ই-পেপার শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

সিঙ্গেল স্ক্রিন বন্ধ করে দেওয়া হোক

রানা বর্তমান
০১ জুন ২০২৬, ১২:২৬

বাংলা সিনেমা গল্প আর নির্মাণের শক্তিতে সফল হওয়ার চেষ্টা করছে। কিন্তু দর্শক খরা আর চরম অরাজকতায় আমাদের দেশের ঐতিহ্যবাহী ‘সিঙ্গেল স্ক্রিন’ সিনেমা হলগুলো দুর্বল হয়ে পড়ছে। দেশের অনেক সিঙ্গেল স্ক্রিনের পরিবেশ এতটাই খারাপ যে, দর্শক যেখানে গিয়ে বিনোদন উপভোগ করবে সেখানে শারীরিক ও মানসিক সমস্যা ভোগ করছেন। চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তি, সাধারণ দর্শক সহ আমিও মনে করি, যদি হল মালিকদের পরিবেশ উন্নতির জন্য কোনো সদিচ্ছা বা সক্ষমতা না থাকে, তবে এই জরাজীর্ণ হলগুলো বন্ধ করে দেওয়া উচিত। গত কয়েক বছরের ঈদ উৎসব এবং বড় সিনেমার মুক্তির সময় দেখা যাচ্ছে, দর্শকরা দল বেধে হলে ফিরছেন। কিন্তু সেখানে গিয়ে যে অভিজ্ঞতা হয়, তা সম্পূর্ণ অমানবিক।

মাল্টিপ্লেক্সের এই আধুনিক যুগেও দেশের বেশিরভাগ সিঙ্গেল স্ক্রিনের অভ্যন্তরীণ পরিবেশ আদিম রয়ে গেছে। হলের চেয়ার বা সিটগুলো বছরের পর বছর পরিষ্কার করা হয় না। ছারপোকা, ধুলো আর দুর্গন্ধের কারণে পরিবারসহ বসা মোটেই সম্ভব নয়। একা বসলেও সমস্যা। হলের টয়লেটগুলোর অবস্থা আরও খারাপ। অস্বাস্থ্যকর এবং নোংরা এই বাথরুমগুলো নারী ও শিশু দর্শকদের জন্য স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করছে। এর ওপর রয়েছে পর্যাপ্ত ভেন্টিলেশনের অভাব। অনেক হলে এসি, ফ্যান থাকলেও তা বন্ধ থাকে কিংবা মাত্র কিছু সময়ের জন্য চলে। ফ্যান যা চলে তা হলে পর্যাপ্ত পরিমাণে ক্যাপসার করতে পারেনা। এই গরমে টাকা দিয়ে টিকিট কেটে সিনেমা দেখা হয়ে যায় বড় শাস্তি। "সিনেমা দেখতে এসে যদি ছারপোকার কামড় খেতে হয়, নোংরা বাথরুমে যেতে হয় আর গরমে ভেতরে বসতে হয়! তবে মানুষ কেন হলে আসবে?"

