ই-পেপার শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

তারেক রহমান কাজপাগল মানুষ, দিনরাত কাজ করেন: মির্জা ফখরুল

আমার বার্তা অনলাইন:
২০ জুন ২০২৬, ১৭:৪৯

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমান যেদিন দেশে ফিরেছিলেন, সেদিনই তিনি বলেছিলেন তার একটা পরিকল্পনা আছে। তিনি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় এসে সেই কর্মযজ্ঞ শুরু করেছেন। এটা সবাই পারেন না, এটা সেই নেতারাই পারেন যারা স্বপ্ন দেখেন।

শনিবার (২০ জুন) বিকেল সোয়া ৩টার দিকে মুন্সীগঞ্জ সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজনে জেলার অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, তারেক রহমান স্বপ্ন দেখেন একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে। যেটা তার পিতা চেয়েছিলেন, যেটা তার মা চেয়েছিলেন। আমরা যারা তার সঙ্গে কাজ করছি, তারা দেখছি তিনি একজন কাজপাগল মানুষ। তিনি দিনরাত কাজ করেন। এই মানুষটি আজকে সমগ্র দেশে প্রতিটি ক্ষেত্রে কাজ করার জন্য হাত দিয়েছেন এবং তিনি এগিয়ে যাচ্ছেন।

বিএনপির মহাসচিব বলেন, মুন্সীগঞ্জ অত্যন্ত প্রাচীন একটি জনপদ। এখানে অতীশ দীপঙ্কর, জগদীশচন্দ্র বসুর মতো মানুষের জন্ম হয়েছে। জগদীশচন্দ্র বসু একজন নোবেল পাওয়ার যোগ্য মানুষ ছিলেন। আমাদের অনেকেই হয়তো জানে না জগদীশচন্দ্রের বাড়ি মুন্সীগঞ্জ। এমন অনেকেই আছে যাদেরকে নিয়ে আমরা গর্ব করতে পারি। এসব মানুষকে আপনাদের সন্তানদের সামনে তুলে ধরবেন তাদের মধ্যে আকাঙ্ক্ষা জাগবে তারা সেইভাবে মানুষ হয়ে উঠবে।

সারাদেশের শিশুদের জন্য উদ্যোগ নেওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, তারেক রহমনা দেশের সকল শিশুর জন্য বিভিন্ন কর্মসূচি নিয়েছেন। বাচ্চারা শুধু এখন বইয়ের বোঝা নিয়ে থাকবে না। তাদের মধ্যে যে মেধা আছে তা, বিকাশ ঘটানো হবে। এজন্য প্রধানমন্ত্রী খেলাধুলা, সংগীতসহ বিভিন্নভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

সরকারের বিভিন্ন পরিকল্পনা প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী সারা দেশে খাল খনন শুরু করেছেন। আমাদের যে সমস্ত খালগুলো মরে গিয়েছিল, সে খালগুলো উদ্ধার শুরু করেছেন। নারীদের ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছেন। কৃষকরা যেন কৃষি উপকরণ, সার, বীজ এগুলো ন্যায্যমূল্যে পান সে জন্য কৃষক কার্ড করেছেন। তিনি আরও একটা কাজে হাত দিয়েছেন, যা কেউ কোনদিন চিন্তা করিনি। ইমাম ও পুরোহিত সাহেবদের ভাতা দেওয়া শুরু করেছেন।

মন্ত্রী বলেন, আমরা আজকে এই নেতার নেতৃত্বে আশাবাদী। তিনি তার পিতার মতই চিন্তা করেন। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আমাদের প্রধানমন্ত্রী আমাদের যাদের বিভিন্ন দায়িত্ব দিয়েছেন, আমরা কাজ করছি। কাজ করার চেষ্টা করছি। কোনো ব্যক্তির জন্য নয়, কোনো গোষ্ঠীর জন্য নয়, সামগ্রিকভাবে কল্যাণের জন্য কাজ করছি। বাংলাদেশকে সত্যিকার অর্থে আমরা এমন একটি জায়গায় নিয়ে যেতে চাই, যে জায়গা থেকে বাংলাদেশকে দেখে অন্তত বিশ্বের মানুষ বলবে- এই দেশটা অনেক দূর এগিয়ে গেছে। যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, খালেদা জিয়ার সময় দেখেছিলাম।

মুন্সীগঞ্জের বিভিন্ন সমস্যা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আজকে মুন্সীগঞ্জে আমরা অনেকগুলো সমস্যা দেখেছি। আমরা চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছি। আমরা তাকে দেখেয়েছি, আপনাদের যে অবকাঠামোগত সমস্যা রয়েছে, রাস্তা ব্রিজ-কালভার্ট আমরা এমন একটি প্রকল্প তৈরি করতে পারি যার মধ্য দিয়ে আমরা মুন্সীগঞ্জের সমস্যার সমাধান করবো। আমি আশা করবো আপনাদের সকলের সহযোগিতা নিয়ে এ কাজগুলো করতে সক্ষম হবো।

এ সময় মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ,মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আবদুল্লাহ, সিলেট-২ আসনের সংসদ সদস্য, তাহসিনা রুশদী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোসাম্মৎ শাম্মী আক্তার, ফাহিমা নাসরিন, মাহমুদা হাবিবা, মমতাজ আলো, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী প্রমুখ উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছে: বিরোধীদলীয় নেতা

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ব্যাংক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, জেলা

জুবাইদা রহমান রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী হিসেবে কাজ করছেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ডা. জুবাইদা রহমান আপন মেধায় এবং

পিতা মুক্তিযুদ্ধে শহীদ, অথচ জামায়াত এমপি জন্মেছেন ১৯৮১ সালে!

জাতীয় সংসদে দেওয়া এক বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে

সংবিধান সংশোধন নয়, সংস্কারে বিশেষ কমিটি চায় বিরোধী দল

বিদ্যমান সংবিধানে আংশিক সংশোধনের পরিবর্তে সামগ্রিক সংস্কারের লক্ষ্যে সংসদীয় বিশেষ কমিটি চায় বিরোধী দল। বিরোধীদলীয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি মাসেই পাকিস্তানে খেলতে যাচ্ছে বাংলাদেশ, দল ঘোষণা

খেলাধুলার পাশাপাশি সব কিছুতে পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রী

বন্ধ কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

উত্তর-দক্ষিণ সিটির খালের অবৈধ দখলদার মুক্ত করা হবে: প্রতিমন্ত্রী

সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি খেলবেন না লিটন ও তাসকিন

টেক্সটাইল খাতের উন্নয়নে এআই ও গবেষণায় জোর দিতে হবে: শিক্ষামন্ত্রী

দেশের ২২ লাখ শিক্ষার্থীর আসরে চ্যাম্পিয়ন বাকেরগঞ্জ ও সাঁথিয়া

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থনকে বিশ্বব্যাপী প্রচার করতে চায় আর্জেন্টিনা

নাম ও জন্মতারিখ সংশোধনে দালালদের ব্যাপারে সতর্ক করল ঢাকা শিক্ষা বোর্ড

সম্পর্ক আরও শক্তিশালী করার পথে অগ্রসর হচ্ছে বাংলাদেশ-যুক্তরাজ্য

সমুদ্রপাড়ের হোটেলে ভয়াবহ আগুন, সরিয়ে নেওয়া হলো ১৭০০ পর্যটককে

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরের ১৪ স্থানে মানববন্ধন

গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী

তারেক রহমান কাজপাগল মানুষ, দিনরাত কাজ করেন: মির্জা ফখরুল

উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, উত্তরাঞ্চলে বন্যার পূর্বাভাস

সরকারি চাকরিজীবীর রাজকীয় জীবন: ​দুর্নীতির মহাকারিগর সাবেক জেলা রেজিস্ট্রার মনিরুল

আগস্টে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হবে : ‎​সেতুমন্ত্রী

কোন দেশ সফর করা হবে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ, অন্য কেউ নয়

যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনো ভুল হয় না: মার্কিন রাষ্ট্রদূত