ই-পেপার শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি খেলবেন না লিটন ও তাসকিন

আমার বার্তা অনলাইন:
২০ জুন ২০২৬, ১৮:৩৯

জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন না অধিনায়ক লিটন কুমার দাস ও পেসার তাসকিন আহমেদ। ওই সময়ে লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) অংশ এই দুজন। ইতিমধ্যে এ ব্যাপারে বিসিবির অনুমতিও পেয়েছেন তারা।

১৭ জুলাই পর্দা উঠবে এলপিএলের ষষ্ঠ আসরের। টুর্নামেন্ট চলবে ৮ আগস্ট পর্যন্ত। ঠিক একই সময়ে জিম্বাবুয়ে সফরে থাকবে বাংলাদেশ দল। ১৬, ১৮ ও ১৯ জুলাই অনুষ্ঠিত হবে দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর আগে ২৮ জুন একমাত্র টেস্ট দিয়ে শুরু হবে সফর, এরপর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। টেস্ট ও ওয়ানডে খেলে শ্রীলঙ্কায় উড়ে যাবেন লিটন ও তাসকিন।

লিটন-তাসকিন ছাড়াও এলপিএলে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদও। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীস।

নাফীস বলেন, ‘লিটন ও তাসকিন জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে থাকবেন না। তাদের এলপিএলে খেলার জন্য এনওসি দেওয়া হয়েছে। তাদের পাশাপাশি মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ ও সাকিব আল হাসানকেও এলপিএলে অংশ নেওয়ার জন্য এনওসি দেওয়া হয়েছে।’

শ্রীলঙ্কায় জাফনা কিংসের হয়ে খেলবেন সাকিব ও তাসকিন। গল গ্ল্যাডিয়েটর্সে দেখা যাবে লিটন ও মিরাজকে। অন্যদিকে বর্তমানে কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে খেলা হাসান মাহমুদ এলপিএলে যোগ দেবেন কলম্বো স্ট্রাইকার্সে। এদিকে চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি লিটন। কাফ মাসলের সমস্যায় থাকা এই উইকেটকিপার-ব্যাটারের শেষ ম্যাচেও মাঠে নামার সম্ভাবনা কম। তবে জিম্বাবুয়ে সফরের আগে তিনি পুরোপুরি সেরে উঠবেন বলেই আশা করছে টিম ম্যানেজমেন্ট।

আমার বার্তা/এমই

চলতি মাসেই পাকিস্তানে খেলতে যাচ্ছে বাংলাদেশ, দল ঘোষণা

এইচিসন ইন্টারন্যাশনাল আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসর খেলতে পাকিস্তানের লাহোরে যাচ্ছে বাংলাদেশ কম্বাইন্ড স্কুল দল।

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টেও থাকছেন না লিটন

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর ধারাবাহিকতা রক্ষা করতে পারলো না বাংলাদেশ। চট্টগ্রামে এক ম্যাচ

একের পর এক আক্রমণ করেও ব্যর্থ তুরস্ক, জিতল প্যারাগুয়ে

লাফিয়ে উঠে হেড দিয়েছিলেন তুরস্কের ডিফেন্ডার মেরিহ দেমিরাল। কিন্তু গোল করতে পারেননি। লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর

৯৬ বছর আগের স্মৃতি ফিরিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

অস্ট্রেলিয়াকে ২–০ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। সিয়াটলের লুমেন ফিল্ডে দাপুটে এই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি মাসেই পাকিস্তানে খেলতে যাচ্ছে বাংলাদেশ, দল ঘোষণা

খেলাধুলার পাশাপাশি সব কিছুতে পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রী

বন্ধ কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

উত্তর-দক্ষিণ সিটির খালের অবৈধ দখলদার মুক্ত করা হবে: প্রতিমন্ত্রী

সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি খেলবেন না লিটন ও তাসকিন

টেক্সটাইল খাতের উন্নয়নে এআই ও গবেষণায় জোর দিতে হবে: শিক্ষামন্ত্রী

দেশের ২২ লাখ শিক্ষার্থীর আসরে চ্যাম্পিয়ন বাকেরগঞ্জ ও সাঁথিয়া

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থনকে বিশ্বব্যাপী প্রচার করতে চায় আর্জেন্টিনা

নাম ও জন্মতারিখ সংশোধনে দালালদের ব্যাপারে সতর্ক করল ঢাকা শিক্ষা বোর্ড

সম্পর্ক আরও শক্তিশালী করার পথে অগ্রসর হচ্ছে বাংলাদেশ-যুক্তরাজ্য

সমুদ্রপাড়ের হোটেলে ভয়াবহ আগুন, সরিয়ে নেওয়া হলো ১৭০০ পর্যটককে

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরের ১৪ স্থানে মানববন্ধন

গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী

তারেক রহমান কাজপাগল মানুষ, দিনরাত কাজ করেন: মির্জা ফখরুল

উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, উত্তরাঞ্চলে বন্যার পূর্বাভাস

সরকারি চাকরিজীবীর রাজকীয় জীবন: ​দুর্নীতির মহাকারিগর সাবেক জেলা রেজিস্ট্রার মনিরুল

আগস্টে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হবে : ‎​সেতুমন্ত্রী

কোন দেশ সফর করা হবে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ, অন্য কেউ নয়

যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনো ভুল হয় না: মার্কিন রাষ্ট্রদূত