ই-পেপার শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩৩

মালয়েশিয়ায় ১১ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩১ অভিবাসী

আমার বার্তা অনলাইন
১২ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ রাজধানী কুয়ালালামপুরে পরিচালিত অপস কুটিপ নামে এক বিশেষ অভিযানে ৩১ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন নারীও রয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৭টা ২০ মিনিটে কুয়ালালামপুরের মসজিদ জামেক এলআরটি স্টেশন এবং এর আশপাশের এলাকায় এই অভিযান চালানো হয়।

জেআইএম কুয়ালালামপুরের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ জানান, এই অভিযানে বিভাগের ২৫ জন কর্মকর্তা অংশ নেন। তারা এলআরটি স্টেশন থেকে নামা বিদেশি যাত্রী এবং স্টেশন চত্বরের বিভিন্ন স্থানে অবস্থানরত ৬০ জন বিদেশিকে এলোমেলোভাবে তল্লাশি করেন।

তল্লাশির পর যাদের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি, তাদের তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয়। মোট গ্রেফতার হওয়া ৩১ জন অবৈধ অভিবাসীর নাগরিকত্ব অনুযায়ী তালিকায় শীর্ষে রয়েছেন ১১ জন বাংলাদেশি। এরপর তালিকায় রয়েছে ভারত (৮ জন), পাকিস্তান (৭ জন), ইন্দোনেশিয়া (৩ জন) এবং সুদান ও ফিলিপাইনের একজন করে নাগরিক।

পরিচালক জানান, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩–এর সেকশন ১৫(১)(সি) অনুযায়ী ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও মালয়েশিয়ায় অবস্থান (ওভারস্টে) করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। বাকি সবাইকে সেকশন ৬(১)(সি) অনুযায়ী বৈধ পাস বা পারমিট না থাকার জন্য গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত প্রক্রিয়া ও তদন্তের জন্য কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

আমার বার্তা/জেএইচ

কুয়েতে প্রবাসীদের পোস্টাল ভোট নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের ভোটপ্রদান প্রক্রিয়া সহজ করা এবং পোস্টাল ব্যালট

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের জেদ্দায় স্ট্রোক করে আবদুল হক নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি একজন

মালয়েশিয়ায় অভিবাসী পাচারের ‘সেফ হাউস’ থেকে ৭ বাংলাদেশি আটক

অবৈধভাবে অভিবাসী পাচারের কাজে ব্যবহৃত একটি ‘সেফ হাউস’ থেকে সাত বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন

মালয়েশিয়ার রাজার কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিমের কাছে পরিচয়পত্র পেশ করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনসার–ভিডিপির জাপানিজ ভাষা প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা থেকে শুক্র-শনি বাদ দেওয়ার দাবি

শান্তি বোর্ড গঠনের ঘোষণা দিলেন ট্রাম্প, জাতিসংঘকে পাশ কাটানোর শঙ্কা

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না পারলে আইসিসি বিশাল মিস করবে

উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় তারেক রহমানকে ভোট দেওয়ার আহ্বান সালামের

আদেশ প্রত্যাহার, ঋণ খেলাপি নন চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সারোয়ার

এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

দায়িত্ব পালনে সেনাবাহিনীকে নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান

সরকারের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতেই ক্রিকেটারদের ডাকা হয়েছিল: আসিফ নজরুল

এই দেশে আর ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না: জামায়াত আমির

কার্ডের সুবিধার নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে: নাহিদ ইসলাম

আইসিসি ও ভারত আমাদের কনভিন্স করার কোনো চেষ্টাই করেনি

বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করবে আফগানিস্তান

সরকারের একটি মহল কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস

উগ্রবাদীদের চাপে বাংলাদেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত: আসিফ নজরুল

নির্বাচন ও গণভোট উপলক্ষে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান

আমরা ক্ষমতায় গেলে চা শ্রমিক-দিনমজুরদের ফ্যামিলি কার্ড দেবো

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায়, তবে ভারতে নয়: বুলবুল

আইসিসি থেকে বাংলাদেশ সুবিচার পাইনি: যুব ও ক্রীড়া উপদেষ্টা