ই-পেপার শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী পাচারের সময় পুলিশের ওপর হামলা

আমার বার্তা অনলাইন:
১১ অক্টোবর ২০২৫, ১১:২২

মালয়েশিয়ায় অবৈধভাবে বাংলাদেশি অভিবাসী পাচারের চেষ্টার সময় পুলিশ বাধা দিলে পাচারকারীরা পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দেয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা ৫ রাউন্ড গুলি ছোড়ে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও সন্দেহভাজন পাচারকারীরা পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শুক্রবার (১০ অক্টোবর) ভোরে সেলাঙ্গর রাজ্যের কুয়ালা লাঙ্গাতের তেলক পাঙ্গলিমা গারং টোল প্লাজার কাছে।

কুয়ালা লাঙ্গাত জেলার পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আকমালরিজাল রাদজি জানান, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে পেট্রোলিং ডিউটিতে থাকা অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং ও অ্যান্টি স্মাগলিং অব মাইগ্রেন্টস টাস্ক ফোর্স-এর সেন্ট্রাল ব্রিগেডের (পাসুকান গেরাকান আম) সদস্যরা কেয়ারি দ্বীপের পিজিএ পোস্টের সহায়তায় দুটি সন্দেহভাজন গাড়ি থামানোর চেষ্টা করেন।

তিনি আরও বলেন, গাড়ি দুটির মধ্যে একটি ছিল ফোর-হুইল ড্রাইভ এবং অন্যটি টয়োটা ফরচুনার এসইউভি। পুলিশের ধারণা, এই গাড়ি দুটিতে অবৈধ বাংলাদেশি নাগরিকরা ছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, প্রথমে সন্দেহভাজন চালকরা তাদের ফোর-হুইল ড্রাইভ গাড়িটি দ্রুত গতিতে পেছনের দিকে চালিয়ে এনে সরাসরি পুলিশের গাড়িতে ধাক্কা দেয়। এর ফলে পুলিশের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় এবং ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ঠিক একই সময়ে, সন্দেহভাজনদের চালিত টয়োটা ফরচুনার এসইউভি গাড়িটিও পুলিশের গাড়িতে আঘাত করে।

পুলিশ জানায়, পরিস্থিতি সম্পূর্ণ বেগতিক দেখে পুলিশ দলের দুই সদস্য ফরচুনার গাড়িটির পেছনের টায়ার লক্ষ্য করে গুলি চালান। মোট পাঁচ রাউন্ড গুলি ছোড়া হয়, যা ফরচুনার গাড়িটির টায়ারে আঘাত করে। এরপরেও গাড়িটি টোল পার হয়ে দক্ষিণ কেলাং ভ্যালি এক্সপ্রেসওয়ের দিকে দ্রুত গতিতে পালিয়ে যেতে সক্ষম হয়।

আকমালরিজাল আরও জানান, পুলিশ দ্রুত ফরচুনারটিকে ধাওয়া করার চেষ্টা করে এবং কিছু দূর যাওয়ার পর সেটিকে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় দেখতে পায়। গাড়ির দরজা খোলা ছিল কিন্তু ভেতরে কোনো ব্যক্তি ছিল না। ধারণা করা হচ্ছে, চালক ও যাত্রীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

পুলিশ এই ঘটনায় পেনাল কোডের ১৮৬ ও ৩০৭ ধারা অনুযায়ী তদন্ত শুরু করেছে। সরকারি কর্মচারীর কাজে বাধা দেয়া এবং হত্যার চেষ্টা সংক্রান্ত এই ধারাগুলোর অধীনে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

পুলিশ সন্দেহভাজন পাচারকারীদের এবং অবৈধ অভিবাসীদের পাচারে জড়িত সকলকে খুঁজে বের করতে তদন্ত চালিয়ে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন পুলিশ প্রধান।

আমার বার্তা/এল/এমই

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার বলি হলেন কুয়েতে কর্মরত এক বাংলাদেশি প্রবাসী। কুয়েতে

ইরাকে খাদ্যে বিষক্রিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু, দুজন ব্রাহ্মণবাড়িয়ার

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের আরবিলে খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বাগদাদে অবস্থিত

বাহরাইনে হামলার শিকার দুই বাংলাদেশিকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রদূত

ইরানের হামলায় বাহরাইনে আহত হয়ে চিকিৎসাধীন দুই বাংলাদেশিকে দেখতে হাসপাতালে গেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত

মালয়েশিয়ায় পাচারচক্রের মূলহোতাসহ ৭ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাত বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সোমবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জালানি তেল বিক্রয়ে বিপিসির নতুন সিদ্ধান্ত

সাভারে ৩দিনব্যাপী যুব উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন

ঢাকা বোট ক্লাবে সেহরি নাইট, সদস্যদের উচ্ছ্বসিত অংশগ্রহণে উজ্জীবিত ক্লাব প্রাঙ্গণ

সাবেক দুই উপদেষ্টাকে গ্রেফতার দাবিতে জামায়াতের বিক্ষোভ

গ্যাসের দাম যদি বাড়ে, তো বাড়ুক : ট্রাম্প

আমরা মার্কিন স্থলবাহিনীর জন্য অপেক্ষা করছি: আরাঘচি

রাজবাড়ীতে পাম্পে জ্বালানি তেল সংকট, যানবাহন চালকদের ক্ষোভ

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

ইরানের বিদেশি মুদ্রা জব্দের পরিকল্পনা করছে আমিরাত, দাবি মার্কিন দৈনিকের

নিউজিল্যান্ড সিরিজ দিয়ে বাংলাদেশ দলে ফেরার আশা সাকিবের

প্রতিটি পর্বে পর্বে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে: গোলাম পরওয়ার

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে: রেভল্যুশনারি গার্ড

পূর্বের বক্তব্য থেকে সরে ইরানে দীর্ঘমেয়াদি যুদ্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প

উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০

ফেব্রুয়ারিতে সড়কে ঝরল ৪৪৭ প্রাণ

মির্জাপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মালয়েশিয়া থেকে বাংলাদেশি জোবাইদুল আমিনকে যুক্তরাষ্ট্রে নিয়েছে এফবিআই

বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

আরও এক দেশে সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

পাচারকালে ভোলা থেকে চার ট্রাকে ১৪২০ বস্তা সার জব্দ