ই-পেপার বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

ফ্যাসিস্ট আমলে একদলীয় শাসন চাপিয়ে দেওয়া হয়েছিল: মঈন খান

আমার বার্তা অনলাইন:
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২১
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে জিয়ারতকালে মঈন খান। ছবি : সংগৃহীত

বাংলাদেশে একদলীয় শাসন বা জোরপূর্বক রাজনীতি চাপিয়ে দেওয়ার সংস্কৃতি আমরা সমর্থন করি না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ড. মঈন খান বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার আদর্শে অনুপ্রাণিত হয়েই বিএনপি রাজনীতি করে যাচ্ছে।

তিনি বলেন, দীর্ঘ সময় পর জনগণের ভোটে যে পরিবর্তন এসেছে, তা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ধারাবাহিকতার অংশ। গত ১৭ বছর দেশে গণতন্ত্র বাধাগ্রস্ত ছিল। জনগণের আন্দোলন ও ভোটের মাধ্যমে আবারও গণতন্ত্রের পথ সুগম হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন জেলায় আওয়ামী লীগের কার্যালয় খোলা কিংবা জুলাইয়ের সহিংসতার সঙ্গে জড়িতদের রাজনীতিতে ফেরার বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট। আমরা আইন নিজের হাতে তুলে নেওয়ার পক্ষে নই। কেউ যদি অপরাধ করে থাকে, তার বিচার আইনের মাধ্যমে হবে। বিএনপি প্রতিহিংসা নয়, ন্যায়বিচারে বিশ্বাস করে।

বর্তমান প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন উল্লেখ করে ড. মঈন খান বলেন, বিএনপি সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক পরিবেশে রাজনীতি করতে চায়। বাংলাদেশে একদলীয় শাসন বা জোরপূর্বক রাজনীতি চাপিয়ে দেওয়ার সংস্কৃতি আমরা সমর্থন করি না।

তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে, জনগণই ক্ষমতার উৎস। তাই জনগণের ভোট ও মতামতের প্রতিফলন ঘটানোই তাদের রাজনীতির মূল লক্ষ্য। বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আমরা অতীতেও ভূমিকা রেখেছি, ভবিষ্যতেও রাখব।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রীর সরদার সাখাওয়াত হোসেন বকুল, সংসদ সদস্য খায়রুল কবির খোকনসহ কয়েক শতাধিক নেতাকর্মী।

আমার বার্তা/এমই

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

মেহেরপুর সদর উপজেলার বলিহারপুর গ্রামে গত ১১ এপ্রিল বিকালে জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করতে

আন্দোলন শুরু হয়ে গেছে, এখন সফলতা দিতে হবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে আন্দোলন

জাতিকে বর্তমান দুর্যোগে টেনে এনেছে বিএনপি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জাতিকে বর্তমান দুর্যোগে

গণভোটের রায় না মানলে সংকটে পড়বে দেশ: শিশির মনির

গণভোটের ফলাফল মেনে নিয়ে দ্রুত সংবিধান সংস্কার সভার (কনস্টিটিউশনাল রিফর্ম অ্যাসেম্বলি) অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দামান সাগরে নৌকাডুবে ২৫০ যাত্রী নিখোঁজ, আছেন বাংলাদেশি নাগরিকও

বিরোধী দলের ওপর ‘স্বৈরাচারের ভূত’ ভর করেছে: তারেক রহমান

একদিনে হাম ও হামের উপসর্গে ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

থাইল্যান্ডে নববর্ষের উৎসবের চারদিনে সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত

রাস্ট্রায়ত্ব তেল শোধনাগর ইষ্টার্ন রিফাইনারি বন্ধ ঘোষণা

মোহাম্মদপুরে ব্যবসায়ীর ওপর কিশোর গ্যাংয়ের হামলা

খাঁটিহাতা হাইওয়ে থানায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মহাবিশ্বের প্রসারণ মাপলেন আইইউবির ড. আশরাফসহ ৪০ বিজ্ঞানী

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস ও আত্মপরিচয়ের প্রতীক

বৈশাখী শোভাযাত্রা দেখলেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা

শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, ফ্রি প্যালেস্টাইন প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা

সবাই যেন নির্ভয়ে গাইতে পারে, বাঙালি যেন শঙ্কামুক্ত জীবন যাপন করে: ছায়ানট সভাপতি

কানাডায় প্রথম বাংলাদেশি হিসেবে ফেডারেল এমপি হলেন ডলি বেগম

যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র-ইরান

ঢোল-বাদ্য আর রঙিন মোটিফে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল

রমনার বটমূলে চলছে বর্ষবরণে ছায়ানটের বর্ণিল আয়োজন

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, ধান কাটার ৭ শ্রমিক নিহত

নতুন বছরে নিজেকে সুস্থ রাখতে

১৪ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা