ই-পেপার মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়তে বাংলাদেশ ও অ্যারিজোনা ইউনিভার্সিটির বৈঠক

আমার বার্তা অনলাইন:
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১

সেমিকন্ডাক্টর খাতের উন্নয়ন, শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও দক্ষ জনশক্তি উন্নয়নে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির (এএসইউ) সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ। ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফোর সিজনস হোটেল সিলিকন ভ্যালিতে উচ্চপর্যায়ের প্রতিনিধি বৈঠকে এ বিষয়ে আলোচনা করা হয়।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে বাংলাদেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদল অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এসব তথ্য জানান।

বাংলাদেশের প্রতিনিধিদলে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা-২ কামরুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ মো. জাহিদুল ইসলাম। বৈঠকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম এবং লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল কাজী মোহাম্মদ জাবেদ ইকবালও অংশ নেন।

অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির পক্ষে বৈঠকে অংশ নেন গ্লোবাল ডেভেলপমেন্টের পরিচালক মেঘান গিবসন, ইউনিভার্সিটি ডিজাইন ইনস্টিটিউটের ভাইস চেয়ার ও ব্যবস্থাপনা পরিচালক ড. মিনু ইপে এবং অ্যাডজাঙ্কট প্রফেসর ও ইন্ডাস্ট্রি অ্যাডভাইজরি বোর্ডের সদস্য ড. ইব্রাহিম খলিল। ড. মিনু ইপে ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হন।

বৈঠকে সেমিকন্ডাক্টর, শিক্ষা ও দক্ষ জনশক্তি উন্নয়নে আন্তর্জাতিক অংশীদারত্ব এবং শিল্প-সংশ্লিষ্ট প্রশিক্ষণ উদ্যোগসহ অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির অভিজ্ঞতার বিষয়টি উঠে আসে।

আলোচনায় প্রকৌশল শিক্ষা, গবেষণা, দক্ষ জনশক্তি উন্নয়ন, শিল্প ও বিনিয়োগকে যুক্ত করে বাংলাদেশে একটি কার্যকর সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র হিসেবে সেমিকন্ডাক্টর ও মাইক্রোইলেকট্রনিকসের পাঠ্যক্রম, শিক্ষক ও পেশাজীবীদের প্রশিক্ষণ, প্রয়োগভিত্তিক গবেষণা, বিশ্ববিদ্যালয়-শিল্প খাতের অংশীদারত্ব এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো উঠে আসে।

শিক্ষা, বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি খাতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা আরও গভীর করার সুযোগের কথা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

এদিকে, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এসটিইএম শিক্ষা, শিক্ষক উন্নয়ন এবং উদীয়মান শিল্পের জন্য তরুণদের প্রস্তুত করার ওপর গুরুত্ব দেন।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ শিক্ষা ও গবেষণার সঙ্গে শিল্প, বিনিয়োগ ও বাণিজ্যিক প্রয়োগের সংযোগ ঘটিয়ে একটি বাস্তবভিত্তিক সেমিকন্ডাক্টর রোডম্যাপের গুরুত্ব তুলে ধরেন।

বৈঠকে অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির ইউনিভার্সিটি ডিজাইন ইনস্টিটিউটের সঙ্গে উচ্চশিক্ষার রূপান্তর ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার সম্ভাবনাও আলোচনা করা হয়। প্রতিষ্ঠানটি বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়, সরকার ও শিক্ষা ব্যবস্থার সঙ্গে প্রাতিষ্ঠানিক রূপান্তর নিয়ে কাজ করে।

এই আলোচনায় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর টেকসই পরিকল্পনা, মানবসম্পদ উন্নয়ন এবং শিক্ষা ও শিল্পের মধ্যে আরও শক্তিশালী সংযোগ তৈরির ওপর গুরুত্ব দেন।

প্রযুক্তিগত অংশীদারত্বের মাধ্যমে দক্ষ কর্মসংস্থান, গবেষণা সক্ষমতা, উদ্ভাবন ও বিনিয়োগে অগ্রগতির লক্ষ্য নিয়েও আলোচনা হয়। এর পাশাপাশি সহযোগিতার একটি কাঠামো তৈরিতে সমঝোতা স্মারক (এমওইউ) প্রণয়নের বিষয়েও আলোচনা হয়েছে। এতে সেমিকন্ডাক্টর শিক্ষা ও দক্ষ জনশক্তি উন্নয়ন, গবেষণা, পাঠ্যক্রম ও শিক্ষক উন্নয়ন, বিশ্ববিদ্যালয়-শিল্প খাতের সম্পৃক্ততা এবং উচ্চশিক্ষার রূপান্তরের বিষয়গুলো অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে।

উভয় পক্ষ আলোচনা অব্যাহত রাখা এবং বাস্তবায়নযোগ্য নির্দিষ্ট প্রকল্প ও সংশ্লিষ্ট প্রাতিষ্ঠানিক অংশীদার চিহ্নিত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।

অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি এবং বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের মধ্যে পরবর্তী যোগাযোগে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল সহযোগিতা করবে।

বেহেশতের টিকিট বিক্রেতারাই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে: প্রতিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই দাবি করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়োর দরকার নেই: দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত নিয়ে কোনো তাড়াহুড়োর দরকার আছে বলে মনে করেন না ঢাকায় নিযুক্ত

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে

এলপিজি মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা হলে ব্যবস্থা: ডা. জাহেদ

দেশে এলপিজির কোনো সংকট নেই। তবে পর্যাপ্ত মজুত থাকার পরও কোথাও কোথাও দাম বাড়ার প্রবণতা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেহেশতের টিকিট বিক্রেতারাই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে: প্রতিমন্ত্রী

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়োর দরকার নেই: দীনেশ ত্রিবেদী

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

হৃৎপিণ্ডের কোনো সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

নিরাপত্তা ঝুঁকিতে নতুন এআই মডেল প্রকাশ স্থগিত করল ওপেনএআই

সংস্কারের আসল পরীক্ষা কোথায়?

সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়তে বাংলাদেশ ও অ্যারিজোনা ইউনিভার্সিটির বৈঠক

ওয়েস্ট-ইন্ডিজ, আফ্রিকা সিরিজকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিসিবি

এলপিজি মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা হলে ব্যবস্থা: ডা. জাহেদ

বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার

দ্বিপক্ষীয় বিষয়ে হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা

সালমান মুক্তাদিরের স্টুডিও ভবনে হামলায় গ্রেপ্তার সেই মিজানুর জামায়াত এমপির জামাতা

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় যুক্তরাষ্ট্রের

এসিল্যান্ড থেকে সিনিয়র সহকারী কমিশনার নিয়োগ পাচ্ছেন ৫৫ কর্মকর্তা

রাখাইনে মিয়ানমারের বিমান বাহিনীর অভিযানে ৪৯ জন নিহত

গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত

প্রধানমন্ত্রীর সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি, সাজছে ফুলগাজী-পরশুরাম