ই-পেপার মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে নতুন নিয়ম জারি

আমার বার্তা অনলাইন:
০৭ নভেম্বর ২০২৫, ১৯:২৭

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের নিয়োগের ক্ষেত্রে দেশটির সরকারের জারি করা নতুন ১০ শর্তে নিয়োগ প্রক্রিয়ায় একচেটিয়া ব্যবসার সুযোগ করে দিতে পারে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির সাবেক সংসদ সদস্য ও মানবাধিকারকর্মী চার্লস সান্তিয়াগো।

গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টালকে দেয়া সাক্ষাৎকারে চার্লস সান্তিয়াগো অভিযোগ করেছেন, নতুন শর্তাবলী যেমন স্থায়ী অফিস এবং কমপক্ষে ১০ হাজার বর্গফুট জায়গা থাকতে হবে যে শর্ত দেয়া হয়েছে, তা ছোট কিন্তু নীতিগতভাবে সৎ প্রতিষ্ঠানগুলোর জন্য পূরণ করা অসম্ভব।

তিনি বলেন, এই কঠোর শর্তগুলো কেবল ‘বড় খেলোয়াড়রাই’ পূরণ করতে সক্ষম হবে, যার ফলে পূর্বে যারা এই খাত নিয়ন্ত্রণ করত, নতুন নিয়মে তারাই একচেটিয়া অধিকার বজায় রাখবে। তবে যে সমস্ত সংস্থা অতীতে শ্রম আইন লঙ্ঘন করেছে বা আর্থিক অপরাধে জড়িত ছিল, তাদের নিয়োগের অনুমতি না দেয়ার শর্তটিকে তিনি স্বাগত জানিয়েছেন এবং এটাকে ‘প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা’ বলে অভিহিত করেছেন।

অন্যদিকে অভিবাসী অধিকারকর্মী আদ্রিয়ান পেরেরা নতুন শর্তগুলোকে ‘উচ্চ স্তরের' বলে বর্ণনা করেছেন। তিনি মালয়েশিয়ার বিদেশি শ্রমিক নিয়োগ ব্যবস্থার কাঠামোগত সমস্যাগুলো সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এক্ষেত্রে ‘শূন্য নিয়োগ ফি’ নীতি বাস্তবায়নের দাবি জানিয়েছেন তিনি।

পেরেরা সতর্ক করে দিয়ে বলেন, ‘যদি আমরা আমাদের নিজস্ব আইন সংস্কার করতে না পারি, তবে কীভাবে আমরা বিদেশী কর্মী নিয়োগ অব্যাহত রাখতে পারি? এই ১০টি মানদণ্ড মেনে চলতে গেলে যোগসাজশী ব্যবসায়ী চক্র ও সিন্ডিকেট তৈরির ঝুঁকিও রয়েছে।’

আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটস-এর চেয়ারম্যান চার্লস সান্তিয়াগো বলেছেন, বাস্তব সংস্কার শুরু হওয়া উচিত কর্মীদের প্রতি আচরণের মাধ্যমে, কোনো এজেন্সির ভবনের আকারের মাধ্যমে নয়। তিনি বলেন, ‘সরকারকে অবশ্যই নিয়োগ সংস্থাগুলোকে অভিবাসী কর্মীদের কাছ থেকে ফি নেয়া থেকে বিরত রাখতে হবে এবং কর্মীদের অধিকার সুরক্ষার জন্য একটি কার্যকর ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।’

সান্তিয়াগোর মতে, শোষণ বন্ধের মূল চাবিকাঠি হলো ‘শ্রমিক নিয়োগের ব্যয় নিয়োগ কর্তা বহন করবে’ নীতি বাস্তবায়ন করা, যেখানে নিয়োগকর্তারা সকল নিয়োগ খরচ বহন করবেন।

তিনি সরকারকে এজেন্সির সংখ্যা সীমাবদ্ধ না রেখে নিয়োগ ব্যবস্থা প্রসারিত করার আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি পরামর্শ দিয়েছেন, ‘নতুন কাঠামোতে স্বার্থান্বেষী গোষ্ঠী সুবিধা নিতে না পারে তা নিশ্চিত করতে সংস্থাগুলোর সততা ও রাজনৈতিক সংযোগ নিয়মিত যাচাই করা উচিত।’

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল গত সপ্তাহে এক ঘোষণায় জানান, সরকার দুই বছরের স্থগিতাদেশের পর কৃষি, বৃক্ষরোপণ ও খনি খাতে বিদেশি কর্মীদের কোটার জন্য আবেদন পুনরায় চালু করতে সম্মত হয়েছে। এর জন্য রিক্রুটিং এজেন্সির জন্য ১০ শর্ত দেয়া হয়েছে।

শর্তগুলোর মধ্যে রয়েছে: লাইসেন্স পাওয়ার পর অন্তত ৫ বছর সন্তোষজনক কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা, গত ৫ বছরে কমপক্ষে ৩ হাজার কর্মী বিদেশে পাঠানোর প্রমাণ, অন্তত ৩টি ভিন্ন দেশে কর্মী পাঠানোর অভিজ্ঞতা, প্রশিক্ষণ, মূল্যায়ন ও নিয়োগ সংক্রান্ত বৈধ লাইসেন্স, সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের কাছ থেকে সদাচরণের সনদ, জোরপূর্বক শ্রম, মানবপাচার, অর্থপাচার বা অন্য কোনো অপরাধে জড়িত থাকার রেকর্ড না থাকা, নিজস্ব প্রশিক্ষণ ও মূল্যায়নকেন্দ্র থাকা যেখানে আবাসন, কারিগরী প্রশিক্ষণ ও দিকনির্দেশনা মডিউল থাকবে, অন্তত ৫ জন আন্তর্জাতিক নিয়োগকর্তার কাছ থেকে ইতিবাচক প্রশংসাপত্র এবং কমপক্ষে ১০ হাজার বর্গফুট আয়তনের নিজস্ব স্থায়ী অফিস থাকতে হবে।

তবে বেশিরভাগ উৎস দেশের সরকার এরই মধ্যে মালয়েশিয়া সরকারের এই শর্তগুলোর নাকচ করে দিয়েছে। নেপাল জানিয়েছে, এসব শর্ত তাদের শ্রম আইন ও নীতির পরিপন্থি এবং একেবারেই অগ্রহণযোগ্য। ফলে এই শর্তে কর্মী পাঠাবে না নেপাল।

আমার বার্তা/এল/এমই

সুদানে শহীদ সেনাসদস্য মাসুদের বাড়িতে চলছে শোকের মাতম

সুদানের আবেই এলাকায় সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন। শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন

মালয়েশিয়ায় বিএসওএমের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম)-এর নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মালয়েশিয়ার হরাইজন রেমিট এসডিএন বিএইচডির সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি

যমুনা ব্যাংক পিএলসি সম্প্রতি মালয়েশিয়াভিত্তিক হরাইজন রেমিট এসডিএন বিএইচডি-এর সঙ্গে একটি বৈদেশিক রেমিট্যান্স ড্রইং অ্যাগ্রিমেন্ট

মালদ্বীপ প্রবাসী কামালের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

মালদ্বীপ প্রবাসী আহমেদ কামালের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে রাজধানী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল ইহসান একাডেমিতে আনন্দঘন বার্ষিক ফলাফল দিবস পালিত

সহিংসতা রোধে এমপিপ্রার্থীদের আগ্নেয়াস্ত্র লাইসেন্সে নতুন নীতিমালা

রাইয়্যানের আজ শুভ জন্মদিন

গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের দোরগোড়ায় যাবে স্বাধীনতার সুফল

বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

পুলিশ কমিশন অধ্যাদেশ কার্যত লোক-দেখানো ও অর্থহীন: টিআইবি

লোকসংগীত ও আধুনিক গানে ইবিতে "কুয়াশার গান" উৎসব

ওসমান হাদিকে নিয়ে সিইসির বক্তব্যের ব্যাখ্যা দাবি জামায়াত আমিরের

বিজয় দিবস হোক নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন: প্রধান উপদেষ্টা

এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: নাহিদ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীর রিমান্ডে

১৩ ব্যাংকের অতিরিক্ত ১৪ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

নির্ধারিত সময়েই নির্বাচন হবে, আমিও সঙ্গে থাকব: তারেক রহমান

টাকা ছাপিয়ে নয়, প্রাকৃতিক উপায়ে মুদ্রা সরবরাহ বাড়াতে হবে: গভর্নর

হাদির ওপর গুলির প্রতিবাদে শহীদ মিনারে ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ ও বেদনার দিন: তারেক রহমান

হাদিকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ফয়সালের স্ত্রীসহ তিনজন ৫ দিনের রিমান্ড

সড়ক দুর্ঘটনায় তিতাস গ্যাসের সহকারী প্রকৌশলী আবুল হাসনাতের মৃত্যু

সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার: রিজওয়ানা হাসান

সংসদ ভোট ও গণভোটে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