ই-পেপার সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

স্বপ্ন যাবে বাড়ি-একটি গান, একটি যাত্রা, একটি না বলা গল্প

মো. ইশতিয়াক হোসেন রাতুল:
২৮ মার্চ ২০২৫, ১২:২৫
আপডেট  : ২৯ মার্চ ২০২৫, ১০:৪৮

ঈদ মানেই আনন্দ, মিলন, শেকড়ের টানে প্রিয়জনের কাছে ফেরার এক অদ্ভুত অনুভূতি। কিন্তু প্রতিটি ফেরার গল্পের পেছনে লুকিয়ে থাকে না বলা হাজারও বেদনা, অপেক্ষা আর ত্যাগের ইতিহাস। কিছু মানুষ বাড়ি ফিরতে পারে, আবার কেউ কেউ শত চেষ্টার পরও ফিরতে পারে না। ঈদের দিনে গ্রামে ফেরা মানুষের উচ্ছ্বাসের বিপরীতে শহরের কোনো ছোট্ট ঘরে কিংবা বিদেশের কোনো কর্মস্থলে চুপচাপ বসে থাকা একজন প্রবাসীর বুকের চাপা কান্না আমাদের চোখে পড়ে না।কর্মব্যস্ত জীবনের ব্যস্ততার মধ্যেও বুকের ভেতর এক অদ্ভুত উন্মাদনা—"এবার বাড়ি যাবো!" ট্রেনের টিকিটের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকা, বাসের জানালায় মুখ ঠেকিয়ে পথের দিকে তাকিয়ে থাকা, ফেরিঘাটে থমকে থাকা মানুষের ভিড়ে একটাই আকুলতা—"আর কতো দেরি, মা অপেক্ষা করছে!" বাড়ির উঠোনে পা রাখার মুহূর্তের আনন্দ, বাবার চোখের জল, মায়ের কাছে ফিরে আসার সেই প্রশান্তি—এসব অনুভূতি কোনো শব্দে প্রকাশ করা সম্ভব নয়।

২০০৮ সালে, বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন ঈদ উপলক্ষে একটি বিজ্ঞাপন নির্মাণ করে। সেই বিজ্ঞাপনচিত্রে উঠে আসে শহরের কর্মব্যস্ত মানুষদের ঈদের ছুটিতে গ্রামে ফেরার গল্প। আর সেই গল্পের আবেগময় সঙ্গী হয়ে ওঠে “স্বপ্ন যাবে বাড়ি” গানটি। এই গানের রচয়িতা ছিলেন রাসেল মাহমুদ, সংগীত পরিচালনা করেন হাবিব ওয়াহিদ, এবং প্রথম কণ্ঠশিল্পী ছিলেন মিলন মাহমুদ। পরবর্তীতে, ২০১২ সালে নতুনভাবে গানটির সংস্করণ করা হয়, যেখানে কণ্ঠ দেন মিঠুন চক্র। দুই সংস্করণ মিলিয়ে গানটি বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নেয়।

গানটির প্রতিটি শব্দই যেন এক গভীর অনুভূতি জাগিয়ে তোলে। গানের কথাগুলো শহর থেকে গ্রামে ফেরা মানুষদের বাস্তব জীবনের প্রতিচ্ছবি। সারাবছর কর্মব্যস্ততার কারণে পরিবার থেকে দূরে থাকা মানুষদের কাছে ঈদ মানেই এক ছুটে চলা, আপনজনের কাছে ফেরার এক তীব্র আকুলতা। গানের সুরায়োজনও এই আবেগের প্রতিফলন ঘটায়। হাবিব ওয়াহিদের সুরারোপিত গানটি সহজ, কিন্তু হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। ফোক গানের আবহ এতে এক অন্যরকম আবেগ এনে দেয়। গ্রামবাংলার সুর ও যাত্রার প্রতিটি ধাপ এতে সুন্দরভাবে প্রকাশ পেয়েছে।বিজ্ঞাপনটি ছিল এক সাধারণ, কিন্তু অত্যন্ত আবেগময় গল্পের চিত্রায়ন। শহরের কর্মজীবী মানুষদের ছুটির দিনে বাস, ট্রেন, লঞ্চের ভিড়ে গ্রামে ফেরার চিত্র, স্টেশন, ফেরিঘাট, বাসস্ট্যান্ডের হাকডাক, ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকা মানুষের উচ্ছ্বাস, গ্রামের পথে হাঁটতে হাঁটতে বাড়ির কাছে পৌঁছানোর দৃশ্য এবং অবশেষে বাবা-মায়ের মুখে প্রশান্তির হাসি, আত্মীয়-স্বজনদের ভালোবাসার আবেগ—সবকিছুই ছিল অত্যন্ত বাস্তব ও হৃদয়গ্রাহী। এমন দৃশ্যগুলো এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছিল যে, প্রত্যেক প্রবাসী বা শহরে থাকা মানুষ এই বিজ্ঞাপন দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন।

যে বিজ্ঞাপনের জন্য একটি গান তৈরি হয়েছিল, তা কেবল একটি জিঙ্গেল হয়ে থাকেনি; বরং এটি ঈদের সময় ঘরে ফেরার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ঈদের সময় রেডিও, টেলিভিশন, সোশ্যাল মিডিয়ায় গানটি বারবার বাজতে থাকে। ২০১২ সালে, নতুন সংস্করণ প্রকাশিত হলে গানটির জনপ্রিয়তা আরও বেড়ে যায়। নতুন সুর ও নতুন কণ্ঠের মাধ্যমে এটি আরও বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠে, কিন্তু গানের মূল আবেগ ও অনুভূতি অটুট ছিল। বছরের পর বছর ধরে, এটি এমন এক সংগীতে পরিণত হয়েছে, যা শুনলেই ঈদের ছুটির ট্রেন, লঞ্চ, বাসযাত্রার চিত্র ভেসে ওঠে চোখের সামনে।এই গানটি ঈদের সময় ঘরে ফেরার সবচেয়ে জনপ্রিয় গানগুলোর একটি। এটি এক ধরনের জাতীয় আবেগের প্রতিচ্ছবি হয়ে উঠেছে। তবে এই গানের জনপ্রিয়তা শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ থাকেনি। ২০১৭ সালে, ভারতীয় টিভি চ্যানেল জি বাংলা তাদের সিরিয়াল ‘জয়ী’-এর ট্রেলারে একই সুরের একটি গান ব্যবহার করেছিল। এটি বাংলাদেশে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছিল এবং সুর চুরির অভিযোগ ওঠে।বাংলাদেশের প্রেক্ষাপটে এই গানটি শুধুমাত্র একটি জনপ্রিয় সংগীত নয়; এটি একটি আবেগ, যা ঈদের সময় ঘরে ফেরার অনুভূতিকে চিরকালীন করে তুলেছে।

কিন্তু কিছু ফেরার গল্প অসম্পূর্ণ রয়ে যায়। কিছু ট্রেনের জানালায় চোখ আটকে থাকে, কিছু লঞ্চের গেট দিয়ে না যেতে পারা মানুষগুলো ফেরির ঘাটেই বসে থাকে। কিছু ফোনকল আসে—"বাবা, এবার আসতে পারবো না, ঈদের পর দেখা হবে।" মা দীর্ঘশ্বাস ফেলে বলেন—"তুই আসতে পারলি না, বাবা?"শহরের আলো, বিদেশের চাকচিক্য যতই থাকুক, ঈদের আসল আনন্দটা যে বাড়ির উঠোনেই, সেটাই এই গান বারবার মনে করিয়ে দেয়। প্রযুক্তি মানুষকে কাছাকাছি এনেছে, কিন্তু কাছের মানুষদের ভালোবাসার স্পর্শের বিকল্প তৈরি করতে পারেনি। তাই ঈদ মানেই এই আকুলতা—"স্বপ্ন যাবে বাড়ি!"

এই গান শুধু একটি সুর নয়, এটি এক বুকে চেপে রাখা কান্না, এক অনন্ত প্রতীক্ষার গল্প। যতদিন মানুষের হৃদয়ে "ঘরে ফেরার" আকুতি থাকবে, ততদিন "স্বপ্ন যাবে বাড়ি" গানটি বেঁচে থাকবে।

লেখক : শিক্ষার্থী, গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

আমার বার্তা/মো. ইশতিয়াক হোসেন রাতুল/এমই

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক `আপোষহীন' নেতৃত্বের নাম।রাজনৈতিক জীবনের শুরু থেকেই শেষ পর্যন্ত তিনি

শিক্ষক নিয়োগে বৈষম্য: ১-১২তম ব্যাচের নিবন্ধিতদের ন্যায়বিচার দাবি

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যেন এক অন্ধকার গহ্বরে নিমজ্জিত। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)

শিক্ষা-শিল্প ফাঁক কমাতে কাঠামোগত সংস্কার জরুরি

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা গত এক দশকে বিস্তারের দিক থেকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা

হাদির ওপর হামলা, শান্তির পথে কাঁটা ছড়াচ্ছে কারা?

বহু প্রতীক্ষা ছিল। নতুন দিনের স্বপ্ন দেখছিল দেশ। নির্বাচন কমিশন ‘তফসিল’ ঘোষণা করল। নির্বাচনের ট্রেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু