ই-পেপার মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি

আমার বার্তা অনলাইন:
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৩

হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাংলাদেশ ও পাকিস্তানসহ এশিয়ার কিছু ক্রেতাদের আগামী নভেম্বর ও ডিসেম্বরের শুরু পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করতে পারবে না কাতার এনার্জি। সোমবার (২৮ সেপ্টেম্বর) সংস্থাটি তাদের অনিবার্য পরিস্থিতির নোটিশের মেয়াদ বৃদ্ধি করে এ কথা জানান।

যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের কারণে গত এপ্রিলে প্রথমবার এই সরবরাহে ব্যাঘাত ঘটে। রয়টার্সের হিসাব অনুযায়ী, এই সংঘাতের ফলে চরম অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ে কাতারের এলএনজি রপ্তানি ৯৬ শতাংশ হ্রাস পেয়েছে। যেখানে গত বছর এই সময়ে তারা ৫০৯টি এলএনজি কার্গো পাঠিয়েছিল, সেখানে এ বছরের আগস্টের শেষ পর্যন্ত তারা মাত্র ১৮টি কার্গো পাঠাতে সক্ষম হয়েছে।

কাতার এনার্জির আর এক ক্রেতা ইতালির কোম্পানি এডিসন জানিয়েছে, কাতার এনার্জি তাদের আরও ৬টি এলএনজি কার্গো বাতিল করেছে, যার ফলে মোট সরবরাহ না পাওয়া চালানের সংখ্যা দাঁড়াল ৩৫টিতে। ইতালির মোট ব্যবহারের প্রায় ১০ শতাংশ গ্যাস সরবরাহ করা এই প্রতিষ্ঠানটি ঘাটতি মেটাতে বর্তমানে মূলত যুক্তরাষ্ট্রের সরবরাহকারীদের ওপর নির্ভর করছে। কাতার এনার্জির সাথে প্রতিষ্ঠানটির ২০০৯ সাল থেকে ২৫ বছর মেয়াদী দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে।

শীত মৌসুম সামনে রেখে এশীয় ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে প্রাকৃতিক গ্যাসের সীমিত বৈশ্বিক সরবরাহ নিয়ে প্রতিযোগিতা তীব্র হবে এবং গ্যাসের দাম আকাশচুম্বী থাকবে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে জার্মানিসহ একাধিক দেশ তাদের মজুদ পূরণে দ্রুত পদক্ষেপ নিচ্ছে, আর কাতার এনার্জি এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। - সূত্র: রয়টার্স

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, বাংলাদেশে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করতে

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম, ব্যারেলপ্রতি ১০৬ ডলার

মধ্যপ্রাচ্যে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে। অঞ্চলটিতে

তিন দিনের মধ্যে ফের কমল ভরিতে ২১৫৮ টাকা সোনার দাম

টানা তৃতীয় দফা দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ

বাংলা কিউআরে পেমেন্ট ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে টাকা ফেরত পাবেন গ্রাহক

বাংলা কিউআর পেমেন্ট নিয়ে গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তির জন্য ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ

বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী

অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর হতে পারে: হুমায়ুন ক‌বির

বেহেশতের টিকিট বিক্রেতারাই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে: প্রতিমন্ত্রী

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়োর দরকার নেই: দীনেশ ত্রিবেদী

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

হৃৎপিণ্ডের কোনো সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

নিরাপত্তা ঝুঁকিতে নতুন এআই মডেল প্রকাশ স্থগিত করল ওপেনএআই

সংস্কারের আসল পরীক্ষা কোথায়?

সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়তে বাংলাদেশ ও অ্যারিজোনা ইউনিভার্সিটির বৈঠক

ওয়েস্ট-ইন্ডিজ, আফ্রিকা সিরিজকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিসিবি

এলপিজি মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা হলে ব্যবস্থা: ডা. জাহেদ

বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার

দ্বিপক্ষীয় বিষয়ে হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা

সালমান মুক্তাদিরের স্টুডিও ভবনে হামলায় গ্রেপ্তার সেই মিজানুর জামায়াত এমপির জামাতা

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় যুক্তরাষ্ট্রের

এসিল্যান্ড থেকে সিনিয়র সহকারী কমিশনার নিয়োগ পাচ্ছেন ৫৫ কর্মকর্তা