ই-পেপার বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩১ পৌষ ১৪৩৩

মালয়েশিয়ায় বেড়ে চলেছে ডিজিটাল ই-ওয়ালেটের ব্যবহার

আমার বার্তা অনলাইন:
০৬ ডিসেম্বর ২০২৫, ১৭:০০

মালয়েশিয়ায় বাড়ছে ডিজিটাল ই-ওয়ালেটের ব্যবহার। নগদবিহীন অর্থনীতির দিকে অগ্রগতির অংশ হিসেবে মালয়েশিয়ার জনপরিবহনে ‌‘মাই ৫০’ পাসের ডিজিটাল ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

২০২৪ সালের জুলাই থেকে টাচ ‘এন গো ই-ওয়ালেটের মাধ্যমে পাস কেনা ও নবায়ন সুবিধা চালু হওয়ার পর থেকে মাসে মাসে লেনদেনের হার বাড়ছে।

পার্লামেন্টে দেওয়া লিখিত উত্তরে পরিবহন মন্ত্রণালয় জানায়, জুলাই ও আগস্টে ডিজিটাল মাই ৫০ লেনদেন ছিল ২৬ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে বেড়ে ৩৩ শতাংশে পৌঁছেছে।

মাই ৫০ একটি ৩০ দিনের সীমাহীন যাত্রার পাস, যার মূল্য ৫০ আরএম। এই পাস ব্যবহার করে র‍্যাপিড কেএল-এর এলআরটি, এমআরটি, বিআরটি, মনোরেল ও র‌্যাপিড বাস সেবায় সীমাহীন ভ্রমণ করা যায়।

মন্ত্রণালয় জানিয়েছে, ডিজিটাল সেবার প্রতি যাত্রীদের আস্থা বাড়ছে, যা নগদবিহীন লেনদেন ব্যবস্থার সফল অগ্রগতি নির্দেশ করে। এতে কাউন্টারে ভিড় কমেছে এবং সেবার কার্যকারিতা বেড়েছে।

মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, জুলাইয়ে প্রায় ৭৬ হাজার যাত্রী কাউন্টারে না গিয়ে ডিজিটাল সেবা নিয়েছেন, আগস্টে ৮১ হাজার, সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত ৫৬ হাজার যাত্রী অনলাইনে পাস নবায়ন করেছেন।

ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর আগে পিক আওয়ারে প্রতিজন গ্রাহকের গড় অপেক্ষার সময় ছিল প্রায় ৮ মিনিট। ই-ওয়ালেট ব্যবহারের হার ৫-৭ শতাংশ বাড়লে কাউন্টারে সেবা নেওয়া গ্রাহকের সংখ্যা সমানুপাতিকভাবে কমেছে।

আমার বার্তা/এল/এমই

যুক্তরাজ্যে অবৈধ প্রবাসী আটকে সাঁড়াশি অভিযান

যুক্তরাজ্যে অবৈধভাবে কাজ করা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান দেশটির ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ

কুয়ালালামপুরে অভিযানে বাংলাদেশিসহ আটক ১৫০ জন

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অভিবাসন কর্তৃপক্ষ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৫০ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। অভিযানের

বেকসুর খালাস পেলেন ইরাকে মৃত্যুদণ্ড পাওয়া এক বাংলাদেশি

ইরাকি নাগরিক হত্যার দায়ে মৃত্যুদণ্ড পাওয়া এক বাংলাদেশি নাগরিক বেকসুর খালাস পেয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাগদাদের

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে চল‌তি মাসের গণশুনানি অনুষ্ঠিত

কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা জানা ও তা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে চল‌তি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব: সালাহউদ্দিন

যুক্তরাজ্যে অবৈধ প্রবাসী আটকে সাঁড়াশি অভিযান

উচ্চচাপ বিশিষ্ট মারাত্মক ঝুঁকিপূর্ণ অবৈধ লাইন উচ্ছেদে বাধা প্রদান

ইসরাইলিদের টাকায় চলা দলে আমি থাকতে পারি না: রেজা কিবরিয়া

কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসানের নির্বাচনে বাধা নেই

দেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা করলে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনিক্যাল-তাঁতীবাজার অবরোধ ছেড়ে সায়েন্সল্যাবে আসছেন শিক্ষার্থীরা

ব্যবসা সহজ করতে আমলাতান্ত্রিক জটিলতা দূর জরুরি: আমীর খসরু

বিএসসিকে লাভজনক প্রতিষ্ঠান থাকতে হবে: প্রধান উপদেষ্টা

আদালতের সামনে ট্রাকের ধাক্কায় বিচারপ্রার্থী নিহত

শপথ নিলেন ৩ হাজার নবীন বিজিবি সদস্য

কোনো রকম উসকানিতে পা দেব না: মির্জা আব্বাস

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত

১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা

পর্দা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জবি ছাত্রীসংস্থার মানববন্ধন

বাংলাদেশে ভোটাধিকার পুনরুদ্ধারের সুযোগ এসেছে: ড্যান মজিনা

ময়মনসিংহে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ

প্রথমবার ঢাকায় কনফারেন্সে আসছেন আইএফএসি প্রেসিডেন্ট

স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স