তাগিদ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গভীর নলকূপের উপর নির্ভরশীলতা মারাত্মক হুমকি জানিয়ে তিনি বলেন, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহারে ঢাকা শহরের ঝুঁকি বাড়ছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অডিটোরিয়ামে বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বৃষ্টির পানিকে ধরে রাখার জন্য হাতিরঝিলের পানি পরিশুদ্ধ করে ব্যবহার, আশুলিয়ার পানি সংরক্ষণও উৎস হতে পারে। একইসঙ্গে ঢাকার আশেপাশের নদীগুলোর পানি ব্যবহার করার চিন্তা করতে হবে বলে। এসময় বিশুদ্ধ ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিতে সংশ্লিষ্টদের আরও সচেতন হওয়ার তাগিদ দেন তিনি।

বাংলাদেশে এখন সব থেকে বড় সমস্যা নিরাপদ পানি উল্লেখ করেন মন্ত্রী বলেন, ঢাকায় এই সমস্যা আরও বেশি। ঢাকা গভীর নলকূপের পানির উপর সব থেকে বেশি নির্ভরশীল। এটা আমাদের ভবিষ্যতের জন্য খুবই বিপজ্জনক, বিষয়টি নিয়ে আমাদের ভাবতে হবে। কারণ অধিক ব্যবহারের ফলে পানির লেয়ার নিচে চলে যাচ্ছে। পুরোনো চিন্তা বাদ দিয়ে নতুন করে কীভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে এখন ভাবতে হবে।

তিনি বলেন, ভূগর্ভস্থ পানি নয়, উপরের পানি উৎস থেকে সংগ্রহে নজর দিতে হবে। ভূগর্ভস্থ পানির পরিবর্তে আমাদের এখন সার্ফেস ওয়াটারের ব্যবহার বৃদ্ধির দিকে নজর দিতে হবে। বৃষ্টির পানি কীভাবে ধরে রাখা যায় সেটা ভাবতে হবে।

স্থানীয় সরকার মন্ত্রী আরো বলেন, পানি প্রবাহ যেখানে, সাম্যের হাসি সেখানে। উন্নয়ন শুধু নয়, বেঁচে থাকাটাই আসল। বাংলাদেশের মানুষ পরিবর্তন আনে এবং তা সম্ভব। বাংলাদেশের মানুষ পারে না এমন কোনো কাজ নেই, জনগণের পানি সমস্যার সমাধানও সম্ভব।

আমার বার্তা/এমই

রাজনৈতিক প্রতিহিংসার শিকারে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে: প্রধানমন্ত্রী

ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকির ভিত্তি নেই: র‌্যাব

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার সম্ভাব্য হুমকির কোনো বাস্তব ভিত্তি নেই বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন

সংসদ অধিবেশনে ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা প্রাপ্তি সহজতর হওয়া এবং বর্তমান স্থবিরতা কাটিয়ে শিগগিরই তা স্বাভাবিক

আ.লীগ আমলে প্রশাসনে রাজনীতিকীকরণ ব্যাপক বিস্তার লাভ করে

আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসনে রাজনীতিকীকরণ ও দুর্নীতি ব্যাপক বিস্তার লাভ করে বলে মন্তব্য করেছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক প্রতিহিংসার শিকারে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে: প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকির ভিত্তি নেই: র‌্যাব

সংসদ অধিবেশনে ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী

আ.লীগ আমলে প্রশাসনে রাজনীতিকীকরণ ব্যাপক বিস্তার লাভ করে

সরাইলে বিকল ট্রাক মেরামতের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় হেলপার নিহত

ন্যার পূর্বাভাস দিবে বাকৃবি গবেষকদের উদ্ভাবিত কৃত্রিম বুদ্ধিমত্তা

সম্পর্ক পুনরুদ্ধারের সফরে ব্রিটিশ রাজাকে মৌচাক দেখালেন ট্রাম্প দম্পতি

ব্রাজিল-আর্জেন্টিনাসহ ২২ কোচের বেতন জানতে চেয়েছে বাফুফে

গুলশানে হাসপাতাল থেকে ভারতীয় নারীর মরদেহ উদ্ধার

রাষ্ট্র পরিচালনার ২ চ্যালেঞ্জ: অর্থনৈতিক চাপ ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি

ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহারে ঢাকা শহরের ঝুঁকি বাড়ছে: স্থানীয় সরকার মন্ত্রী

ঢাবির একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি পেলেন অধ্যাপক সুদীপ

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যনির্বাহী কমিটির ১৫তম সভা অনুষ্ঠিত

অপতথ্য দিয়ে গণমাধ্যমের ফটোকার্ড মেনে নেবে না সরকার: তথ্য উপদেষ্টা

ন্যায়বিচার-গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী

কোস্টগার্ডের জনবল ১০ হাজারে উন্নীত করার পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী

চলতি বছর সীমান্ত হত্যা প্রায় ৭৫ শতাংশ কমেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জঙ্গি শব্দটি এখন আর নেই, ওটা রাজনৈতিক হাতিয়ার ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী