ই-পেপার শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩৩

সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেবো: হাসনাত আব্দুল্লাহ

আমার বার্তা অনলাইন:
১৫ ডিসেম্বর ২০২৫, ১৭:৪২
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ / ফাইল ছবি

আওয়ামী লীগের নেতা-কর্মীদের আশ্রয় দিয়ে রাখলে সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলদা করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

সোমবার (১৫ ডিসেম্বর) কেন্দ্রীয় শহিদ মিনারে এই ঘোষণা দিয়েছেন তিনি।

এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, যারা আমার দেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার, মানবাধিকার, এদেশের সন্তানদের বিশ্বাস করে না তাদের আশ্রয়, ট্রেনিং দিয়ে সন্ত্রাসী কার্যক্রম করতে উস্কে দিচ্ছেন আমরাও বলে দিচ্ছি আপনাদের থেকে যারা স্বাধীনতা চায় তাদেরও আশ্রয় দিয়ে সেই সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দিবো।

তিনি আরও বলেন, যারা এখনো দিল্লির তাবেদারি করছে তাদের বলছি আপনাদের বিরুদ্ধে লড়াই করে আমরা তৃতীয় স্বাধীনতা অর্জন করবো।

নির্বাচন কমিশনারের উদ্দেশে বলেন, আপনার আমার মৃত্যু এই নির্বাচন কমিশানের কাছে কেবল মাত্র একটি সংখ্যা। এই মেরুদণ্ডহীন প্রধান নির্বাচন কমিশানের সঙ্গে যেন এমন ঘটনা ঘটে তার অপেক্ষায় আছি আমরা। এক ইলেকশন কমিশনার গেলে হাজারটা ইলেকশন কমিশনার পাওয়া যাবে। কিন্তু আমারা ভাই হাদি চলে গেলে আর কোনো হাদিকে পাওয়া যাবে না।

বিশ্ববিদ্যায় শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘আমাদের সমাজে এখনো কিছু মানুষ আছে যারা বিশ্ববিদ্যালয়ে নীল দলের যে শিক্ষকরা আছে তাদের বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে হবে।’

রাজনৈতিক দল ও রাজনীতিবিদদের উদ্দেশে বলেন, ‘যারা শহিদ মিনারে অংশগ্রহণ করে নাই তাদের বলছি ক্ষমতার লোভে অন্ধ হইয়েন না। আর যারা এসেছেন তারা এখানে এসে একটা বক্তব্য দিয়ে আবার সিট নিয়ে নেগোসিয়েশন করবেন এভাবে জাতীয় ঐক্য হবে না।’

এদিকে, দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জুলাই অভ্যুত্থানের গণহত্যাকারী মৃত্যুদ্ণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও খুনিদের আশ্রয় দিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কোনোদিন স্বাভাবিক হবে না।

বাংলাদেশ অবস্থিত ভারতীয় দূতাবাস যদি এ দেশের মানুষের আকাঙ্ক্ষা, চাওয়া-পাওয়া যদি ভারতের কাছে তুলে ধরতে না পারে তাহলে ঐ বিল্ডিংগুলো থাকার দরকার নাই।

আগামী দিনে জুলাই আন্দোলন, আন্দোলনের যোদ্ধাদের ওপর যদি কেউ আঘাত হানতে চায় তাহলে এই আগুন পৃথিবীতে ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আমার বার্তা/এমই

ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। যাতে এই মানুষগুলো

উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় তারেক রহমানকে ভোট দেওয়ার আহ্বান সালামের

ঢাকা-১৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থী তারেক রহমানের পক্ষে সর্বাত্মক গণজোয়ার গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি

এই দেশে আর ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না: জামায়াত আমির

আর এই দেশে আমরা ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না। ফ্যাসিবাদ যদি নতুন কোনো জামা পড়ে

কার্ডের সুবিধার নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে: নাহিদ ইসলাম

ঢাকা-১১ আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনসার–ভিডিপির জাপানিজ ভাষা প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা থেকে শুক্র-শনি বাদ দেওয়ার দাবি

শান্তি বোর্ড গঠনের ঘোষণা দিলেন ট্রাম্প, জাতিসংঘকে পাশ কাটানোর শঙ্কা

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না পারলে আইসিসি বিশাল মিস করবে

উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় তারেক রহমানকে ভোট দেওয়ার আহ্বান সালামের

আদেশ প্রত্যাহার, ঋণ খেলাপি নন চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সারোয়ার

এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

দায়িত্ব পালনে সেনাবাহিনীকে নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান

সরকারের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতেই ক্রিকেটারদের ডাকা হয়েছিল: আসিফ নজরুল

এই দেশে আর ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না: জামায়াত আমির

কার্ডের সুবিধার নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে: নাহিদ ইসলাম

আইসিসি ও ভারত আমাদের কনভিন্স করার কোনো চেষ্টাই করেনি

বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করবে আফগানিস্তান

সরকারের একটি মহল কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস

উগ্রবাদীদের চাপে বাংলাদেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত: আসিফ নজরুল

নির্বাচন ও গণভোট উপলক্ষে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান

আমরা ক্ষমতায় গেলে চা শ্রমিক-দিনমজুরদের ফ্যামিলি কার্ড দেবো

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায়, তবে ভারতে নয়: বুলবুল

আইসিসি থেকে বাংলাদেশ সুবিচার পাইনি: যুব ও ক্রীড়া উপদেষ্টা