ই-পেপার শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩৩

খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, ভেন্টিলেশনে রেখে চলছে চিকিৎসা

আমার বার্তা অনলাইন:
১১ ডিসেম্বর ২০২৫, ১৯:১৫
আপডেট  : ১১ ডিসেম্বর ২০২৫, ১৯:৩০
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা আবারও অবনতি হয়েছে। সংকটাপন্ন অবস্থায় তাকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ১টার সর্বশেষ চিকিৎসা আপডেটে এ তথ্য জানিয়েছে তার জন্য গঠিত দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বিত মেডিকেল বোর্ড।

মেডিকেল বোর্ডের পক্ষ থেকে বিবৃতিতে সই করেছেন এভারকেয়ার হাসপাতালের অধ্যাপক ডা. শাহাবউদ্দিন তালুকদার। এ বিবৃতি গণমাধ্যমে পাঠিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ বিভিন্ন দীর্ঘস্থায়ী জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। বাসায় অবস্থানকালে গত মাসের শেষ দিকে শ্বাসকষ্ট, কাশি ও জ্বর বেড়ে যাওয়ায় ২৩ নভেম্বর তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর পরীক্ষা–নিরীক্ষায় ফুসফুস, হৃদযন্ত্র ও কিডনিতে তীব্র অবনতি দেখা দেয়, ফলে তাকে কেবিন থেকে সরিয়ে দ্রুত ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়।

মেডিকেল বোর্ডের সর্বশেষ তথ্যে বলা হয়, খালেদা জিয়ার শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধি দেখা দেওয়ায় তাকে প্রথমে হাই–ফ্লো নাজাল ক্যানোলা ও বাইপ্যাপ মেশিনে রাখা হয়েছিল। তবে অবস্থার কোনো উন্নতি না হওয়ায় ফুসফুস ও অন্যান্য অঙ্গকে বিশ্রাম দিতে তাকে ‘ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে’ নেওয়া হয়।

গত ২৭ নভেম্বর তার একিউট প্যানক্রিয়েটাইটিস ধরা পড়ে, যার চিকিৎসা এখনো চলছে। একই সঙ্গে শরীরে গুরুতর ব্যাকটেরিয়া ও ফাঙ্গাল সংক্রমণ শনাক্ত হওয়ায় দেওয়া হচ্ছে শক্তিশালী অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা।

চিকিৎসকরা জানান, কিডনির কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়ায় তার ডায়ালাইসিস শুরু করা হয় এবং এখনো নিয়মিত ডায়ালাইসিস দিতে হচ্ছে। পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও ডিআইসি –এর জটিলতায় প্রয়োজন হচ্ছে রক্ত ও রক্তের বিভিন্ন উপাদান ট্রান্সফিউশন।

এছাড়া নিয়মিত ইকোকার্ডিওগ্রামে অ্যাওর্টিক ভাল্ভে সমস্যা দেখা দেওয়ায় ‘টিইই’ পরীক্ষায় ইনফেকটিভ অ্যানডোকার্ডাইটিস ধরা পড়ে। এরপর আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী চিকিৎসা শুরু করেছেন বোর্ডের চিকিৎসকেরা।

দেশি ও বিদেশি বিভিন্ন শাখার বিশেষজ্ঞ নিয়ে গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল টিম প্রতিদিন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছে। চিকিৎসকরা গণমাধ্যম ও সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানিয়েছেন—ভুল বা যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে, মেডিকেল বোর্ডের প্রতি আস্থা রাখতে এবং রোগীর ব্যক্তিগত গোপনীয়তা সম্মান করতে।

আমার বার্তা/এমই

ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। যাতে এই মানুষগুলো

উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় তারেক রহমানকে ভোট দেওয়ার আহ্বান সালামের

ঢাকা-১৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থী তারেক রহমানের পক্ষে সর্বাত্মক গণজোয়ার গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি

এই দেশে আর ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না: জামায়াত আমির

আর এই দেশে আমরা ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না। ফ্যাসিবাদ যদি নতুন কোনো জামা পড়ে

কার্ডের সুবিধার নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে: নাহিদ ইসলাম

ঢাকা-১১ আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনসার–ভিডিপির জাপানিজ ভাষা প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা থেকে শুক্র-শনি বাদ দেওয়ার দাবি

শান্তি বোর্ড গঠনের ঘোষণা দিলেন ট্রাম্প, জাতিসংঘকে পাশ কাটানোর শঙ্কা

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না পারলে আইসিসি বিশাল মিস করবে

উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় তারেক রহমানকে ভোট দেওয়ার আহ্বান সালামের

আদেশ প্রত্যাহার, ঋণ খেলাপি নন চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সারোয়ার

এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

দায়িত্ব পালনে সেনাবাহিনীকে নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান

সরকারের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতেই ক্রিকেটারদের ডাকা হয়েছিল: আসিফ নজরুল

এই দেশে আর ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না: জামায়াত আমির

কার্ডের সুবিধার নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে: নাহিদ ইসলাম

আইসিসি ও ভারত আমাদের কনভিন্স করার কোনো চেষ্টাই করেনি

বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করবে আফগানিস্তান

সরকারের একটি মহল কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস

উগ্রবাদীদের চাপে বাংলাদেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত: আসিফ নজরুল

নির্বাচন ও গণভোট উপলক্ষে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান

আমরা ক্ষমতায় গেলে চা শ্রমিক-দিনমজুরদের ফ্যামিলি কার্ড দেবো

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায়, তবে ভারতে নয়: বুলবুল

আইসিসি থেকে বাংলাদেশ সুবিচার পাইনি: যুব ও ক্রীড়া উপদেষ্টা