ই-পেপার বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩১ পৌষ ১৪৩৩

মালদ্বীপ প্রবাসী কামালের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

আমার বার্তা অনলাইন:
১৩ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৩

মালদ্বীপ প্রবাসী আহমেদ কামালের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে রাজধানী মালের ফুডকোর্টের স্থানীয় একটি রেস্টুরেন্টে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মো. আমির রাহানের সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মালদ্বীপ যুবদলের প্রস্তাবিত আহ্বায়ক মো. হাসেম সরকার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনিরুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন মালদ্বীপ যুবদলের নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেন, মো. আব্দুল মান্নান, মোহাম্মদ ফরহাদ, মো. আশিক, মো. ইসলাম ভান্ডারী, মো. অহিদুর রহমানের, মো. মাসুম, বাবুল, আনোয়ার, মো. শরিফ, আব্দুর রহমান, মো. আহাদ, মো. আবু জাহের, মো. শরিফ, মো. সেলিম মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলেন, আহমেদ কামাল দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দর্শনে গভীরভাবে আস্থাশীল ছিলেন। তিনি রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজের সঙ্গেও যুক্ত ছিলেন। তার জন্য সবার কাছে দোয়া কামনা করেন তারা।

প্রয়াত আহমেদ কামালের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রবাসী সাংবাদিক মাওলানা মো. আলআমিন।

পরিবারের সচ্ছলতা ফেরাতে ২০০৬ সালে মালদ্বীপে পাড়ি জমিয়েছিলেন আহমেদ কামাল। গত ৬ ডিসেম্বর স্ট্রোক করে রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। তার বাড়ি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার জিলাদপুর গ্রামে।

আমার বার্তা/এল/এমই

যুক্তরাজ্যে অবৈধ প্রবাসী আটকে সাঁড়াশি অভিযান

যুক্তরাজ্যে অবৈধভাবে কাজ করা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান দেশটির ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ

কুয়ালালামপুরে অভিযানে বাংলাদেশিসহ আটক ১৫০ জন

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অভিবাসন কর্তৃপক্ষ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৫০ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। অভিযানের

বেকসুর খালাস পেলেন ইরাকে মৃত্যুদণ্ড পাওয়া এক বাংলাদেশি

ইরাকি নাগরিক হত্যার দায়ে মৃত্যুদণ্ড পাওয়া এক বাংলাদেশি নাগরিক বেকসুর খালাস পেয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাগদাদের

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে চল‌তি মাসের গণশুনানি অনুষ্ঠিত

কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা জানা ও তা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে চল‌তি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব: সালাহউদ্দিন

যুক্তরাজ্যে অবৈধ প্রবাসী আটকে সাঁড়াশি অভিযান

উচ্চচাপ বিশিষ্ট মারাত্মক ঝুঁকিপূর্ণ অবৈধ লাইন উচ্ছেদে বাধা প্রদান

ইসরাইলিদের টাকায় চলা দলে আমি থাকতে পারি না: রেজা কিবরিয়া

কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসানের নির্বাচনে বাধা নেই

দেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা করলে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনিক্যাল-তাঁতীবাজার অবরোধ ছেড়ে সায়েন্সল্যাবে আসছেন শিক্ষার্থীরা

ব্যবসা সহজ করতে আমলাতান্ত্রিক জটিলতা দূর জরুরি: আমীর খসরু

বিএসসিকে লাভজনক প্রতিষ্ঠান থাকতে হবে: প্রধান উপদেষ্টা

আদালতের সামনে ট্রাকের ধাক্কায় বিচারপ্রার্থী নিহত

শপথ নিলেন ৩ হাজার নবীন বিজিবি সদস্য

কোনো রকম উসকানিতে পা দেব না: মির্জা আব্বাস

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত

১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা

পর্দা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জবি ছাত্রীসংস্থার মানববন্ধন

বাংলাদেশে ভোটাধিকার পুনরুদ্ধারের সুযোগ এসেছে: ড্যান মজিনা

ময়মনসিংহে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ

প্রথমবার ঢাকায় কনফারেন্সে আসছেন আইএফএসি প্রেসিডেন্ট

স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স