ই-পেপার শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

দুবাইয়ের ভিসা জটিলতা নিরসনে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি

আমার বার্তা অনলাইন:
১৮ জুলাই ২০২৬, ১৯:২৩

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের চলমান ভিসা জটিলতা নিরসনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কার্যকর কূটনৈতিক তৎপরতা বাড়ানোর জোর দাবি জানিয়েছেন প্রবাসীরা। একই সঙ্গে প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে আমিরাতের প্রচলিত আইনকানুন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন তারা।

বাংলাদেশ প্রেসক্লাব ইউএই-এর আসন্ন অভিষেক অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে দুবাইয়ের স্থানীয় কস্তুরি রেস্টুরেন্টে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। আমিরাতে অবস্থানরত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা এই সভায় অংশ নেন।

বাংলাদেশ প্রেসক্লাব ইউএই-এর সিনিয়র সহসভাপতি মুরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল শাহীনের সঞ্চালনায় সভার প্রধান আলোচ্য বিষয় ছিল প্রবাসীদের পারস্পরিক ঐক্য এবং স্থানীয় আইনকানুনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য ও মতবিনিময়ে অংশ নেন– মোস্তাফা মাহমুদ, এনাম চৌধুরী, মাহি আলম, রাজা মল্লিক, রাশেদ চৌধুরী, রাসেল আহমদ, জাকির হোসেন সিআইপি, জাহাঙ্গীর আলম রুপু, আমিনুল হক, শামসুন্নাহার স্বপ্না, নাজমুল হক, মীর মহিউদ্দিন, বদিউল আলম, কালাম মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নীল রতন, মামুন আলম, ইলিয়াস আমির আলীসহ বিএনপি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা।

প্রেসক্লাবের নেতাদের মধ্যে সভায় বক্তব্য রাখেন– সংগঠনের যুগ্ম সম্পাদক মুহাম্মদ ইসমাইল, সহসম্পাদক ইশতিয়াক আসিফ, অর্থ সম্পাদক মুহাম্মদ শাহজাহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ ইরফানুল ইসলাম, দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আশিকুর ইসলাম, মেহেদি রুবেল, শামসুল হক এবং কাজী নিজাম উল্লাহ।

সভায় প্রেসক্লাব ইউএই-এর আসন্ন অভিষেক অনুষ্ঠানকে জাঁকজমকপূর্ণ ও সফল করতে সব ধরনের সহযোগিতা ও একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শুভাকাঙ্ক্ষীরা।

আমার বার্তা/এমই

সাংবাদিকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ মেঘনা আলমের প্রতিবাদ

নারী হয়রানি ও সাইবার অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন মেঘনা আলম। গ্লোবাল টেলিভিশনের এক সাংবাদিকের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দাগামী একটি গাড়ি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে চালকসহ চার বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের কঠোর সতর্কবার্তা

মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য এবার কঠোর সতর্কবার্তা দিয়েছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। দেশটিতে অবৈধ

বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

ইউরোপের বলকান অঞ্চলের দেশ বসনিয়া-হ্যার্ৎসেগোভিনা থেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যরাষ্ট্র ক্রোয়েশিয়ায় অনিয়মিত পথে ঢোকার চেষ্টার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলে ভর্তিতে পরীক্ষা ফিরছে আবার , জানা গেল নতুন নিয়ম

মুক্তিপণ আদায় চক্রের মূলহোতা বিহারি বাদল গ্রেফতার

নয়াদিল্লিতে কাপড়ে ঢাকল বস্তিপাড়া, বিশ্বনেতারা না দেখলেই হয় 

মসজিদে মিলল নারায়ণগঞ্জ থানা লুটের অস্ত্র-গুলি 

সার সংকটে সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে : চরমোনাই পীর

ইজতেমা মাঠের হামলাকারীরা খুনি : হেফাজত আমির

‌'সম্পত্তি হস্তান্তর সংশোধনী আইন বাতিল করুন'

পাক জামায়াতে ইসলামীর আন্দোলনে মাওলানা ফজলুর রহমানের সমর্থন

জাতীয় জাদুঘরে ‘আর্ট অব ফেইথ এক্সিবিশন-২০২৬’ শুরু 

বজ্রপাতে হাওরে চাচা-ভাতিজার মৃত্যু

সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে : রিজভী

জনমুখী প্রচারকে বেগবান করবে 'জিপিএমএস' -গণযোগাযোগ মহাপরিচালক

সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানজুড়ে ছাত্রদলের ডেঙ্গুবিরোধী পরিচ্ছন্নতা অভিযান

নদীতে গোসলে নেমে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার

ভারতের বাধার কারণে ব্রিকসের দুয়ারে আটকে পাকিস্তান

উদ্যোক্তা-গবেষকদের সহায়তায় সবসময় পাশে থাকবে সরকার

যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

শিক্ষা হবে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের মূল ভিত্তি : রেল প্রতিমন্ত্রী হাবিব

বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : ববি হাজ্জাজ

রাজশাহীতে বিপৎসীমার ছুঁইছুঁই পদ্মার পানি: তলিয়ে যাচ্ছে চরাঞ্চল