আজকের দর্শক বিশ্বমানের সিনেমা দেখে অভ্যস্ত। কিন্তু সিঙ্গেল স্ক্রিনগুলোতে প্রযুক্তির উন্নয়ন এক দূরের স্বপ্ন। অস্পষ্ট স্ক্রিন, নিম্নমানের প্রজেক্টর এবং ভাঙা ‘সাউন্ড সিস্টেম’ সিনেমার আসল চিত্তাকর্ষণ নষ্ট করে। প্রডিউসার, পরিচালকেরা কোটি টাকা খরচ করে যে সিনেমা বানান, হলের ত্রুটিপূর্ণ প্রযুক্তির জন্য তা দর্শকদের কাছে বিরক্তিকর হয়ে যায়। হল মালিকদের চিরকালীন অজুহাত হলো, "সিনেমা চলে না, তাই লোকসান হয়।" কিন্তু বাস্তবতা হলো, ঈদের মতো বড় উৎসবে যখন হলে মানুষের ভিড় দেখা যায় এবং টিকিট কালোবাজারি হয়, তখনও হলের পরিবেশের কোনো পরিবর্তন ঘটে না। অর্জিত লভ্যাংশ হলের উন্নয়নে বিনিয়োগ করার কোনো মানসিকতা মালিকপক্ষের মধ্যে দেখা যায় না।একটি চলচ্চিত্র শিল্পের প্রধান চালক হলো দর্শক। যদি দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে বারবার হতাশ হন, তবে তারা সিনেমা হলে আসা বন্ধ করে দেবেন। এই নোংরা পরিবেশের কারণে মধ্যবিত্ত পরিবার এবং তরুণ সমাজ সিঙ্গেল স্ক্রিন বর্জন করেছে। এতে ভালো সিনেমাও দর্শক হারাচ্ছে এবং পুরো ইন্ডাস্ট্রির ব্যবসা ক্ষতির সম্মুখীন হচ্ছে। যদি হল মালিকেরা দর্শকদের জন্য প্রয়োজনীয় বসার স্থান, পরিষ্কার টয়লেট, এবং ভালো সাউন্ড সিস্টেম দিতে ব্যর্থ হন, তবে এই জরাজীর্ণ সিঙ্গেল স্ক্রিনগুলো রাখা কোনো যুক্তিসঙ্গত নয়। এগুলো বন্ধ করে সরকার ও বেসরকারি খাতের যৌথ প্রয়াসে আধুনিক ‘মিনিপ্লেক্স’ বা ‘সিনেপ্লেক্স’ গড়ে তোলা উচিত। সেখানে টিকিটের মূল্য সাধারণ মানুষের সাধ্যের মধ্যে থাকবে এবং পরিবেশ হবে আধুনিক ও উন্নত। সিনেমা হল একটি দেশের সংস্কৃতির প্রতিফলন। কিন্তু নোংরা পরিবেশ, ছেঁড়া সিট এবং অরাজকতা কোনো সুস্থ সংস্কৃতির অংশ হতে পারে না। বাংলা সিনেমার সুদিন ধরে রাখতে হলে জরাজীর্ণ সিঙ্গেল স্ক্রিনগুলোর পুনর্গঠন করতে হবে। আর যদি তা সম্ভব না হয়, তবে এগুলো বন্ধ করে নতুন প্রযুক্তি সমৃদ্ধ প্রেক্ষাগৃহ নির্মাণে পদক্ষেপ নেওয়া উচিত।

রামিসার নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রতিধ্বনি

কিছু মৃত্যু শুধু একটি পরিবারের নয়, একটি জাতির হৃদয়ে ক্ষত তৈরি করে। কিছু কান্না শুধু

তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণে শুরু হলো নতুন কুঁড়ি স্পোর্টস

বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুন রূপ দিতে এবং তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে

৩০ মে: বেদনাবিধুর বাংলাদেশ

বাংলাদেশের ইতিহাসে কিছু দিন আছে, যেগুলো কেবল ক্যালেন্ডারের তারিখ নয়—একটি জাতির আবেগ, বেদনা ও স্মৃতির

“মসজিদের পাশে কবর”: নজরুলের স্বপ্ন, আমাদের দায়বোধ

আজ জাতীয় কবি Kazi Nazrul Islam- এর জন্মদিন। বাংলা সাহিত্য, সংগীত, মানবতা ও বিদ্রোহী চেতনার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতলো বাংলাদেশ

পয়েন্ট অব সেলস মেশিন আমদানিতে আগাম কর শূন্য শতাংশ করার প্রস্তাব

শপিংমল-মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা, আওতার বাইরে থাকবে যেসব প্রতিষ্ঠান

২০২৬-২৭ সালের বাজেটের প্রস্তাবিত অর্থবিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি

বিরোধীদলীয় নেতার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রেলপথে আসছে ইলেকট্রিক ট্র্যাকশন ও উচ্চগতির ট্রেন

সৌর বিদ্যুৎ খাতের উপকরণ আমদানিতে ২০৩১ সাল পর্যন্ত কর ছাড়ের প্রস্তাব

১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা অর্থমন্ত্রীর

চিপ শিল্প গড়ে তুলতে ২০৩১ পর্যন্ত কর-শুল্ক ছাড়ের প্রস্তাব

ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমা রাখলে দিতে হবে না আবগারি শুল্ক

জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা পাবেন বছরে ১ লাখ টাকা

৬ নবজাতকের মৃত্যুতে আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা পাবেন বছরে ১ লাখ টাকা

বাজেট ২০২৬-২৭: যেসব খাতে মওকুফ হচ্ছে ১০০ শতাংশ কর 

বাজেট ২০২৬-২৭: মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ

দেশের ৫৫তম বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু

বাজেটে সিম ট্যাক্স প্রত্যাহারের প্রস্তাব, সুফল পাবেন না গ্রাহকরা

নতুন বাজেট: বিদেশি বিনিয়োগ আকর্ষণে ১০ দিনের মধ্যেই ভিসা