ই-পেপার রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

২৬ দিন পর দেশে ফিরল ইরাকে নিহত দুই প্রবাসীর মরদেহ

আমার বার্তা অনলাইন:
২১ জুন ২০২৬, ১০:৪৩

ইরাকে সড়ক দুর্ঘটনায় নিহত জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বজলুর রশদী (৩৮) ও মনোহর আলী (৩৬) নামের দুই প্রবাসীর মরদেহ দেশে ফিরেছে।

শনিবার (২০ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহ দুটি মাদারগঞ্জে নিহতদের নিজ নিজ বাড়িতে পৌঁছায়। তারপর বিকাল সাড়ে ৪টার দিকে বজলুর রশীদ ও সাড়ে ৫টার দিকে মনোহর আলীর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

নিহত বজলুর রশীদ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের দক্ষিণ কোয়ালীকান্দি গ্রামের মৃত আলাউদ্দিন মাস্টারের ছেলে ও মনোহর আলী কড়ইচড়া ইউনিয়নের দক্ষিণ ঘুঘুমারি গ্রামের খলিলুর রহমানের ছেলে।

নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, মনোহর আলী চার বছর আগে এবং বজলুর রশীদ প্রায় দেড় বছর আগে কাজের সন্ধানে ইরাকে যান। সেখানে তারা দুইজন একটি কনফেকশনারি দোকানে কাজ করতেন। তবে তাদের কারও বৈধ কাগজপত্র বা আকামা ছিল না। গত মাসের ২৫ মে ইরাকের কুর্দিস্তান প্রদেশে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার তাদের চাপা দেয়। এতে তারা ঘটনাস্থলেই নিহত হন। তারপর বাংলাদেশ ও ইরাকের মধ্যে সব আইনি প্রক্রিয়া শেষে দীর্ষ ২৬ দিন পর শনিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মরদেহ দুটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে সেখান থেকে অ্যাম্বুলেন্সে মরদেহ নিহতদের গ্রামের বাড়িতে আনা হয়।

নিহত বজলুর রশীদের বড় ভাই সাফিউল ইসলাম জুয়েল বলেন, আমার ছোট ভাই দেড় বছর আগে ইরাকে গিয়েছিল। গত ২৫ মে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। আজ সে কফিনে ফিরে এসেছে। পরিবার এখন পুরোপুরি ভেঙে পড়েছে।

নিহত মনোহর আলীর স্ত্রী সোমা আক্তার বলেন, আমার স্বামী ঋণ করে চার বছর আগে ইরাকে গিয়েছিল। সেখানে সে ভালো অবস্থায় ছিল না। এভাবে মরদেহ আসবে, কখনো ভাবিনি। এখনও অনেক ঋণ রয়ে গেছে। ছেলে-মেয়ে নিয়ে এখন কীভাবে বাঁচব জানি না।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, ইরাকে সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসীর মরদেহ দীর্ঘ ২৬ দিন পর দেশে ফিরেছে। এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

আমার বার্তা /জেএইচ

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী

'চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন'

চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন

শরণার্থী জীবন নয়, নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের

ক্যাম্পের ঝুপড়ি ঘর ছেড়ে নিজ ভিটেমাটিতে ফিরতে চান মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারের

বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার এক সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন। প্রধানমন্ত্রীকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে যুবককে হত্যা : পলাতক আসামির যাবজ্জীবন

৫ গোল দেওয়া সুইডেনকেই এবার ৫ গোলে ভাসাল নেদারল্যান্ডস

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার

লক্ষ্মীপুরের সাবেক এমপি মোশাররফ আর নেই

এখন কারা অনলাইনে আছে জানা যাবে হোয়াটসঅ্যাপে

মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিলের চেষ্টা, আটক ১০

১১ বলে সুরিয়াভানশির ফিফটির বিশ্বরেকর্ড, ৬ রানের জন্য সেঞ্চুরি মিস

বিশ্বকাপের হাজারতম ম্যাচে তিউনিসিয়াকে গুঁড়িয়ে নকআউটে জাপান

'চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন'

বাবা জীবনের প্রথম নায়ক ও এক বটবৃক্ষ

যুদ্ধবিরতির ২৪ ঘণ্টা না পেরোতেই লেবাননে ইসরাইলের হামলা, নিহত ২৯

যুক্তরাজ্যের লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ জন নিহত 

মুন্সিগঞ্জে চালু হলো দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’

সুইজারল্যান্ডে আলোচনায় ইসরায়েল-হিজবুল্লাহ ইস্যুতে জরুরি বৈঠক

বিশ্বকাপে সর্বোচ্চ শট ঠেকানোর রেকর্ড রুমের, ইতিহাস গড়ল কুরাসাও

সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস

কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে দুইজন নিহত

শরণার্থী জীবন নয়, নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের

এইচএসসি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের সঙ্গে বসছেন শিক্ষামন্ত্রী

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে টেলিগ্রাম বন্ধ