ই-পেপার মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

বিকল্প প্রার্থী দেওয়া ৭ আসনে মনোনয়ন চূড়ান্ত করলো বিএনপি

আমার বার্তা অনলাইন:
২০ জানুয়ারি ২০২৬, ১৮:৪৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিকল্প প্রার্থী ঘোষিত সাতটি সংসদীয় আসনে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি। এসব আসনের কয়েকটিতে আগে ঘোষিত প্রার্থীকেই বহাল রাখা হয়েছে, আবার দুটিতে বিকল্প প্রার্থীকে চূড়ান্ত করেছে দলটি।

এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না হলেও দলীয় সূত্র জানায়, সিলেট-৬ আসনে বিকল্প প্রার্থী হিসেবে জেলা বিএনপির সদস্য ফয়সল আহমদ চৌধুরীকে মনোনয়ন দেওয়া হলেও চূড়ান্ত তালিকায় আগের প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরীকেই বেছে নেওয়া হয়েছে।

সুনামগঞ্জ-২ আসনে বিকল্প মনোনয়ন দেওয়া হয় সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা তাহির রায়হান চৌধুরী পাভেলকে। এই আসনেও আগে ঘোষিত নাছির হোসেন চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি।

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিকল্প প্রার্থী কবির আহমেদ ভূঁইয়াকে বাদ দিয়ে সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে শুরুতে গিয়াস কাদের চৌধুরীকে মনোনয়ন দেওয়া হলেও পরে সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকারকেও মনোনয়ন দেওয়া হয়। শেষ পর্যন্ত গিয়াস কাদের চৌধুরীকেই চূড়ান্ত করেছে বিএনপি।

যশোর-৪ আসনে ঋণখেলাপির কারণে পূর্বনির্ধারিত প্রার্থী টিএস আইয়ুবের মনোনয়নপত্র অবৈধ ঘোষিত হলে বিকল্প প্রার্থী মতিয়ার রহমান ফারাজীকেই দলীয় প্রার্থী ঘোষণা করা হয়।

সুনামগঞ্জ-১ আসনে আগে মনোনীত আনিসুল হকের পরিবর্তে বিকল্প প্রার্থী তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে দলটি।

এদিকে বগুড়া-২ আসনটি মিত্র দল নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার জন্য ছাড় দেওয়া হলেও সেখানে বিকল্প প্রার্থী হিসেবে বিএনপি নেতা মীর শাহে আলমকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে এই আসনে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।

আমার বার্তা/এমই

কয়রায় বিএনপি’র গণমিছিলে জনসমাগম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র তিন দিন বাকি থাকতে খুলনার কয়রা উপজেলায় ধানের শীষ

উন্নত ও আধুনিক দেশ গড়ার কারিগর হিসেবে আমাদের নির্বাচিত করুন

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরের ভেতরে নয়, সমাজের

সব শহীদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব

সব শহীদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন,

বিএনপির ডিজিটাল ক্যান্ডিডেট প্লাটফর্ম এর উদ্বোধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থীদের তথ্য সম্বলিত  বিএনপি ক্যান্ডিডেটস্  ডটকম নামে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় বিএনপি’র গণমিছিলে জনসমাগম

মুঠোফোন নিয়ে ভোটার-প্রার্থী-সাংবাদিক ভোটকেন্দ্রে যেতে পারবেন: ইসি সচিব

বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬ আসন: ইএএসডি

উন্নত ও আধুনিক দেশ গড়ার কারিগর হিসেবে আমাদের নির্বাচিত করুন

সব শহীদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব

বিএনপির ডিজিটাল ক্যান্ডিডেট প্লাটফর্ম এর উদ্বোধন

ভোট চুরি, জালিয়াতি ঠেকাতে পাহারাদারি শুরু করতে হবে: শফিকুর রহমান

ধানের শীষ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক

দুই ঘণ্টা পরপর ভোটের হার ও পরিস্থিতির প্রতিবেদন পাঠানোর নির্দেশ

এবারের নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা

জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা

কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়

রাজনৈতিক দলগুলোর ইশতেহার বাস্তবায়নে আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন সুজনের

বিএনপিকে ভোট দিতে চান ৪৪.১০% ভোটার, জামায়াতকে ৪৩.৯০%

দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে-নাউজুবিল্লাহ: ফখরুল

বিএনপির অভিজ্ঞতা আছে দেশকে দুর্নীতি থেকে বের করার: তারেক রহমান

নির্বাচনী দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত: বিজিবি মহাপরিচালক

প্রজাতন্ত্রের সরকার প্রধান কি কাজ করছে, এটা জানার অধিকার সবার

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই

ঢাকাসহ দেশের সব গণতন্ত্রী মানুষকে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের