ই-পেপার মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার করার দাবি

আমার বার্তা অনলাইন
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৯

রাজধানীতে গার্মেন্টস শিল্পে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের দাবিতে মানববন্ধন করেছে গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদ (জি-এফওপি)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিক ও সংগঠনের নেতারা গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানান। এ সময় অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন কর, গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করসহ বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা।

মানববন্ধনে গার্মেন্টস শিল্পে কর্মরত নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস নির্ধারণের দাবিও জানানো হয়। পাশাপাশি শ্রমিকদের জন্য প্রতিটি শিল্পাঞ্চলে হাসপাতাল নির্মাণ এবং শ্রমিকদের রেশনিং ব্যবস্থা চালুর দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা।

এ ছাড়া শ্রমিকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা এবং শ্রমিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিও জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে গার্মেন্টস শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ করা প্রয়োজন। শ্রমিকদের ন্যায্য মজুরি ও মৌলিক অধিকার নিশ্চিত না হলে শিল্পের উৎপাদনশীলতা ও শ্রমিকদের জীবনমান—দুটিই ক্ষতিগ্রস্ত হবে।

তারা দ্রুত ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে শ্রমিকদের দাবি অনুযায়ী নতুন মজুরি কাঠামো নির্ধারণের আহ্বান জানান।

কে সাক্ষাতের ব্যবস্থা করেন শেখ হাসিনার সঙ্গে মোজাফফরের?

রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি মোজাফফর হোসেনকে কার ছত্রছায়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা

দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ

দুর্নীতির অভিযোগ রয়েছে এমন কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতে অভ্যন্তরীণ কমিটি গঠন এবং একই কর্মকর্তা-কর্মচারীর বারবার বিদেশ

বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী

মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন আরও বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও

অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর হতে পারে: হুমায়ুন ক‌বির

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, যখন সফরের জন্য অনুকূল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন নির্দেশনা এলো সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য 

নতুন মৌসুমে ওমরায় ১২ লাখের বেশি মুসুল্লি 

মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে ৫০৬ কোটি টাকা বিল

ড্রাগ কুইনের ঘরে ঢুকে পুলিশের চোখ কপালে

 শায়খ আহমাদুল্লাহর নতুন বই ‘ঘুমের আগের দোয়া-জিকির ও আমল’

কে সাক্ষাতের ব্যবস্থা করেন শেখ হাসিনার সঙ্গে মোজাফফরের?

টেকনাফে মুষলধারে বৃষ্টির মধ্যে বজ্রপাত, কৃষক মোহাম্মদ আলম গুরুতর আহত

মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা  

অন্নের নিশ্চয়তা থেকে পুষ্টির অধিকার

দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ

বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী

অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর হতে পারে: হুমায়ুন ক‌বির

বেহেশতের টিকিট বিক্রেতারাই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে: প্রতিমন্ত্রী

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়োর দরকার নেই: দীনেশ ত্রিবেদী

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

হৃৎপিণ্ডের কোনো সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

নিরাপত্তা ঝুঁকিতে নতুন এআই মডেল প্রকাশ স্থগিত করল ওপেনএআই

সংস্কারের আসল পরীক্ষা কোথায়?