ই-পেপার শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

পরিবারের সদস্যদের কাছে পেয়ে উজ্জীবিত খালেদা জিয়া

অনলাইন ডেস্ক:
১০ জানুয়ারি ২০২৫, ০৯:৩২

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছেন। অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে ইতোমধ্যে তার চিকিৎসাও শুরু হয়েছে। এ অবস্থায় তাকে দেখতে হাসপাতালে যাওয়া-আসা করছেন পরিবারের সদস্যরা। আর দীর্ঘদিন পর এমন পারিবারিক আবহে বেশ হাসিখুশিই রয়েছেন বিএনপি নেত্রী।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে। এর মাধ্যমে অনেকদিন পর পরিবারের কাছের সদস্যদের কাছে থাকার সুযোগ হচ্ছে তার। বর্তমানে তিনি পরিবারের সদস্যদের কাছে পেয়ে অনেক হাসিখুশি আছেন। সবার সঙ্গে খুনসুটি করছেন। পরিবারের সবাই রুটিনমাফিক আসা-যাওয়া করছেন।

জাহিদ হোসেন বলেন, দীর্ঘ সময় পর পরিবারের সদস্যদের কাছে পেয়ে বেশ উজ্জীবিত খালেদা জিয়া। মানসিকভাবে তিনি এখন যথেষ্ট চাঙা।

বিএনপি চেয়ারপারসনের এই ব্যক্তিগত চিকিৎসক বলেন, দেশের চিকিৎসার বিষয়ে ইতোমধ্যে ডাক্তারদের ব্রিফ করা হয়েছে। যুক্তরাজ্যের চিকিৎসকরা আমাদের চিকিৎসা নিয়ে যথেষ্ট প্রশংসা করেছেন। এর বাইরে কিছু চিকিৎসা আমাদের দেশে হয় না। সেগুলোর জন্যই মূলত খালেদা জিয়াকে লন্ডনে আনা।

তিনি আরও বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর প্রয়োজনীয় সব কাগজপত্র পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, চিকিৎসকরা এরই মধ্যে খালেদা জিয়ার প্রাথমিক চিকিৎসা শুরু করেছেন। বিভিন্ন রিপোর্ট পর্যালোচনা শেষে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

তিনি আরও বলেন, এত বছর পর তার (খালেদা জিয়া) পরিবারের সঙ্গে দেখা হয়েছে। এতে তার মধ্যে অনেক আনন্দ কাজ করছে।

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, ঘরোয়া পরিবেশে খাওয়া-দাওয়া করছেন খালেদা জিয়া। তাকে দেখে মনে হচ্ছে, তিনি ফুরফুরে মেজাজে আছেন।

এদিকে খালেদা জিয়া হাসপাতালে বর্তমানে ছেলে তারেক রহমানের কিংস্টনের বাসা থে‌কে আসা রান্না করা খাবার খাচ্ছেন বলে জানা গেছে। শারী‌রিক অবস্থার কিছুটা উন্ন‌তি হলে তাকে তারেক রহমানের বাসায় ‌নেওয়া হবে। পরে সেখান থেকেই চি‌কিৎসক‌দের তত্ত্বাবধানে তার চি‌কিৎসা চল‌বে।

প্রসঙ্গত, বাংলাদেশ সময় বুধবার (৮ জানুয়ারি) বিকেলে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া। এ সময় তাকে স্বাগত জানাতে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জোবাইদা রহমান বিমানবন্দরে উপস্থিত হন।

এরপর যখন হুইল চেয়ারে করে মা খালেদা জিয়া ছেলের কাছে যান, তখন সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরে স্বাগত জানান তারেক রহমান। মুহূর্তেই সেখানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

পরে বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে হাসপাতালে নিয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে, উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় হযরত শাহজালাল বিমানবন্দরে দলের মহাসচিবসহ শীর্ষ নেতারা তাকে বিদায় জানান।

আমার বার্তা/জেএইচ

স্বৈরাচারী আচরণ করলে বিএনপির বিরুদ্ধেও ব্যবস্থা: নজরুল ইসলাম

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘‘কেউ যদি ‘পতিত

সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল

সংবিধান সংস্কার পরিষদ এবং আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠনের প্রস্তাবে বিএনপি কখনোই একমত

গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার

গণভোটে জনগণের প্রত্যক্ষ রায়কে পাশ কাটিয়ে সরকার ইচ্ছাকৃতভাবে দেশকে এক গভীর রাজনৈতিক ও সাংবিধানিক সংকটের

এখন অযথা তর্ক-বিতর্ক এফোর্ট করতে পারি না: মির্জা ফখরুল

জিয়া পরিষদের নামে দোকান খোলা হোক, তা চান না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৭ সালের মধ্যে রোহিঙ্গাদের গুডবাই জানানো হবে: শাহজাহান চৌধুরী

শেষ ম্যাচ হেরে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ

ঢাকায় ভিসা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ ভারতের: ইন্ডিয়ান এক্সপ্রেস

ডিসি সম্মেলন শুরু হচ্ছে রোববার: ৪৯৮ প্রস্তাব নিয়ে আলোচনা হবে

কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী

‘আ.লীগের শেষ ১০ বছরে কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে’

বিএনপি সরকার ‘আমেরিকা ফার্স্ট’ নীতি অনুসরণ করছে: আনু মুহাম্মদ

নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিমান বহরে যুক্ত হবে ৪৭টি উড়োজাহাজ

স্বৈরাচারী আচরণ করলে বিএনপির বিরুদ্ধেও ব্যবস্থা: নজরুল ইসলাম

ঈদের দিন প্রধানমন্ত্রী তনু হত্যা মামলার অগ্রগতি জানতে চান: আইনমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল

বাজেট ঘাটতি পূরণে ব্যাংক ঋণ অর্থনীতির জন্য আত্মঘাতী: ফাহমিদা খাতুন

গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে, জানালেন ইরানি কমান্ডার

যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি: স্থানীয় সরকার মন্ত্রী

বিচারকের বিরুদ্ধে ওঠা অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ভাত, আলু ভর্তা, গরুর মাংসের পরিবর্তে ফিটনেস–সম্মত খাবার দেবে বিসিবি