ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

সংসদ ছাড়া সংবিধান সংশোধনের এখতিয়ার কারো নেই: জহিরুল ইসলাম

গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
আমার বার্তা অনলাইন:
২৫ জানুয়ারি ২০২৫, ১৮:৫২

আজ ২৫ জানুয়ারি বাকশাল প্রতিষ্ঠা ও গণতন্ত্র হত্যা দিবস। ১৯৭৫ সালের এদিনে সে সময়ের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ১৩ মিনিটের বিল এনে সংসদে একদলীয় বাকশাল কায়েম করেন। এদিনে ৫ম সংশোধনীর মাধ্যমে গণতন্ত্র তথা মানুষের ভোটাধিকার হরণ করা হয় এবং চারটি ছাড়া সকল সংবাদপত্রকে নিষিদ্ধ করা হয়।

এ কালো দিবস উপলক্ষে জাগ্রত বাংলাদেশের উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্বে করেন জাগ্রত বাংলাদেশ’র সভাপতি মো. জহিরুল ইসলাম কলিম।

অথিতি হিসাবে বক্তব্য রাখেন প্রজন্ম একাডেমি’র সভাপতি কালাম ফয়েজী, মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারী, জাগ্রত বাংলাদেশ’র সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ শাহ, বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের সহ সভাপতি মো. মোস্তফা, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ইব্রাহিম হোসেন, মুক্তিযুদ্ধের প্রজন্মের সাধারণ সম্পাদক মো. নবী হোসেন, বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের সদস্য মেহেদী হাসান, নূরে জান্নাত প্রমুখ।

সভাপতির বক্তব্যে মো. জহিরুল ইসলাম কলিম বলেন, সংসদ ছাড়া সংবিধান সংশোধন করার এখতিয়ার কারো নেই। সংস্কার কমিটি কেবল সংশোধনের প্রস্তাব করতে পারে। কিন্তু সংস্কার কমিটি যে সংশোধনের কথা বলে কালক্ষেপণ করছে সেটা অনৈতিক। এখন প্রয়োজন দ্রুত নির্বাচন। কারণ দেশের তরুণ প্রজন্ম জীবনে একবারও আওয়ামী ফ্যাসিবাদের জন্য ভোট দিতে পারেনি।

জনাব মো. জহিরুল ইসলাম কলিম বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, আপনারা দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন। বর্তমানে উপদেষ্টাগণ জাতীয় দায়িত্ব পালন রেখে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি ও সে দলের মহাসচিবসহ অন্যান্য নেতৃবৃন্দকে আজেবাজে কথা বলছেন, যেটা ধৃষ্টতা ছাড়া আর কিছু নয়। তিনি তাদের সাবধানে কথা বলার আহ্বান জানান। তিনি বলেন আপনারা ২০২৫ সালের মধ্যে নির্বাচন দিন। নির্বাচন দিয়ে কোন তালবাহানা জনগণ বরদাস্ত করবে না।

১৯৭৫ সালের এই দিনে শেখ মুজিব গণতন্ত্র হত্যা করেন। আমরা এদিনকে কালো দিবস হিসেবে পালন করি। আমরা আরেকটা কালো দিবস পালন করতে চাই না। যদি নির্বাচন নিয়ে কোন চক্রান্ত হয় তাহলে বিএনপি দেশের জনগণকে সাথে নিয়ে রাস্তায় নামতে বাধ্য হবে।

তিনি প্রফেসর ইউনূসের উদ্দেশ্যে বলেন আপনি নিজের প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের ৬০০ কোটি টাকা মার্জনা করেছেন। আপনি যতদ্রুত সম্ভব ট্যাক্সের টাকা ফেরত দিবেন।

প্রজন্ম একাডেমির সভাপতি কালাম ফয়েজী বলেন, আজ গণতন্ত্র হত্যা দিবস। কিন্তু আমার জানামতে বাংলাদেশের আর কোথাও এ দিবস পালিত হচ্ছে না। জাগ্রত বাংলাদেশ এ আয়োজন করায় সংগঠনের কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি।

তিনি বলেন জুলাই বিপ্লব আজই প্রথম নয়, ১৭৮৯ সালে ফরাসী বিপ্লব হয় এবং এ বিপ্লবের ফলে বাস্তিল দূর্গের পতন ঘটে। ১৪ জুলাই এ ঘটনা ঘটেছে বলে তাকেই জুলাই বিপ্লব বলা হয়। বাংলাদেশের ২০২৪ সালের বিপ্লবটা ৫ আগস্টে ঘটলেই একে জুলাই বিপ্লব বলা হয়। এ বিপ্লব সংঘটিত হয়েছিল গণতন্ত্রের জন্য, মানুষের ভোটাধিকারের জন্য। যদি অন্তর্বর্তী সরকার মানুষের সেই আকাঙ্খা পূরণ করতে না পারেন তাহলে সেটা হবে তাদের ব্যর্থতা। আমরা এ সরকারের ব্যর্থতা দেখতে চাই না।

মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন বলেন, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে ফ্যাসিবাদী হাসিনা যখন চেপে ধরেছিল এবং মামলা দিয়ে তাকে হয়রানি করছি তখন আমরা ছাড়া তার পক্ষে কথা বলার কেউ ছিল না। কিন্তু দূর্ভাগ্য হল- তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন, কিন্তু আমরা তার সঙ্গে একবারও দেখা করতে পারিনি। মনে হয় তিনি তথাকথিত গোষ্ঠি দ্বারা পরিবেষ্টিত হয়ে আছেন। তারপরও আমরা চাই তিনি সফল হোন।

আমার বার্তা/এমই

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেছেন,

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন। দলের নেতাকর্মী‌দের প্রতি আহ্বান

দেশের ক্ষতি হলে আমরা নীরবে বসে থাকব না : জামায়াত আমির

সরকার যদি ভালো কাজের উদ্যোগ নেয়, তাহলে আমরা সহযোগিতা করব। কিন্তু দেশের কোনো ক্ষতি হলে

৫ মে ‘গণহত্যা’র বিচার নিশ্চিত করতে হবে: হেফাজতে ইসলাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ২০১৩ সালের ৫ মে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা